আবাসন সংবাদএডিটরস পিক

নিউ ইয়র্কে ইউএসবিসিসিআই-এর মেলায় সম্মানিত হলেন ১১ বাংলাদেশি আবাসন ব্যবসায়ী

Share
নিউ ইয়র্কে ইউএসবিসিসিআই-এর মেলায় সম্মানিত হলেন ১১ বাংলাদেশি আবাসন ব্যবসায়ী
ছবি: সংগৃহীত
Share

নিউ ইয়র্কে আবাসন মেলা করেছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আবাসন ব্যবসায়ীদের সংগঠন ‘ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (ইউএসবিসিসিআই)।

শনিবার নিউ ইয়র্কে লাগার্ডিয়া বিমানবন্দরের কাছে ম্যারিয়ট হোটেলে ‘মর্টগেজ ডিপোট টিম বেইলি প্রেজেন্টেড ইউএসবিসিসিআই রিয়েল  এস্টেট এক্সপো-২০২৪’ শিরোনামে এ মেলা অনুষ্ঠিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, এ মেলায় ১১ বাংলাদেশি আবাসন ব্যবসায়ীকে সম্মাননা দেওয়া হয়।

আয়োজক সংস্থাটির পরিচালক শেখ ফরহাদের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য দেন সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. লিটন আহমেদ।

তিনি বলেন, “এ ধরনের মেগা ইভেন্ট শুধু ব্যবসার সুবিধা বৃদ্ধিই করে না, বরং সামাজিক অর্থনৈতিক উন্নতির জন্যও অবদান রাখে। এটি ব্যবহার করে নেটওয়ার্ক তৈরি, জ্ঞান আদান-প্রদান এবং সফল ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা সম্ভব। এই ইভেন্ট রিয়েল এস্টেট শিল্পের উদ্ভাবন, সহযোগিতা এবং সাফল্যের এক নতুন মাপকাঠি হিসেবে বিবেচিত হয়।”

বিশেষ অতিথির বক্তব্য দেন কুইন্স চেম্বার অব কমার্সের সভাপতি ও প্রধান কার্যনির্বাহী টমাস জে গ্রেচ, নিউ ইয়র্ক সিটির মেয়র অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মো. মীর বাশার এবং নিউ ইয়র্ক সিটি ভবন বিভাগের সহকারী কমিশনার জেমেল ইসিডোর এসকিউ।

মেলায় আবাসন বিষয়ক মোট ছয়টি প্যানেল সেশন অনুষ্ঠিত হয়।

এগুলো হলো- ‘এআই ব্যবহারের ভবিষ্যতের প্রেক্ষিত’, ‘বাণিজ্যিক ল্যান্ডস্কেপ: প্রবণতা, সুযোগ এবং চ্যালেঞ্জ’, ‘ইসলামিক ফাইন্যান্সিং: বাড়ি ক্রেতাদের জন্য একটি নির্দেশিকা’, ‘এনআরএ কমিশন পরিবর্তন এবং বর্তমান বাজারের জন্য আইনি, কর এবং বীমা কৌশল’, ‘প্রথমবার বাড়ির ক্রেতা: আপনার প্রথম ক্রয় নেভিগেট করা’ এবং ‘কোনো নথি এবং কোনো ট্যাক্স রিটার্ন লোন ছাড়াই আবাসিক বিনিয়োগ’।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচন : আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল ঘোষণা

আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউসিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আসন্ন নির্বাচনে অংশ নিতে ২৯ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ‘আবাসন...

নেভানোর চেয়ে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি কমানোই কার্যকর পদক্ষেপ

দেশ ও মানুষের কল্যাণে ২৪ ঘণ্টা প্রস্তুত থাকা—এটাই যাদের কাজ, সেই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সপ্তাহে সাত দিনই...

Related Articles

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

আবাসন খাতের বড় আয়োজন রিহ্যাব সামার ফেয়ার ১২-১৫ আগস্ট, স্টল বুকিং শুরু

দেশের আবাসন খাতকে আরও গতিশীল করা, আবাসন প্রতিষ্ঠান, নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান, ব্যাংক...

<