আবাসন সংবাদ
কাতারের ট্রেড ফেয়ারে মিলবে প্রিমিয়াম হোল্ডিংসের তিন প্রকল্পের জমি
প্রবাসে চাকরি করে টাকা জমিয়ে অনেকেই স্বপ্ন দেখছেন যাদুর নগরী ঢাকার আশপাশে কোথাও তিন বা পাঁচ কাঠা জমি কিনে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করার। কিন্তু তারা জানেন না কোথায় গেলে, কোন রিয়েল এস্টেট কোম্পানির কাছে গেলে মিলবে সঠিক ও কাঙ্ক্ষিত স্বপ্নের সেই প্লটের সন্ধান।
কাতারে অবস্থানরত সকল প্রবাসী বাঙালিদের সেই স্বপ্ন পূরণে সহায়তা করতে কাতারে অনুষ্ঠেয় ‘বাংলাদেশ ট্রেড ফেয়ার কাতার ২০২৪’ এ অংশগ্রহণ করছে রিয়েল এস্টেট কোম্পানি প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড।
আগামী বৃহস্পতিবার (২৩ মে) বাংলাদেশ ইভেন্ট ইন্টারন্যাশনালের আয়োজনে দোহার কাতারের ক্রাউন প্লাজায় তিন দিনের এই মেলা শুরু হচ্ছে। চলবে ২৫ মে, শনিবার পর্যন্ত।
রিয়েল এস্টেট কোম্পানিটি আগ্রহী ও স্বপ্নবাজ ক্রেতাদের ঢাকায় তিনটি প্রকল্পে সুলভ মূল্যে প্লট কিনে বাড়ি করার সুযোগ করে দিচ্ছে। যারা ঢাকায় বাড়ি করার কথা ভাবছেন তারা প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেডের প্লট কিনে হতে পারেন উন্নত আধুনিক শহরের অংশীদার।
>>আরও পড়ুন: প্রিমিয়াম ভ্যালিতে সুলভ মূল্যে জমি কেনার সুযোগ
কাতারের ট্রেড ফেয়ারে অংশগ্রহণ সম্পর্কে প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রওশন আল মাহমুদ বলেন, ঢাকায় আমাদের কোম্পানির তিনটি প্রকল্প রয়েছে। একটা ‘পূর্বাচল প্রিমিয়াম টাউন’, ‘পূর্বাচল প্রিমিয়াম গার্ডেন’ ও ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে ‘প্রিমিয়াম ভ্যালি’। প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেডের প্রকল্পগুলো ১০০% প্রাকৃতিকভাবে বাড়ি করার উপযোগী। আর এশিয়ার অন্যতম বৃহত্তম পরিকল্পিত নগরী রাজউক পূর্বাচলের কাছে।

ছবি: আবাসন
কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক বলেন, এই তিনটি প্রকল্পের মধ্যে ঢাকার মধ্যেই রয়েছে ‘প্রিমিয়াম টাউন’ প্রকল্পটি। এটি রাজউক প্রকল্পের পাশেই। পূর্বাচল সেক্টর সংলগ্ন প্রকল্প। ঠিক যেনো পূর্বাচল বর্ধিতাংশ। এখানে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় স্যাটেলাইট মেগা সিটি, বাংলাদেশের সবচেয়ে বড় এক্সপ্রেসওয়ে রোড, সর্বোচ্চ টাওয়ার ১১১ তলা বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার, বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম, সর্বাধুনিক মেট্রোরেল যোগাযোগ ব্যবস্থা, স্থায়ী আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ, আন্তর্জাতিক মানের গলফ সেন্টার, ইকো-পার্ক ও ডিপ্লোমেটিক জোন। প্রকল্পের চারদিকে সরকারি রাস্তা সম্বলিত একমাত্র প্রকল্প। ওই এলাকায় সকল সুযোগ-সুবিধাসহ নাগরিক বসবাস করছে।
>>আরও পড়ুন: ঢাকায় বাড়ি করতে চান, পূর্বাচলে প্রিমিয়াম টাউনে মিলছে সুলভ মূল্যের জমি
রওশন আল মাহমুদ আরও বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেস হাইওয়ে থেকে ২ মিনিটের দূরত্বে ‘প্রিমিয়াম ভ্যালি’ প্রকল্পের অবস্থান। এটি খুবই মানসম্মত একটি প্রকল্প। চমৎকার লোকেশন, মনোরম পরিবেশ। স্বপ্নের পদ্মা সেতু ২১টি জেলাকে যুক্ত করে নতুন যুগের সূচনা করেছে। অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে এই অঞ্চলকে করেছে সমৃদ্ধশালী। এখানে সাশ্রয়ী মূল্যে বসবাসের উপযোগী বিক্রির জন্য প্রস্তুতকৃত প্লট পাওয়া যাচ্ছে ৩, ৫ ও ১০ কাঠা পরিমাণে।
প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেডের ডিজিএম সেলিম রেজা বলেন, ‘প্রিমিয়াম টাউন’ প্রকল্পটিতে ১০% ডাউন পেমেন্ট দিয়ে সাশ্রয়ী মূল্যে বসবাসের উপযোগী জমি পাওয়া যাচ্ছে। এখানে কাঠা প্রতি মাসিক ৬০০০ টাকা দীর্ঘ মেয়াদী কিস্তিতেও জমি কেনার সুযোগ রয়েছে। বিক্রির জন্য প্রস্তুতকৃত প্লট পাওয়া যাচ্ছে ৩, ৫ ও ১০ কাঠা পরিমাণে। নিষ্কন্টক জমি, এককালীন স্বল্প দামে নিজ নামে জমির সাফ-কবলা দলিলসহ রেজিস্ট্রেশন করে দেওয়ার রয়েছে উন্নত ও মানসম্মত ব্যবস্থা।
>>আরও পড়ুন: মধ্যবিত্তদের আবাসন চাহিদা মেটাতে কাজ করছে প্রিমিয়ার হোল্ডিংস : রওশন আল মাহমুদ
সেলিম রেজা আরও বলেন, ‘প্রিমিয়াম টাউন’ প্রকল্পটিতে রয়েছে কোম্পানির নিজস্ব পরিবহন সেবায় সপ্তাহের যেকোনো দিন প্রকল্প পরিদর্শনের সুবিধা। অন্যান্য প্রকল্পের তুলনায় দামও হাতের নাগালে। দুই দশকে ঢাকায় জমির দাম বেড়েছে ২৭ গুণেরও বেশি। তাই যারা ঢাকায় জমি কিনে স্বপ্নের বাড়ি করার কথা ভাবছেন তারা আর দেরি না করে, যত দ্রুত সম্ভব ‘পূর্বাচল প্রিমিয়াম টাউন’, ‘পূর্বাচল প্রিমিয়াম গার্ডেন’ ও ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে ‘প্রিমিয়াম ভ্যালি’ প্রকল্পে প্লট বুকিং দিয়ে আপনি এবং আপনার ভবিষ্যৎ প্রজন্ম হতে পারেন উন্নত আধুনিক শহরের অংশীদার।

ছবি: আবাসন
প্রিমিয়াম ভ্যালিতে জমি কিনলে ক্রেতাদের সুবিধা-সুবিধা সম্পর্কে তিনি বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেস হাইওয়ে থেকে ২ মিনিটের দূরত্বে প্রিমিয়াম ভ্যালি প্রকল্পের অবস্থান। তথ্যপ্রযুক্তির এই যুগে আধুনিকভাবে জীবনযাপনের জন্য রয়েছে সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা। চারদিকে রয়েছে মানুষের বসবাস। রয়েছে উন্নত ও অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা। প্রকল্পের উভয়দিকে রয়েছে সরকারি প্রশস্ত রাস্তা। আরও রয়েছে ৪ লেন বিশিষ্ট ৩০০ ফুট ঢাকা মাওয়া রোড, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পস, প্রস্তাবিত মালিবাগ বিলামল ফ্লাইওভার, রাজউকের ঝিলমিল আবাসিক প্রকল্প, ৪০ কি. মি. এলিভেটেড এক্সপ্রেসওয়ে, অলিম্পিক সিটি, অত্যাধুনিক রেলওয়ে জাংশন, ডিওএইচএস, ঢাকা-কুয়ালালামপুর আন্তর্জাতিক হাসপাতাল, বঙ্গবন্ধু কনভেনশন হল ২ সহ আরও অনেক সুযোগ-সুবিধা রয়েছে।
কোম্পানিটির ডিজিএম বলেন, ‘প্রিমিয়াম ভ্যালি’তে সাশ্রয়ী মূল্যে বসবাসের উপযোগী জমি, কাঠা প্রতি মাসিক কিস্তি ৫০০০ টাকায় (সেক্টর ৩) পাওয়া যাচ্ছে। বিক্রির জন্য প্রস্তুতকৃত প্লট পাওয়া যাচ্ছে ৩, ৫ ও ১০ কাঠা পরিমাণে। আগ্রহী ক্রেতা জমি কিনে মূল্য পরিশোধের সাথে সাথে সাফ-কবলা দলিলসহ রেজিস্ট্রেশন করে দেওয়ার রয়েছে উন্নত ও মানসম্মত ব্যবস্থা।
যারা ‘পূর্বাচল প্রিমিয়াম টাউন’, ‘পূর্বাচল প্রিমিয়াম গার্ডেন’ ও ‘প্রিমিয়াম ভ্যালি’ প্রকল্পের প্লট বুকিং দিতে চান তাদেরকে 013 2121 6244, 01321216225 ও 01321216226 মোবাইল নম্বরে যোগাযোগ করতে হবে। আরও বিস্তারিত জানা যাবে প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেডের অফিসিয়াল ফেসবুকের এই ঠিকানায়। ওয়েবসাইটেও বিস্তারিত দেখা যাবে এই ঠিকানায়।
আবাসন সংবাদ
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হলেন জাকারিয়া তাহের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের (সুমন)। তাকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন জাকারিয়া তাহের। তার মন্ত্রী হওয়ার খবরে কুমিল্লা শহর ও নির্বাচনি এলাকা বরুড়ায় আনন্দের বন্যা বইছে।
জাকারিয়া তাহের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থানবিষয়ক সম্পাদক। এর আগে ২০০৪ সালের ডিসেম্বরে উপ-নির্বাচনে কুমিল্লা-৮ (বরুড়া) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।
জাকারিয়া তাহের বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামের বাসিন্দা। তার বাবা প্রয়াত একেএম আবু তাহের একই আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছিলেন। ২০০৪ সালে বাবার মৃত্যুর পর স্থানীয় রাজনীতির হাল ধরে উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন জাকারিয়া তাহের (সুমন)। যুক্তরাষ্ট্র থেকে ব্যাচেলর অব সায়েন্স ইন বিজনেস ম্যানেজমেন্ট সম্পন্ন করা জাকারিয়া তাহের ১৯৬৫ সালের ১৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ২০০৮ ও ২০১৮ সালে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি ব্যবধানে বিজয়ী হয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ১৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৯১ ভোট। ভোটের ব্যবধান ১ লাখ ২৪ হাজার ৮৭টি। কুমিল্লা-৮ আসনে মোট ভোটারসংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৮৩৩। এর মধ্যে ২ লাখ ২৬ হাজার ৮০৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন; যা প্রদত্ত ভোটের ৫৯ দশমিক ৫৬ শতাংশ।
হলফনামার তথ্য অনুযায়ী, জাকারিয়া তাহেরের স্থাবর ও অস্থাবর মিলিয়ে বর্তমানে সম্পদের পরিমাণ ২৩১ কোটি ৪১ লাখ ৪৬ হাজার ৯৭১ টাকার। অন্যদিকে তার স্ত্রী নাজনীন আহমেদের স্থাবর-অস্থাবর মিলিয়ে সম্পদের পরিমাণ ৬০ কোটি ৭৮ লাখ ৭ হাজার ৫৬০ টাকার।
আবাসন সংবাদ
রাসিক মেয়র থেকে ভূমি মন্ত্রী হলেন মিজানুর রহমান মিনু
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। প্রায় তিন দশক ধরে রাজশাহীর রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রবীণ নেতা মিজানুর রহমান মিনু পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিএনপি সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন মিজানুর রহমান মিনুসহ ২৫ জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসন থেকে ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন মিজানুর রহমান মিনু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট।
মঙ্গলবার বিকেলে পিআইডির আয়োজনে নগরীর লক্ষ্মীপুর মোড়ে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয় শপথ অনুষ্ঠান। শপথের পরপরই আনন্দে ফেটে পড়েন সাধারণ জনতা। দলমত নির্বিশেষে রাজশাহীর সর্বস্তরের মানুষ এতে উচ্ছ্বাস প্রকাশ করেন।
রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘দীর্ঘদিন পর রাজশাহী থেকে একজন পূর্ণাঙ্গ মন্ত্রী পাওয়া গেছে। এটি রাজশাহীর জন্য বেশ আনন্দের। আমরা চাই, তার মাধ্যমে রাজশাহীতে দলের চেয়ারম্যান তারেক রহমান যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, তা তিনি বাস্তবায়ন করবেন।’
মন্ত্রী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিজানুর রহমান মিনু বলেন, ‘মন্ত্রণালয়ের দায়িত্ব তো বটেই, রাজশাহীর জন্যও নিরলসভাবে কাজ করে যাব। আমি এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব।’
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মিনু ঘোষণা দিয়েছেন, চাঁদাবাজ ও দখলদাররা যে দলেরই হোক, তাদের কোনো ছাড় দেয়া হবে না। তিনি বলেন, ‘গত ১৭ বছরে রাজশাহীকে পিছিয়ে দেয়া হয়েছে। আবারও সামনের দিকে এগিয়ে নিতে যা করার প্রয়োজন, সেটাই করা হবে।’
মাত্র ৩২ বছর বয়সে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র নির্বাচিত হয়ে টানা ১৭ বছর দায়িত্ব পালন করেন মিজানুর রহমান মিনু। ২০০১ সালে তিনি প্রথমবার সংসদ সদস্য হন। ২০২৬ সালের নির্বাচনে বিজয়ী হয়ে তিনি দ্বিতীয়বারের মতো সংসদে যাচ্ছেন এবং প্রথমবারের মতো মন্ত্রিসভায় স্থান করে নিলেন। রাজশাহীতে বিএনপির রাজনীতিতে মিনুর অভিভাবকত্ব প্রায় আড়াই দশকের। যুবদল নেতা থাকাকালে মেয়র এবং পরবর্তীকালে দীর্ঘ সময় রাজশাহী মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। বিএনপির যুগ্ম মহাসচিব পদে দায়িত্ব পালনের পর সবশেষ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ পান তিনি।
উল্লেখ্য, ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে (তৎকালীন রাজশাহী-১ আসন) এমরান আলী সরকার জয়ী হন। তিনি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় ও আবদুস সাত্তারের মন্ত্রিসভায় ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আমিনুল ইসলাম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন।
-
বিবিধ2 years agoবাংলাদেশে প্রচলিত বাড়ি ভাড়ার চুক্তি, নিয়ম ও নীতিমালা
-
নির্বাচিত প্রতিবেদন2 years agoরিয়েল এস্টেট ব্যবসা করবেন যেভাবে
-
আবাসন সংবাদ6 months agoরাজউকের নির্দেশে নর্থ সাউথ গ্রীন সিটি বন্ধ
-
আইন-কানুন2 years agoরিয়েল এস্টেট ডেভেলপারের সাথে জমি বা ফ্ল্যাট নিয়ে সমস্যা ও তার প্রতিকার (১ম পর্ব)
-
আইন-কানুন5 months agoদলিলে লেখা এসব শব্দের অর্থ জেনে রাখুন, নাহলে পড়তে পারেন আইনি জটিলতায়
-
বিবিধ2 years agoফ্ল্যাট বা অফিস ভাড়ার চুক্তিপত্র নমুনা
-
আবাসন ক্যারিয়ার2 years agoসিরামিক ইঞ্জিনিয়ার হতে চান, তাহলে জানতে হবে যে বিষয়গুলো
-
আবাসন সংবাদ5 months agoসীমান্ত রিয়েল এস্টেট এর অনুমোদনহীন সীমান্ত সিটি ও সীমান্ত কান্ট্রি প্রকল্প
