অর্থ ও বাণিজ্যপ্রধান প্রতিবেদন

জাপানের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক আয়ের উৎস পর্যটন খাত

Share
জাপানের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক আয়ের উৎস পর্যটন খাত
ছবি: সংগৃহীত
Share

জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ। এশিয়ার সবচেয়ে পূর্বের দেশটি ভ্রমণপিপাসুদের কাছে বেশ জনপ্রিয় গন্তব্য। জাপানের অর্থনীতিতেও বড় ভূমিকা রাখে পর্যটন খাত।

সাম্প্রতিক তথ্যানুসারে দেশটির বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে পর্যটন খাত। মূলত জাপানের স্থানীয় মুদ্রা ইয়েনের দুর্বল বিনিময় হারের কারণে বিদেশী পর্যটকরা ব্যয় বাড়িয়েছেন। কারণ ডলারের বিপরীতে সেখানে পণ্য ও সেবার মূল্য সস্তা হয়ে উঠেছে।

তথ্যমতে, ২০২৩ সালে প্রতি ডলারের বিনিময় হার ছিল ১৪০ দশমিক ৫৮ ইয়েন, যা ২০১৯ সালের তুলনায় প্রায় ৩০ শতাংশ দুর্বল।

জাপানের সরকারি তথ্যানুসারে, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে অনাবাসী পরিবারের মাধ্যমে অভ্যন্তরীণ বাজারে সরাসরি কেনাকাটার পরিমাণ ছিল বার্ষিক ৭ দশমিক ২ ট্রিলিয়ন ইয়েন। বিশ্বব্যাপী কভিড মহামারী আঘাত হানার শুরুর দিকে ২০১৯ সালের শেষ প্রান্তিকে বার্ষিক পরিসংখ্যান ৪ দশমিক ৬ ট্রিলিয়ন ইয়েনে পৌঁছেছিল।

২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে খাতটি পুনরুদ্ধার শুরু হয় এবং এরপর থেকে এটি ক্রমাগত বেড়েছে। জাপানের রফতানি আয়ে এখনো শীর্ষস্থান ধরে রেখেছে গাড়ি খাত। একই সঙ্গে বিদেশী পর্যটনও জাপানের অর্থনীতিতে ক্রমবর্ধমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

২০২৩ সালে গাড়ি খাতের রফতানির পরিমাণ ছিল ১৭ দশমিক ৩ ট্রিলিয়ন ইয়েন আর পর্যটন খাতের থেকে আয় হয়েছে ৭ দশমিক ২ ট্রিলিয়ন ইয়েন। খাতটি অন্যান্য খাতের তুলনায় দ্রুত বাড়ছে। পাঁচ বছর আগের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে ভ্রমণকারীদের ব্যয় বেড়েছে ৬০ শতাংশ। সূত্র: নিক্কেই এশিয়া।

Share

Don't Miss

নেভানোর চেয়ে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি কমানোই কার্যকর পদক্ষেপ

দেশ ও মানুষের কল্যাণে ২৪ ঘণ্টা প্রস্তুত থাকা—এটাই যাদের কাজ, সেই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সপ্তাহে সাত দিনই...

কেনাকাটার আভিজাত্য এখন আর সীমিত নেই গুলশান-বনানী এলাকায়

ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেটে যখন উপচে পড়া ভিড়, তখন গুলশান-বনানী এলাকার বিপণিবিতানগুলোর কেনাকাটা চলছিল অনেকটা ঢিলেঢালা ভাবে। এক সময়কার বিত্তবানদের...

Related Articles

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

বিশ্ব আবাসনের নতুন কেন্দ্রবিন্দু রিয়াদে ৬৩ বিলিয়ন ডলারের রেকর্ড লেনদেন

রিয়াদে অনুষ্ঠিত মেগা-ইভেন্ট ‘সিটিস্কেপ গ্লোবাল’-এ রেকর্ড পরিমাণ লেনদেনের পর বৈশ্বিক আবাসন খাতের...

আবাসন খাতের নীতিগত জটিলতা নিরসনে রাজউক-রিহ্যাবের মতবিনিময় সভা

রাজধানীর পরিকল্পিত নগরায়ণ, আবাসন খাতের টেকসই উন্নয়নে ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) সংশোধন,...

আবাসন খাতে মন্দার মধ্যে নতুন কর, বাড়তে পারে ফ্ল্যাটের দাম

দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বাড়তি...

<