রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রিহ্যাব প্রতিনিধি দল

Share
রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রিহ্যাব প্রতিনিধি দল
ছবি: সংগৃহীত
Share

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর সভাপতি মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রবিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন।

প্রতিনিধি দলে রিহ্যাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট (১) সাবেক সংসদ সদস্য লায়ন এম. এ. আউয়াল, ভাইস প্রেসিডেন্ট (২) মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট (৩) ইঞ্জি. আব্দুল লতিফ বৈঠকে উপস্থিত ছিলেন।

সাক্ষাতকালে প্রতিনিধিদল রিহ্যাবের কার্যক্রম ও তাদের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এসময় তারা বাংলাদেশের আবাসন খাতে রিহ্যাবের অবদানের কথা তুলে ধরেন।

এছাড়া প্রতিনিধিদল এ খাতে বিরাজমান বিভিন্ন সমস্যার উত্তরণে সরকারের সহযোগিতা কামনা করেন। তারা আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য রিহ্যাব ফেয়ার ২০২৪-এ রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে যোগদানের জন্য আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, আবাসন মানুষের অন্যতম মৌলিক চাহিদা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে কেউ যেন গৃহহীন না থাকে সে লক্ষ্যে আশ্রয়নসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন।

আবাসন খাতের উন্নয়ন ও বিকাশে রিহ্যাবের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ক্রেতারা যাতে প্লট বা ফ্ল্যাট ক্রয় করতে গিয়ে কোনো ধরণের হয়রানির শিকার না হয় সে বিষয়ে রিহ্যাব কর্তৃপক্ষকে সচেষ্ট থাকতে হবে।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচনে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম

রিহ্যাব নির্বাচন ২০২৬-২৮ এর পরিচালক পদে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম। আবাসন খাতের উন্নয়নে ৬৬ নম্বর ব্যালটে ভোট ও...

রিহ্যাব নির্বাচন : প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের প্যানেল ও ইশতেহার ঘোষণা

রিহ্যাব নির্বাচনে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের ২৯ সদস্যের পূর্ণ প্যানেল ঘোষণা ও ইশতেহার প্রকাশ করা হয়েছে। আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড...

Related Articles

আবাসনে নতুন ঠিকানা ‘মাহিম’স ফ্লোরিডা’

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মধ্যে নিরাপদ ও আধুনিক আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে।...

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

<