Home আবাসন সংবাদ গৃহায়নমন্ত্রীর সঙ্গে রিহ্যাব ও পরিকল্পনাবিদদের সৌজন্য সাক্ষাৎ
আবাসন সংবাদ

গৃহায়নমন্ত্রীর সঙ্গে রিহ্যাব ও পরিকল্পনাবিদদের সৌজন্য সাক্ষাৎ

Share
Share

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আবাসন খাতের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এবং নগর পরিকল্পনাবিদদের সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)–এর প্রতিনিধিরা।

আজ (বুধবার) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর দপ্তরে রিহ্যাবের একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করে। রিহ্যাব সভাপতি মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন জ্যেষ্ঠ সহসভাপতি লিয়াকত আলী ভূইয়া, সহসভাপতি মোহাম্মদ আক্তার বিশ্বাস, সহসভাপতি প্রকৌশলী আব্দুল লতিফ এবং সহসভাপতি এম এ আউয়াল। এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

গৃহায়নমন্ত্রীর সঙ্গে রিহ্যাব ও পরিকল্পনাবিদদের সৌজন্য সাক্ষাৎ

সাক্ষাৎকালে গৃহায়নমন্ত্রী ঢাকাকে বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলার পাশাপাশি সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে রিহ্যাবের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ঢাকায় উচ্চবিত্তের পাশাপাশি সব শ্রেণি–পেশার মানুষের বসবাসের সুযোগ নিশ্চিত করতে হলে সাশ্রয়ী আবাসনব্যবস্থা গড়ে তুলতে হবে।

<

একই দিনে গৃহায়নমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের একটি প্রতিনিধিদল। সংগঠনটির সভাপতি ড. মুহাম্মদ আরিফুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সহসভাপতি ড. ফারহানা আহমেদ, আবু সালেহ মো. সালাউদ্দীন ও মাকসুদ হাশেম।

গৃহায়নমন্ত্রীর সঙ্গে রিহ্যাব ও পরিকল্পনাবিদদের সৌজন্য সাক্ষাৎ

এ সময় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম, নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক এম মাহমুদ আলী এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

আবাসন খাত রক্ষায় ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব

অর্থমন্ত্রীর সাথে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

Related Articles

আবাসন খাত রক্ষায় ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাব মোকাবিলা এবং নির্মাণ কার্যক্রম অব্যাহত রাখতে ৩ হাজার...

সংকট সমাধানে নতুন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন গৃহায়ন ও গণপূর্ত...

অর্থমন্ত্রীর সাথে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন অর্থ ও পরিকল্পনা...

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তায় বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

আধুনিক বিশ্বে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং টেকসই জ্বালানি নিশ্চিত করা...