অর্থ ও বাণিজ্যআবাসন সংবাদএডিটরস পিক

জমি-ফ্ল্যাটের প্রকৃত মূল্য দেখানোর সুযোগ

Share
Share

বিনাপ্রশ্নে জমি-ফ্ল্যাটের প্রকৃত মূল্য রিটার্নে দেখানোর সুযোগ দেওয়া হয়েছে। তবে এ জন্য আওয়ামী লীগ সরকারের মতো ‘বিশেষ কর হার’ সুবিধা দেওয়া হয়নি। কেবল নিয়মিত হারে কর দিয়ে অতীতে গোপন করা সম্পদের প্রকৃত মূল্য রিটার্নে দেখানো যাবে।

২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ১০ শতাংশ কর দিয়ে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা প্রদর্শনের সুযোগ দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। নানা সমালোচনার মুখে ২০২৪-২৫ অর্থবছরে সেটি ১৫ শতাংশে উন্নীত করা হয়। জুলাই গণ-অভ্যুত্থানের পর ক্ষমতায় এসে অন্তর্বর্তী সরকার এই সুযোগ বাতিল করে দেয়।

ক্ষমতায় গ্রহণের পর নতুন সরকার প্রথম বাজেটে কালো টাকা প্রদর্শনের সুযোগ দিয়েছে। এ জন্য আয়কর আইনে নতুন বিধান যুক্ত করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তি জমি, বিল্ডিং, এপার্টমেন্ট কেনার সময় দলিলে প্রকৃত মূল্য গোপন করলে তা রিটার্নে প্রদর্শন করতে পারবে। এজন্য তাকে ক্রয়কৃত স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য ও দলিলমূল্যের পার্থক্যের ওপর নির্ধারিত হারে কর দিতে হবে। ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য যা ৩০ শতাংশ। অন্যদিকে যদি কোনো বিক্রেতা জমি, বিল্ডিং, এপার্টমেন্ট কেনার সময় দলিলে প্রকৃত মূল্য গোপন করে থাকেন, তাহলে বিক্রেতাকে সম্পত্তির প্রকৃত মূল্য ও দলিলমূল্যের পার্থক্যের ওপর ১৫ শতাংশ মূলধনী কর দিতে হবে। এক্ষেত্রে কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে। স্বপ্রণোদিত ঘোষণা পূর্বে আয়কর আইন অনুযায়ী ক্রেতা বা বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে, প্রদেয় করের ২০ শতাংশ জরিমানা হিসাবে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।

উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি তিন বছর আগে ঢাকায় দুই কোটি টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনেছেন। কিন্তু দলিল মূল্য তিনি ৫০ লাখ ক্রয় দেখিয়েছেন। বাকি দেড় কোটি টাকার তথ্য গোপন করেছেন। প্রচলতি আইন অনুযায়ী, এটি অপ্রদর্শিত অর্থই কালো টাকা। এই ব্যক্তি দেড় কোটি টাকা রিটার্নে প্রদর্শন করতে চাইলে তাকে ৩০ শতাংশ হারে ৪৫ লাখ টাকা আয়কর পরিশোধ করতে হবে। আর আয়কর দপ্তর যদি ফ্ল্যাটের প্রকৃত মূল্য উদঘাটন করে এবং করদাতা রিটার্নে এর ঘোষণা দিতে চায়, তবে তাকে আরও ৯ লাখ টাকা জরিমানা হিসাবে কর পরিশোধ করতে হবে।

অন্যদিকে প্রতিষ্ঠান বা বিক্রেতাকে ক্ষেত্রে দেড় কোটি টাকার ১৫ শতাংশ হারে ২২ লাখ ৫০ হাজার টাকা মূলধনী কর দিতে হবে। আর আয়কর দপ্তর যদি ফ্ল্যাটের প্রকৃত বিক্রয়মূল্য উদঘাটন করে এবং তখন বিক্রেতা ব্যক্তি বা প্রতিষ্ঠান রিটার্নে এটি ঘোষণা দিতে চায়, তবে তাকে আরও সাড়ে ৪ লাখ টাকা জরিমানা পরিশোধ করতে হবে।

এই পদ্ধতিতে অতীতে বিনিয়োগকৃত সম্পদের প্রকৃত মূল্য প্রদর্শন করা হলে বাংলাদেশের প্রচলিত অন্য কোনো আইনে বিনিয়োগ বা ক্রয় বা অর্থ প্রাপ্তির উৎস নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন বা কার্যক্রম গ্রহণ করা যাবে না। তবে স্বপ্রণোদিত ঘোষণার আগে বাংলাদেশের কোনো আদালত ঘোষণাকারীকে অপরাধমূলক কার্যকলাপের জন্য দোষী সাব্যস্ত করে বা ব্যক্তির বিরুদ্ধে মামলা চলমান থাকে, তাহলে ওই ব্যক্তি আইনের এই সুবিধা গ্রহণ করতে পারবেন না।

এ বিষয়ে রিহ্যাব সভাপতি ড. আলী আফজাল বলেন, প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত অর্থকে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদনশীল খাতে বিনিয়োগের সুযোগ দেওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। এজন্য প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং এনবিআর চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন, অপ্রদর্শিত অর্থকে বৈধ বিনিয়োগের সুযোগ দেওয়ার ফলে অর্থনীতির মূলধারায় নতুন অর্থ প্রবাহিত হবে এবং আবাসন খাতসহ সামগ্রিক অর্থনীতি উপকৃত হবে।

Share

Don't Miss

অর্থমন্ত্রীর সাথে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপির এর সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল...

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তায় বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

আধুনিক বিশ্বে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং টেকসই জ্বালানি নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানির সংহতকরণ এবং বিদ্যুৎ চাহিদার...

Related Articles

আবাসন খাতে মন্দার মধ্যে নতুন কর, বাড়তে পারে ফ্ল্যাটের দাম

দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বাড়তি...

আবাসনে নতুন কর-আতঙ্ক! জমি দিয়ে ফ্ল্যাট, কোটি টাকার কর!

রাজধানীর খিলগাঁওয়ে পুরোনো একটি একতলা বাড়ির মালিক আব্দুল খালেক। ষাটোর্ধ্ব এই অবসরপ্রাপ্ত...

রিটার্ন ছাড়া জমি–ফ্ল্যাট নামজারি নয়

আয়কর রিটার্ন জমা না দিলে সঞ্চয়পত্রের মুনাফার ওপর কেটে রাখা অগ্রিম কর...

রিহ্যাবের সংবাদ সম্মেলন: নতুন কর ও শুল্কে বাড়বে ফ্ল্যাটের দাম ও বাসা ভাড়া

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জমির মালিকদের প্রাপ্ত ফ্ল্যাটের ওপর নতুন করে ১৫...

<