Connect with us

অর্থ ও বাণিজ্য

দুবাইয়ে কোটি ডলারের বাড়ির প্রতি বাড়ছে আকর্ষণ

দুবাইয়ে কোটি ডলারের বাড়ির প্রতি বাড়ছে আকর্ষণ

বৈশ্বিক অতিধনীদের কাছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রধান শহরগুলোর আকর্ষণ ক্রমেই বাড়ছে। বিনিয়োগ ও বসবাস দুই ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে দুবাই ও আবুধাবির মতো চাকচিক্যময় শহর। বিশেষ করে কোটি ডলার বা আরো বেশি দামের বাড়ি বিক্রির ক্ষেত্রে এগিয়ে দুবাই।

মার্চে শেষ হওয়া বছরের প্রথম প্রান্তিকে এ খাতে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখেছে শহরটি। এ খাতে ক্রেতাদের আগ্রহের পেছনে একাধিক প্রভাবককে সামনে আনছেন বিশ্লেষকরা।

২০২৩ সালের একই সময়ের তুলনায় জানুয়ারি-মার্চে দুবাইয়ে ১ কোটি ডলার বা আরো বেশি দামের বাড়ি বিক্রির পরিমাণ বেড়েছে ৬ শতাংশ। এ বিনিয়োগে বিদেশী অতিধনীদের হিস্যা বেড়েছে বলে জানিয়েছেন খাত বিশ্লেষকরা।

আবাসন খাতের নেতৃত্বস্থানীয় পরামর্শক নাইট ফ্রাংক জানিয়েছে, জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোটি ডলারের ১০৫টি বাড়ির ক্ষেত্রে ক্রেতারা খরচ করেছেন ১৭৩ কোটি ডলার। ২০২৩ সালের একই সময়ে এ খাতে খরচ হয়েছিল ১৬০ কোটি ডলারের বেশি।

কোটি ডলারের বাড়ি কেনার ক্ষেত্রে নগদ লেনদেনের আধিপত্য ছিল এবং চাহিদার শীর্ষে ছিল পাম গাছের আকৃতির বিখ্যাত কৃত্রিম দ্বীপ পাম জুমেইরাহ। মাল্টি-মিলিয়ন আবাসন বাবদ ৩৬ দশমিক ৩ শতাংশ খরচ এ দ্বীপেই হয়েছে। তালিকার পরের অবস্থানে জুমেইরাহ বে দ্বীপ ও দুবাই হিলস এস্টেট।

Advertisement

কয়েক বছর ধরে জ্বালানি তেলনির্ভর বাণিজ্য থেকে সরে অর্থনীতি বৈচিত্র্যকরণ নীতি অনুসরণ করছে ইউএই। এ পরিকল্পনায় বিদেশী বিনিয়োগের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এ কারণে ব্যবসা, বিনিয়োগ ও বসবাসে আকর্ষণের জন্য প্রয়োজনীয় নীতি সংস্কার করা হয়েছে।

সব মিলিয়ে অর্থশালীদের জন্য ইউএইতে বসবাস সহজ হয়ে গেছে। এ কারণে বৈশ্বিক পুঁজির বড় একটি অংশ এখন ইউএইর শহরগুলোর দিকে ধাবিত হচ্ছে, যার উল্লেখযোগ্য একটি অংশ অবৈধপথে অর্জিত। এসব শহর এখন ‘সেফ হাভেন’, ‘ট্র্যাক্স হ্যাভেন’ নামেও পরিচিতি।

বিশ্লেষকরা জানান, ইউইএতে বিনিয়োগকারীদের জন্য চালু করা সুবিধার দীর্ঘ তালিকায় রয়েছে সহজ মর্টগেজ রেট ও সরকারের বিভিন্ন নীতি, যা দীর্ঘমেয়াদে সেখানে বসবাস করতে ধনীদের উৎসাহিত করছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বৈশ্বিক নানামুখী সংযোগ শহরটির আবাসিক রিয়েল এস্টেটে বিদেশী বিনিয়োগকারীদের চাহিদায় প্রভাবক হিসেবে কাজ করছে।

ফোরমেন ফিফডমের বিজনেস হেড ও ম্যানেজিং পার্টনার শচীন কুমার সিং বলেন, ‘মাল্টি-মিলিয়ন বা কোটি ডলারে আবাসনের জন্য দুবাইয়ের আবেদন বাড়ছে। তবে এটি শুধু বিলাসবহুল জীবনধারা এবং উচ্চ মানের সম্পত্তির জন্য নয়। বরং অনুকূল করের পরিবেশ ও সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা করার সহজ নীতির জন্য শহরটির আবেদন রয়েছে।’

তিনি আরো বলেন, ‘দুবাই শহরটি সংযুক্ত আরব আমিরাতের কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত। এটি পূর্ব ও পশ্চিমের মধ্যে একটি সেতু হিসেবে কাজ করে।’

Advertisement

শচীন সিং বলেন, ‘দুবাইয়ের অবকাঠামো খাতে দ্রুতগতির উন্নয়নগুলোকে বিশেষ করে ২০২৪ সালে শহরের রিয়েল এস্টেট বাজারে বিনিয়োগের জন্য একটি প্রতিশ্রুতিশীল সুযোগ হিসেবে দেখা হচ্ছে।’

নির্মাণাধীন নতুন আল মাকতুম বিমানবন্দরের উদ্বোধন হলে দুবাইয়ের আকাশপথের সক্ষমতা বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে। এতে বিশ্বব্যাপী উড়োজাহাজ চলাচলের কেন্দ্র হিসেবে শহরটির অবস্থানকে আরো শক্তিশালী করবে।

দুবাইয়ের রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (আরটিএ) বর্তমানে আমিরাতের পরিবহন নেটওয়ার্ককে আধুনিকীকরণের লক্ষ্যে একটি বড় প্রকল্প বাস্তবায়ন করছে, যা বিভিন্ন বিষয়ের মধ্যে দুবাইজুড়ে ৭৬২টি নতুন পাবলিক বাস স্টপ নির্মাণ অন্তর্ভুক্ত করেছে।

দুবাইভিত্তিক প্রপটেকের একজন শীর্ষ নির্বাহী বলেছেন, ‘এসব অবকাঠামোগত উন্নয়ন আবাসিক সম্পত্তির চাহিদাকে আরো বৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছে, সম্পত্তির দাম বাড়িয়ে দিচ্ছে এবং বিনিয়োগে রিটার্ন বাড়াতে ভূমিকা রাখছে।’

এদিকে বছরের প্রথম প্রান্তিকে দুবাইয়ের সামগ্রিক আবাসন খাত লেনদেনের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে। এ সময় ৩৪ হাজারের বেশি লেনদেন নথিভুক্ত হয়েছে। মার্চে শেষ হওয়া প্রান্তিকে লেনদেন ২০২৩ সালের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ বেড়েছে। সূত্র: অ্যারাবিয়ান বিজনেস ও রয়টার্স।

Advertisement

অর্থ ও বাণিজ্য

প্রিমিয়াম হোল্ডিং এর ৩ দিন ব্যাপী পিঠা উৎসব ও একক আবাসন মেলা

Published

on

By

আবাসন কনটেন্ট কাউন্সিলর

দেশের অন্যতম সেরা আবাসন কোম্পানী প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড প্রতি বছরের মতো এবারো বাংলা ও বাঙালীর ঐতিহ্য শীতকালকে উপলক্ষ করে ০৮-১০ জানুয়ারী ২০২৬ শুরু হয়েছে একক আবাসন মেলা এবং পিঠা উৎসব। রাজধানীর গুলশান -১ কর্পোরেট অফিসে ৮ জানুয়ারী সকালে পিঠা উৎসবের শুভসুচনা করেন কোম্পানির চেয়ারম্যান মোস্তাফিজুল হুদা। কেক কেটে একক আবাসন মেলার যাত্রা শুরু করেন কোম্পানির ব্যবস্হাপনা পরিচালক রওশন আল মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন, পরিচালক নাজনীন আখতার, উপদেষ্টা নূরুল ইসলাম, হেড অব বিজনেস রেজাউল করিম মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার সোহাগ খান ও সায়মন আরাফাত, মার্কেটিং বিভাগের গ্রুপ লিডার শিমুল সরকার ও মহিন ইসলাম সহ কোম্পানির সকল স্তরের কর্মকর্তাবৃন্দ।

মধ্যবৃত্তের আবাসন চাহিদা মেটানোর প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড। ৪ টি চমৎকার আবাসন প্রকল্প প্রিমিয়াম টাউন,প্রিমিয়াম গার্ডেন, প্রিমিয়াম ভ্যালি ও প্রিমিয়াম রোজ ভ্যালি। আস্হা ও বিশ্বাসের সাথে এগিয়ে চলছে প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বলেন, সবাই দেয় আসা কিন্তু আমরা দেই নিশ্চয়তা । তিনি বলেন,প্রিমিয়াম যেটা বলে সেটাই করে, গত দুই বছরে গ্রাহকদের সবচেয়ে বেশি রেজিষ্ট্রেশন প্রদান করেছেন প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড , যা বিশ্বাস ও স্বচ্ছতার বড় নিদর্শন।

ইতিমধ্যে গ্রাহকদের প্রিয় হয়ে উঠেছে আমাদের প্রকল্পগুলো। প্রিমিয়াম টাউন থেকে ৫ কাঠার একটি প্লট নিয়েছেন অবসরপ্রাপ্ত ব্যাংক
কর্মকর্তা। সন্মানিত গ্রাহক বলেন এই প্রকল্প থেকে প্লট নেবার দুটো কারন চারপাশে সরকারি রাস্তা এবং ম্যানেজমেন্টের কমিটমেন্ট। শত শত গ্রাহকের আস্থা তৈরি করছে প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড। বিশেষ করে,প্রবাসীদের কাছেও আস্হা অর্জন করেছে শতভাগ।

একক আবাসন মেলা সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত।
মেলা চলবে আগামী ১০ জানুয়ারী পর্যন্ত।

Continue Reading

অর্থ ও বাণিজ্য

দুবাইয়ের রিয়েল এস্টেট জগতে সফল বাংলাদেশি উদ্যোক্তা আকিব মুনির

Published

on

By

আবাসন কনটেন্ট কাউন্সিলর

দুবাই, সংযুক্ত আরব আমিরাত: এক দশকেরও কম সময়ে কঠোর পরিশ্রম, সততা এবং দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মাত্র ৩৭ বছর বয়সী বাংলাদেশি উদ্যোক্তা আকিব মুনির। নান্দনিক শহর দুবাইয়ের অত্যন্ত প্রতিযোগিতামূলক আবাসন (রিয়েল এস্টেট) খাতে তিনি শুধু নিজের অবস্থানই তৈরি করেননি, প্রতিষ্ঠা করেছেন দেশটির শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর মধ্যে অন্যতম এমজে প্রপার্টিজ (MJ Properties)।

এমজে প্রপার্টিজ আকিবের নেতৃত্বে অল্প সময়েই দুবাইয়ের রিয়েল এস্টেট ব্যবসায় এক উজ্জ্বল নাম হয়ে উঠেছে। এই সাফল্যের মূল কারণ হলো গ্রাহকদের প্রতি সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা এবং বিশ্বাসযোগ্যতা অর্জন করা। তিনি তার প্রতিষ্ঠানে মেধাবী তরুণ-তরুণীদের একটি দলকে নেতৃত্ব দিচ্ছেন, যাদের লক্ষ্য দেশ ও জাতির কল্যাণে কাজ করা।

আকিবের অঙ্গীকার: “সততা ও ন্যায়ের মাধ্যমে এমজে প্রপার্টিজকে এমন জায়গায় নিয়ে যেতে চাই, যেন এই প্রতিষ্ঠান দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে।”

একসময় আকিবের স্বপ্ন ছিল স্বনামধন্য ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েই তিনি এখন এমজে প্রপার্টিজ-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (Founder & CEO)। তার কর্মজীবনের শুরুটা ছিল একটি ট্রাভেল এজেন্সিতে—হজ, ওমরাহ ও টিকেটিং-এর কাজের মাধ্যমে। সেখানেই সততা ও কঠোর পরিশ্রমের হাত ধরে একজন সফল উদ্যোক্তা ও প্রকল্প উদ্ভাবক হিসেবে তার পরিচিতি গড়ে ওঠে।

উদ্যোক্তা হিসেবে আকিবের বিশেষ গুণ হলো *বিনিয়োগের সঠিক ক্ষেত্র নির্ধারণ* করে ক্লায়েন্টদের জন্য *সর্বোচ্চ মুনাফা ও নিরাপদ রিটার্ন* নিশ্চিত করা। তিনি দুবাইয়ের আধুনিক স্থাপত্য ও সমৃদ্ধ জীবনযাত্রার মান বজায় রেখে নির্মিত উন্নতমানের আবাসন প্রকল্পগুলোতে বিনিয়োগের জন্য ক্লায়েন্টদের সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকেন।

Advertisement

ব্যক্তিগত জীবনে অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে আকিবকে। ছাত্রাবস্থায়, ২০১৪ সালে বাবার মৃত্যুর পর পরিবারের, বিশেষত মায়ের, দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নেন। ট্রাভেল এজেন্সিতে কর্মরত থাকাকালে করোনাকালীন সময়ে ব্যবসায়িক ধস নামলে উন্নত জীবনের আশায় তিনি দুবাই পাড়ি জমান।

বর্তমানে তিনি রিয়েল এস্টেট ছাড়াও আরো কিছু প্রতিষ্ঠানের মালিক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার পুরো পরিবার নিয়ে দুবাইতেই বসবাস করছেন। সততা, কঠোর পরিশ্রম আর স্বপ্ন পূরণের অদম্য স্পৃহা আকিব মুনিরকে আজ তরুণ প্রজন্মের কাছে একজন আদর্শ রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

আকিবের বাবা ছিলেন খুলনার বিশিষ্ট সাংবাদিক, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং খুলনার সুপরিচিত একটি পত্রিকার সম্পাদক—এডভোকেট কামরুল মুনির। সাংবাদিকতার পাশাপাশি তিনি ছিলেন খুলনার শীর্ষস্থানীয় আইনজীবীদের একজন। ২০১৪ সালে তাঁর মৃত্যুর পর পরিবারের ভার নেমে আসে তরুণ আকিবের কাঁধে।

বাবার মৃত্যুর শোক সামলেই তিনি কর্মজীবনে প্রবেশ করেন। শুরুটা ছিল একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি দিয়ে। সেখানেই ধীরে ধীরে ব্যবসায়িক জগতে তাঁর হাতেখড়ি।

তবে ভাগ্যের পরিক্রমায় আসে করোনাকালীন সংকট। বিশ্বজুড়ে ব্যবসায়িক ধস নেমে আসে, বন্ধ হয়ে যায় ট্রাভেল খাতের কার্যক্রমও। জীবনের কঠিন সময়ে হাল না ছেড়ে আকিব নতুন করে স্বপ্ন দেখেন—উন্নত জীবনের আশায় পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।

Advertisement
Continue Reading
Advertisement
Advertisement
আবাসন সংবাদ2 weeks ago

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হলেন জাকারিয়া তাহের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের (সুমন)। তাকে গৃহায়ন ও...

আবাসন সংবাদ2 weeks ago

রাসিক মেয়র থেকে ভূমি মন্ত্রী হলেন মিজানুর রহমান মিনু

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। প্রায় তিন দশক...

অর্থ ও বাণিজ্য2 months ago

প্রিমিয়াম হোল্ডিং এর ৩ দিন ব্যাপী পিঠা উৎসব ও একক আবাসন মেলা

দেশের অন্যতম সেরা আবাসন কোম্পানী প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড প্রতি বছরের মতো এবারো বাংলা ও বাঙালীর ঐতিহ্য শীতকালকে উপলক্ষ করে ০৮-১০...

আবাসন সংবাদ2 months ago

৪ দিনব্যাপী আবাসন মেলা শুরু

রাজধানীতে চার দিনব্যাপী আবাসন মেলার আয়োজন করেছে রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। গতকাল শুরু হওয়া এ মেলা চলবে...

আবাসন সংবাদ3 months ago

ভূমিকম্পে ঢাকার বড় বিপদ স্পষ্ট হচ্ছে

ভূমিকম্পে রাজধানী শহর ঢাকার বড় বিপদের ঝুঁকি আরও স্পষ্ট হচ্ছে। ভূমিকম্পের উৎপত্তিস্থলের নৈকট্য, অপরিকল্পিত নগরায়ণ ও প্রাণহানির ঝুঁকিকে বিবেচনায় নিয়ে...

Advertisement

সর্বাধিক পঠিত