আবাসন সংবাদএডিটরস পিক

জাতীয় ফার্নিচার মেলা শুরু হচ্ছে ১৫ অক্টোবর

Share
Share

‘আমার দেশ আমার আশা, দেশীয় ফার্নিচারে সাজাবো বাসা’ এই শ্লোগানে রাজধানীতে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ১৯তম জাতীয় ফার্নিচার মেলা। ১৫ অক্টোবর থেকে শুরু হয়ে ১৯ অক্টোবর পর্যন্ত চলবে দেশীয় ফার্নিচার শিল্পের সর্ববৃহৎ এই আয়োজন।

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার গুলনকশা ও পুষ্পগুচ্ছ হলে আয়োজিত এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত বিনা টিকিটে মেলা পরিদর্শন করতে পারবেন ক্রেতারা।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে এ তথ্য জানান আয়োজকরা।

প্রেস কনফারেন্সে মেলা কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির ভাইস চেয়ারম্যান শেখ আব্দুল আউয়াল বলেন, আমাদের এক সময় বিদেশ থেকে ফার্নিচার আমদানি করতে হতো। কিন্তু বর্তমানে আমরা দেশের চাহিদা পূরণ করে বিদেশেও ফার্নিচার রপ্তানি করতে পারছি। এটি দেশের অর্থনীতিতে অবদান রাখছে। দেশের ফার্নিচার শিল্প নিয়ে আরও বেশি মিডিয়ায় প্রচারের আহ্বান জানান তিনি।

প্রেস কনফারেন্সে জানানো হয়, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি (বিএফইএ) আয়োজিত জাতীয় ফার্নিচার মেলার ১৯তম আসরে ফার্নিচারের পাশাপাশি থাকবে ঘরের আনুষঙ্গিক জিনিসপত্রও।

মেলায় হাতিল, আখতার, ওমেগা ফার্নিচার, নাভানা, রিগ্যাল, নাদিয়া, ব্রাদার্স ফার্নিচারসহ নামিদামি বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল থাকবে।

Share

Don't Miss

কেনাকাটার আভিজাত্য এখন আর সীমিত নেই গুলশান-বনানী এলাকায়

ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেটে যখন উপচে পড়া ভিড়, তখন গুলশান-বনানী এলাকার বিপণিবিতানগুলোর কেনাকাটা চলছিল অনেকটা ঢিলেঢালা ভাবে। এক সময়কার বিত্তবানদের...

প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত ‘যমুনা’

জাতীয় নির্বাচনের পর গত ২৮ ফেব্রুয়ারি মিন্টো রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবার সেই ভবনেই উঠবেন...

Related Articles

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

আবাসন খাতের বড় আয়োজন রিহ্যাব সামার ফেয়ার ১২-১৫ আগস্ট, স্টল বুকিং শুরু

দেশের আবাসন খাতকে আরও গতিশীল করা, আবাসন প্রতিষ্ঠান, নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান, ব্যাংক...

রিহ্যাব সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান হলেন গাফ্ফার মিয়াজী

বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন (রিহ্যাব)-এর সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান নির্বাচিত...

বিশ্ব আবাসনের নতুন কেন্দ্রবিন্দু রিয়াদে ৬৩ বিলিয়ন ডলারের রেকর্ড লেনদেন

রিয়াদে অনুষ্ঠিত মেগা-ইভেন্ট ‘সিটিস্কেপ গ্লোবাল’-এ রেকর্ড পরিমাণ লেনদেনের পর বৈশ্বিক আবাসন খাতের...

<