পরিবেশবান্ধব আবাসন নির্মাণে ৩ হাজার ২০০ কোটি টাকার চুক্তি

Share
পরিবেশবান্ধব আবাসন নির্মাণে ৩ হাজার ২০০ কোটি টাকার চুক্তি
ছবি: সংগৃহীত
Share

পরিকল্পিত, টেকসই ও পরিবেশবান্ধব আবাসন নির্মাণে ইসলামি শরিয়াহ্‌-ভিত্তিক বিনিয়োগসহায়তার প্রকল্প বাস্তবায়ন চুক্তি করেছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি)। গত সোমবার সৌদি আরবের রিয়াদে আইএসডিবির বোর্ড অব গভর্নরসের বার্ষিক সভায় বাংলাদেশ সরকারের সঙ্গে এই প্রকল্প বাস্তবায়ন চুক্তি স্বাক্ষরিত হয়।

মঙ্গলবার সরকারি এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭০ দশমিক ৫৭ মিলিয়ন ইউরো বা প্রায় ৩ হাজার ২০০ কোটি টাকার তহবিল পাচ্ছে বিএইচবিএফসি। আইএসডিবি থেকে এ তহবিল পাবে সরকারি সংস্থাটি। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও আইএসডিবির ভাইস প্রেসিডেন্ট মানসুর মুহতার এ চুক্তিতে স্বাক্ষর করেন।

বিএইচবিএফসি রুরাল অ্যান্ড পেরি-আরবান হাউজিং ফাইন্যান্স প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়নে এ অর্থ ব্যয় করা হবে বলে জানা গেছে। বাংলাদেশের পল্লি ও শহরতলি এলাকায় বসবাসরত নিম্ন ও নিম্নমধ্যবিত্ত জনগোষ্ঠীর জন্য পরিবেশবান্ধব ও সাশ্রয়ী মূল্যের আবাসন নির্মাণে ইসলামি শরিয়াহ্‌ রীতি অনুসরণে বিএইচবিএফসি এ অর্থ বিনিয়োগ করবে। আগামী ২০২৪-২৫ অর্থবছরের শুরুতে চুক্তির অর্থছাড় হবে। পাঁচ বছরে এ প্রকল্পের বাস্তবায়ন হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আল জাসের উপস্থিত ছিলেন।

বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল মান্নান এ চুক্তি স্বাক্ষরকে সরকারি সংস্থাটির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের পথে যুগান্তকারী মাইলফলক হিসেবে আখ্যায়িত করেন।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচনে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম

রিহ্যাব নির্বাচন ২০২৬-২৮ এর পরিচালক পদে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম। আবাসন খাতের উন্নয়নে ৬৬ নম্বর ব্যালটে ভোট ও...

রিহ্যাব নির্বাচন : প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের প্যানেল ও ইশতেহার ঘোষণা

রিহ্যাব নির্বাচনে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের ২৯ সদস্যের পূর্ণ প্যানেল ঘোষণা ও ইশতেহার প্রকাশ করা হয়েছে। আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড...

Related Articles

আবাসনে নতুন ঠিকানা ‘মাহিম’স ফ্লোরিডা’

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মধ্যে নিরাপদ ও আধুনিক আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে।...

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

<