বনভূমি দখল করে স্থাপিত রিসোর্টগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হবে: পরিবেশমন্ত্রী

Share
পরিবেশ ও জলবায়ুমন্ত্রী সাবের হোসেন চৌধুরী
Share

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, গাজীপুরে বনভূমি দখল করে অবৈধভাবে স্থাপিত রিসোর্টসহ অন্যান্য স্থাপনার বিরুদ্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে। অবৈধ বনভূমি দখলের ম্যাপিং করা হচ্ছে। বনের জমি দখলকারী সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি ব্যক্তি ও সংস্থা যেই হোক না কেন, অ্যাকশন হবে তাৎক্ষণিক। কোনো আপোষ হবে না।

বুধবার (৩ এপ্রিল) গাজীপুর জেলার বনভূমি রক্ষা ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, অতিমাত্রায় দূষণের কারণে গাজীপুরের কিছু এলাকায় শাকসবজি পর্যন্ত জন্মাতে পারছে না, মাছ বেঁচে থাকতে পারছে না। এখানকার চ্যালেঞ্জগুলো পরিস্কার, একবারে সব সমস্যা সমাধান হবে না। জবাবদিহি নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে আর কেউ বনের জায়গা দখল বা পরিবেশের ক্ষতি করতে পারবে না। বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের জন্য ডাম্পিং স্টেশন নির্ধারণ করা হবে। পরিবেশের সার্বিক উন্নয়নের মাধ্যমে গাজীপুরকে মডেল সিটি হিসেবে গড়ে তোলা হবে। মন্ত্রী এ সময় কর্মকর্তাদের বলেন, স্বচ্ছতার সাথে এবং সমন্বয় করে কাজ করলে পরিবেশের উন্নয়ন হবেই।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (পরিবেশ) ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী, গাজীপুর সিটি কর্পোরেশনের উপদেষ্টা ও সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে।

Share

Don't Miss

রিহ্যাবে নির্বাচনে এবার ত্রিমুখী লড়াই, কে কোন প্যানেলে নির্বাচন করছেন

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব এর পরিচালনা পর্ষদের নির্বাচনে এবার ত্রিমুখী লড়াই হবে। প্রথমবারের মতো সভাপতি, ৬ সহসভাপতি ও ১৯ পরিচালক পদের সব কটিতে...

আজ আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিহ্যাবের নির্বাচন

রিহ্যাবের স্মরণকালের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে বিবেচনা করছেন আবাসন ব্যবসায়ীরা। মোট ২৯টি পদে সবগুলোতেই সরাসরি ভোট হবে।

Related Articles

বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা আসলে কার নিয়ন্ত্রণে, সেখানে জমি কীভাবে বেচাকেনা হয়—জাতীয়...

দেশের অর্ধেক মানুষের নিরাপদ আবাসন নেই

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে প্রতিবছর বিশ্বে বিপুলসংখ্যক মানুষ গৃহহীন হচ্ছে। বাংলাদেশেও বিভিন্ন...

বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ

বাংলাদেশের অর্থনীতিতে আবাসন বা রিয়েল এস্টেট খাত অন্যতম প্রধান চালিকাশক্তি। মোট দেশজ...

আবাসনে নতুন ঠিকানা ‘মাহিম’স ফ্লোরিডা’

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মধ্যে নিরাপদ ও আধুনিক আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে।...

<