আবাসন সংবাদএডিটরস পিক

বিক্রয় ডটকমের ‘প্রপার্টি গাইড’: ৪ মাসেই ৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

Share
Share

বাংলাদেশের স্বনামধন্য অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকম চলতি বছরের জুন মাসে ‘প্রপার্টি গাইড’ নামে একটি পোর্টাল ওপেন করেছে। পোর্টালটি চালু হওয়ার পর থেকে তা দ্রুত ক্রেতাদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। এই পোর্টালে গ্রাহকেরা আবাসনসংক্রান্ত সব তথ্য পাচ্ছেন, একই সঙ্গে বিক্রেতা বা মধ্যস্থতাকারীর সঙ্গে যোগাযোগ করে তা কিনতেও পারছেন।

গত চার মাসে প্রপার্টি গাইড পোর্টালটিতে পাঁচ লাখের বেশি মানুষ ভিজিট করেছেন। যদিও কয়েক মাস ধরে বাংলাদেশের আবাসন খাতে কেনাবেচার গতি কিছুটা মন্থর, কিন্তু রিয়েল এস্টেটে বিনিয়োগের আগ্রহ গ্রাহকদের মোটেও কমেনি। ধীরে ধীরে এই খাত আবারও ঘুরে দাঁড়াচ্ছে।

প্রপার্টি গাইড প্ল্যাটফর্মটি ক্রেতাদের ডেটাভিত্তিক তথ্য ব্যবহার করে তাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করছে। এই পোর্টালের অন্যতম আকর্ষণীয় ফিচার হলো এর ‘ইন্টারঅ্যাকটিভ ম্যাপ’। এই ম্যাপ স্বয়ংক্রিয়ভাবে ক্রেতাদের পছন্দের লোকেশনের ফ্ল্যাট এবং জমির খোঁজ গ্রাহককে দিয়ে থাকে। ফলে আলাদা করে খোঁজাখুঁজি করার ঝঞ্ঝাট পোহাতে হয় না।

এই প্ল্যাটফর্মের মাধ্যমে ক্রেতাদের পাশাপাশি লাভবান হচ্ছেন বিক্রেতারাও। ভাইয়া হাউজিং লিমিটেড, ফেয়ার বিল্ডার্স লিমিটেড এবং ক্যাটকিন্স লিমিটেডের মতো বিভিন্ন কোম্পানি তাদের প্রকল্প প্রপার্টি গাইডে তালিকাভুক্ত করছে। এই প্রকল্পগুলোর সব তথ্য ক্রেতারা পেয়ে যাচ্ছেন হাতের মুঠোয়।

চার মাস ধরে প্রপার্টি গাইড ব্যবহারকারীদের তথ্য বিশ্লেষণ করে বিক্রয় ডটকম ঢাকার জনপ্রিয় এলাকাগুলোর একটি তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে আছে বসুন্ধরা আবাসিক এলাকা, উত্তরা, পূর্বাচল, মিরপুর ও ধানমন্ডি। বিশ্লেষণে দেখা গেছে, সম্ভাব্য ক্রেতারা এই এলাকার প্রকল্পের দামের ওঠানামা এবং অন্য অনেক তথ্য নিয়ে আগ্রহী।

বিক্রয় ডটকমের হেড অব মার্কেটিং মো. আরিফিন হোসাইন বলেন, ‘প্রপার্টি গাইড পোর্টালে ব্যবহারকারীদের অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। রিয়েল এস্টেট বাংলাদেশের একটি ক্রমবর্ধমান সেক্টর এবং প্রপার্টি গাইড এই প্রবৃদ্ধির অংশ হতে চায়। শিগগিরই এটি ক্রেতা, বিক্রেতা, বিনিয়োগকারী ও ডেভেলপারদের একটি আস্থার নাম হয়ে উঠবে বলেই বিশ্বাস।’

বিস্তারিত জানতে ভিজিট করুন PropertyGuide.com.bd

Share

Don't Miss

প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত ‘যমুনা’

জাতীয় নির্বাচনের পর গত ২৮ ফেব্রুয়ারি মিন্টো রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবার সেই ভবনেই উঠবেন...

কোম্পানি পর্যায়ে আয়কর রিটার্নের সময় এক মাস বাড়ল

কোম্পানি পর্যায়ে আয়কর রির্টান দাখিলের সময় আরও এক মাস বাড়লো। নতুন সময় অনুযায়ী কোম্পানি পর্যায়ে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত আয়কর রির্টান জমা দেওয়া...

Related Articles

আবাসন খাতের বড় আয়োজন রিহ্যাব সামার ফেয়ার ১২-১৫ আগস্ট, স্টল বুকিং শুরু

দেশের আবাসন খাতকে আরও গতিশীল করা, আবাসন প্রতিষ্ঠান, নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান, ব্যাংক...

রিহ্যাব সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান হলেন গাফ্ফার মিয়াজী

বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন (রিহ্যাব)-এর সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান নির্বাচিত...

বিশ্ব আবাসনের নতুন কেন্দ্রবিন্দু রিয়াদে ৬৩ বিলিয়ন ডলারের রেকর্ড লেনদেন

রিয়াদে অনুষ্ঠিত মেগা-ইভেন্ট ‘সিটিস্কেপ গ্লোবাল’-এ রেকর্ড পরিমাণ লেনদেনের পর বৈশ্বিক আবাসন খাতের...

আবার ড্যাপ সংশোধন চান রিহ্যাব নেতারা

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের নেতারা আবারও রাজধানীর নতুন বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ)...

<