মধ্যপ্রাচ্য ও এশিয়ার পর্যটকদের দিকে নজর কলম্বিয়ার

Share
মধ্যপ্রাচ্য ও এশিয়ার পর্যটকদের দিকে নজর কলম্বিয়ার
ছবি: সংগৃহীত
Share

মধ্যপ্রাচ্য ও এশিয়ার পর্যটকদের আকর্ষণ করতে সম্প্রতি বেশকিছু পদক্ষেপ নিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া। আকাশপথে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি এসব উদ্যোগের মাঝে রয়েছে সহজ শর্তে ভিসাদান ও পর্যটনবান্ধব প্রচারণা।

বর্তমানে কলম্বিয়ার এ খাতে শীর্ষ অবদান রাখে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর ভ্রমণকারীরা। কিন্তু খাত সম্প্রসারণে অন্যান্য দেশ বিশেষ করে মধ্যপ্রাচ্য ও এশিয়াকে গুরুত্ব দিচ্ছে দেশটি।

সম্প্রতি বোগোতার ট্যুরিজম বোর্ডের পরিচালক আন্দ্রেয়াস সান্তামারিয়া জানান, কিছু দেশে ভিসা নীতি সহজ করার জন্য সরকারের সঙ্গে আলোচনা করেছেন তারা। উদাহরণ হিসেবে মধ্যপ্রাচ্য ও চীনের নাম বলেন তিনি। ২০২৩ সালের ২০ লাখ আন্তর্জাতিক দর্শনার্থী পেয়েছে কলম্বিয়া। চলতি বছর তা ৩০ লাখে উন্নীত করতে কাজ করে যাচ্ছেন বলেও জানান আন্দ্রেয়াস সান্তামারিয়া। এ কারণে আগের যেকোনো সময়ের চেয়ে দেশটিতে পর্যটনকেন্দ্রিক প্রচার বাড়ছে।

বোগোতার এল ডোরাডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বার্ষিক চার কোটি যাত্রীকে পরিষেবা দিয়ে থাকে। পর্যটন বোর্ড চাইছে যাত্রীরা যেন শুধু ট্রানজিট হিসেবে নয়, শহরটিকে দেখার জন্যও এখানে যাত্রাবিরতি করে। মেক্সিকো সিটি ও ব্রাজিলের সাও পাওলো বিমানবন্দরের পর এটি লাতিন আমেরিকার তৃতীয় ব্যস্ততম বিমানবন্দর।

আন্দ্রেয়াস সান্তামারিয়ার মতে, দুবাই ও কাতারকে যাত্রীরা শুধু ট্রানজিটের জন্য ব্যবহার করেন না। পর্যটনের দিক থেকে শহর দুটির গুরুত্ব তৈরি হয়েছে। কলম্বিয়াও সে সুবিধা নিতে চাইছে। চলতি মাসের শুরুতে মিয়ামি হয়ে দুবাই-বোগোতা রুটে নতুন ফ্লাইট চালু করেছে এমিরেটস এয়ারলাইনস। একই সময়ে কলম্বিয়া ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ৯০ দিনের ভিসামুক্ত কার্যক্রম শুরু হয়েছে।

অন্য অঞ্চলেও একই ধরনের পদক্ষেপ নেয়ার লক্ষ্য বোগোতার। এরই মধ্যে অস্ট্রেলিয়ার কোয়ান্টাস ও চীনের এয়ার চায়নার সঙ্গে আলোচনা শুরু করেছে কলম্বিয়া। সূত্র: দ্য ন্যাশনাল ও রয়টার্স

Share

Don't Miss

আজ আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিহ্যাবের নির্বাচন

রিহ্যাবের স্মরণকালের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে বিবেচনা করছেন আবাসন ব্যবসায়ীরা। মোট ২৯টি পদে সবগুলোতেই সরাসরি ভোট হবে।

জিডিপিতে রিয়েল এস্টেট ও নির্মাণ খাতের অবদান ১৮ শতাংশ: রিহ্যাব

‘কিছু বড় চ্যালেঞ্জ এর কথাও তুলে ধরেন: নির্মাণ খাতে কাঁচামালের মূল্য বৃদ্ধি, ব্যাংকিং খাতে ঋণের উচ্চ সুদ হার, এবং নকশা ও অনুমোদন সংক্রান্ত...

Related Articles

বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা আসলে কার নিয়ন্ত্রণে, সেখানে জমি কীভাবে বেচাকেনা হয়—জাতীয়...

দেশের অর্ধেক মানুষের নিরাপদ আবাসন নেই

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে প্রতিবছর বিশ্বে বিপুলসংখ্যক মানুষ গৃহহীন হচ্ছে। বাংলাদেশেও বিভিন্ন...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

বিশ্ব আবাসনের নতুন কেন্দ্রবিন্দু রিয়াদে ৬৩ বিলিয়ন ডলারের রেকর্ড লেনদেন

রিয়াদে অনুষ্ঠিত মেগা-ইভেন্ট ‘সিটিস্কেপ গ্লোবাল’-এ রেকর্ড পরিমাণ লেনদেনের পর বৈশ্বিক আবাসন খাতের...

<