আবাসন সংবাদ
রাজধানীর কালশীতে জমির শেয়ার কিনে ফ্ল্যাটের মালিক হওয়ার সুযোগ
ব্যস্ততম শহরে কর্মমুখী বহু মানুষ বছরের পর বছর লক্ষ লক্ষ টাকা ঘর ভাড়া দিয়ে চলেছে বাড়ির মালিকদের। জীবনের উপার্জনের প্রায় ষাট শতাংশ টাকা দিয়ে দিতে হয় বাড়ি ভাড়ায়। যারা যান্ত্রিক শহরে নিজের জীবনের কষ্টার্জিত টাকা দিয়ে এক খন্ড জমি বা একটা ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখছেন, তাদের জন্য রয়েছে দারুন সুযোগ।
রিয়েল এস্টেট কোম্পানি পারফেক্ট আশা বিল্ডার্স লিমিটেড দিচ্ছে মাত্র ১৮ লক্ষ টাকায় জমির শেয়ার কিনে এক বছরে ফ্ল্যাটের মালিক হওয়ার সুবর্ণ সুযোগ।
>>আরও পড়ুন: সানফাই ফার্নিচারে ১০% ছাড়
রাজধানীর মিরপুরের কালশী ফ্লাইওভারের কাছে গড়ে উঠেছে পারফেক্ট আশা বিল্ডার্স লিমিটেডের ওশান টাওয়ার প্রকল্পটি। যারা ঢাকায় ফ্ল্যাট কেনার কথা ভাবছেন বা স্বপ্ন দেখছেন তারা পারফেক্ট আশা বিল্ডার্স লিমিটেডের জমির শেয়ার কিনে হয়ে যেতে ফ্ল্যাটের মালিক।
>> আরও পড়ুন: প্রিমিয়াম ভ্যালিতে সুলভ মূল্যে জমি কেনার সুযোগ
পারফেক্ট আশা বিল্ডার্স লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ ২৩ বছর পর ঢাকায় ৫০০ ইউনিট নির্মাণ করেন পারফেক্ট আশা বিল্ডার্স লিমিটেড এবং সবগুলো প্রকল্পই চলমান। প্রকল্পগুলো হলো, চৈতালি টাওয়ার, ডিফেন্স টাওয়ার, স্বপ্ন কুটির, টাওয়ার ১৭, ওশান টাওয়ার। এই পাঁচটি প্রকল্পগুলো মধ্যে ওশান টাওয়ারের দেওয়া হচ্ছে জমির শেয়ার কিনে ফ্ল্যাটের মালিক হওয়ার সুবিধা।
>> আরও পড়ুন: রাজধানীর বারিধারায় একক আবাসন মেলা শুরু
>> আরও পড়ুন: পূর্বাচল বিল্ডার্স অ্যান্ড হাউজিং এক্সপোতে এসেন্ড গ্রুপের চার প্রকল্পে বিশেষ ছাড়
কোম্পানিটি জানিয়েছে, বাংলাদেশের অন্যতম বৃহত্তর ও পরিকল্পিত ব্যবস্থাপনায় পরিচালিত পারফেক্ট আশা বিল্ডার্স লিমিটেড। আপনারা জেনে খুশি হবেন যে, আমাদের কোম্পানির প্রকল্পগুলো ১০০ শতাংশ ক্লায়েন্ট সন্তুষ্টি দিয়ে থাকে। কোম্পানিটি গ্রাহকের চাহিদার কথা বিবেচনা করে সব সময় তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে থাকে। আর সেগুলো হলো-কোয়ালিটি (গুণগত মান), কমিটমেন্ট (প্রতিশ্রুতি) ও সার্ভিস(সেবা)। দীর্ঘ দিন ধরে গ্রাহকের সন্তোষ্টি পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।
কোম্পানিটি আরও জানিয়েছে, বর্তমানে প্লটটিতে চতুর্থ তলার ছাদের কাজ চলমান। মাত্র ১ টি ফ্ল্যাটের জমির শেয়ার বিক্রয় করা হবে। শেয়ার ক্রয়ের পরে মাসিক কিস্তিতে টাকা পরিশোধের সুযোগ রয়েছে। ইসিবি চত্বর থেকে মাত্র ২.১ কি.মি, ডিওএইচএস রোডের কালশী ব্রীজ থেকে মাত্র ৯০০ মিটার দূরত্বে প্লটটি অবস্থিত।
>>আরও পড়ুন: তিন দিনের মিরপুর আবাসন মেলা শুরু
প্লটের সামনের রাস্তাটি ২০ ফিট। ১৫০ ফিট প্রধান সড়কের সাথে সংযোগকরী সড়কটি ৬০ ফিট। ২৭টি ইউনিট করে ২ বিল্ডিংয়ের ইউনিট সংখ্যা হবে ৫৪টি এবং প্রতিটি ইউনিটের জন্য একটি নিশ্চিত গ্যারেজ থাকবে। জমির পরিমাণ ১১.২৫ কাঠা বা প্রায় ১৮.৬ শতংশ।
বিল্ডিংটি ৯ তলার। এতে রয়েছে বেজমেন্ট, গ্রাউন্ড ফ্লোর। প্রত্যেকটি ইউনিট ১৩৫০ স্কায়ার ফিটের। সাথে কমন স্পেস আছে। সেসাথে আছে তিনটি বেড রুম, তিনটি বাথরুম, দুটি ব্যালকনি, একটি ড্রইং রুম, একটি ডাইনিং রুম, একটি পার্কিং, ছাদে কমিউনিটি হল, নামাযের জায়গা, ছাদ বাগান, নিজস্ব জেনারেটর, নিজস্ব সাবমারসিবল পানির পাম্প, সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা।
>> আরও পড়ুন: তিন প্রকল্প নিয়ে পূর্বাচল বিল্ডার্স অ্যান্ড হাউজিং এক্সপোতে ইউরো-বাংলা বিল্ডার্স অ্যান্ড টেকনোলজি
শিক্ষা প্রতিষ্ঠান প্লটটির ৩ কি.মি এর মধ্যে রয়েছে শাহীন স্কুল অ্যান্ড কলেজ, নির্ঝর স্কুল অ্যান্ড কলেজ, ক্যান্টনমেন্ট গর্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডিওএইচএস, হারমেন মেইনার স্কুল অ্যান্ড কলেজ, স্কলাসটিক স্কুল অ্যান্ড কলেজ।
স্বাথ্য সেবা প্লট থেকে ৩ কি.মি এর মধ্যে রয়েছে কিংস্টন হাসপাতাল, ইসলামী ব্যাংক হাসপাতাল, কুর্মিটোলা জেনারেলের হাসপাতাল, আলোক হাসপাতাল। এছাড়াও পপুলার ডায়াগনস্টিকসহ অনেক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান রয়েছে।
>> আরও পড়ুন: বিপুল ক্রেতা-দর্শনার্থীদের অংশগ্রহণে শেষ হলো তিন দিনের কাতার ট্রেড ফেয়ার
>>আরও পড়ুন: মধ্যবিত্তদের আবাসন চাহিদা মেটাতে কাজ করছে প্রিমিয়ার হোল্ডিংস : রওশন আল মাহমুদ
>> আরও পড়ুন: ‘রিয়েল স্টার প্রোপার্টিজকে একটা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে চাই’
প্লটটি থেকে শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরের দূরত্ব মাত্র ৯ কি.মি, মিরপুর স্টেডিয়াম থেকে ২.৮ কি.মি, মিরপুর ডিওএইচএস থেকে ৩ কি.মি, হোটেল রেডিসন থেকে ৩ কি.মি দূরত্বে এটি অবস্থিত।
কোম্পানিটি আরও জানায় পারফেক্ট আশা বিল্ডার্স লিমিটেডের ওশান টাওয়ার প্রজেক্টে জমির শেয়ারসহ ফ্ল্যাটের দাম অন্যান্য প্রজেক্টের তুলনায় দামও হাতের নাগালে। ২ দশকে ঢাকাই জমির দাম বেড়েছে ২৭ গুণেরও বেশি। তাই যারা ঢাকার কালশীতে ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখছেন আর দেরি না করে অতি দ্রুত বুকিং দিয়ে ফেলুন পারফেক্ট আশা বিল্ডার্স লিমিটেডে।
>>আরও পড়ুন: ঢাকায় বাড়ি করতে চান, পূর্বাচলে প্রিমিয়াম টাউনে মিলছে সুলভ মূল্যের জমি
>>আরও পড়ুন: প্রিমিয়াম ভ্যালিতে সুলভ মূল্যে জমি কেনার সুযোগ
>> আরও পড়ুন: কাতারে তিন দিনের ট্রেড ফেয়ার শুরু, প্রিমিয়াম হোল্ডিংসের প্রকল্পে বিশেষ ছাড়
যারা পারফেক্ট আশা বিল্ডার্স লিমিটেডের ওশান টাওয়ারে ফ্ল্যাট বুকিং দিতে চান তারা যোগাযোগ করতে পারেন ০১৭১২২৯৭০০৬ ও 01407028200 এই নম্বরে । আরো বিস্তারিত জানা যাবে পারফেক্ট আশা বিল্ডার্স লিমিটেডের অফিসিয়াল ফেসবুকের এই ঠিকানায়।
আবাসন সংবাদ
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হলেন জাকারিয়া তাহের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের (সুমন)। তাকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন জাকারিয়া তাহের। তার মন্ত্রী হওয়ার খবরে কুমিল্লা শহর ও নির্বাচনি এলাকা বরুড়ায় আনন্দের বন্যা বইছে।
জাকারিয়া তাহের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থানবিষয়ক সম্পাদক। এর আগে ২০০৪ সালের ডিসেম্বরে উপ-নির্বাচনে কুমিল্লা-৮ (বরুড়া) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।
জাকারিয়া তাহের বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামের বাসিন্দা। তার বাবা প্রয়াত একেএম আবু তাহের একই আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছিলেন। ২০০৪ সালে বাবার মৃত্যুর পর স্থানীয় রাজনীতির হাল ধরে উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন জাকারিয়া তাহের (সুমন)। যুক্তরাষ্ট্র থেকে ব্যাচেলর অব সায়েন্স ইন বিজনেস ম্যানেজমেন্ট সম্পন্ন করা জাকারিয়া তাহের ১৯৬৫ সালের ১৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ২০০৮ ও ২০১৮ সালে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি ব্যবধানে বিজয়ী হয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ১৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৯১ ভোট। ভোটের ব্যবধান ১ লাখ ২৪ হাজার ৮৭টি। কুমিল্লা-৮ আসনে মোট ভোটারসংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৮৩৩। এর মধ্যে ২ লাখ ২৬ হাজার ৮০৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন; যা প্রদত্ত ভোটের ৫৯ দশমিক ৫৬ শতাংশ।
হলফনামার তথ্য অনুযায়ী, জাকারিয়া তাহেরের স্থাবর ও অস্থাবর মিলিয়ে বর্তমানে সম্পদের পরিমাণ ২৩১ কোটি ৪১ লাখ ৪৬ হাজার ৯৭১ টাকার। অন্যদিকে তার স্ত্রী নাজনীন আহমেদের স্থাবর-অস্থাবর মিলিয়ে সম্পদের পরিমাণ ৬০ কোটি ৭৮ লাখ ৭ হাজার ৫৬০ টাকার।
আবাসন সংবাদ
রাসিক মেয়র থেকে ভূমি মন্ত্রী হলেন মিজানুর রহমান মিনু
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। প্রায় তিন দশক ধরে রাজশাহীর রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রবীণ নেতা মিজানুর রহমান মিনু পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিএনপি সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন মিজানুর রহমান মিনুসহ ২৫ জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসন থেকে ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন মিজানুর রহমান মিনু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট।
মঙ্গলবার বিকেলে পিআইডির আয়োজনে নগরীর লক্ষ্মীপুর মোড়ে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয় শপথ অনুষ্ঠান। শপথের পরপরই আনন্দে ফেটে পড়েন সাধারণ জনতা। দলমত নির্বিশেষে রাজশাহীর সর্বস্তরের মানুষ এতে উচ্ছ্বাস প্রকাশ করেন।
রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘দীর্ঘদিন পর রাজশাহী থেকে একজন পূর্ণাঙ্গ মন্ত্রী পাওয়া গেছে। এটি রাজশাহীর জন্য বেশ আনন্দের। আমরা চাই, তার মাধ্যমে রাজশাহীতে দলের চেয়ারম্যান তারেক রহমান যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, তা তিনি বাস্তবায়ন করবেন।’
মন্ত্রী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিজানুর রহমান মিনু বলেন, ‘মন্ত্রণালয়ের দায়িত্ব তো বটেই, রাজশাহীর জন্যও নিরলসভাবে কাজ করে যাব। আমি এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব।’
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মিনু ঘোষণা দিয়েছেন, চাঁদাবাজ ও দখলদাররা যে দলেরই হোক, তাদের কোনো ছাড় দেয়া হবে না। তিনি বলেন, ‘গত ১৭ বছরে রাজশাহীকে পিছিয়ে দেয়া হয়েছে। আবারও সামনের দিকে এগিয়ে নিতে যা করার প্রয়োজন, সেটাই করা হবে।’
মাত্র ৩২ বছর বয়সে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র নির্বাচিত হয়ে টানা ১৭ বছর দায়িত্ব পালন করেন মিজানুর রহমান মিনু। ২০০১ সালে তিনি প্রথমবার সংসদ সদস্য হন। ২০২৬ সালের নির্বাচনে বিজয়ী হয়ে তিনি দ্বিতীয়বারের মতো সংসদে যাচ্ছেন এবং প্রথমবারের মতো মন্ত্রিসভায় স্থান করে নিলেন। রাজশাহীতে বিএনপির রাজনীতিতে মিনুর অভিভাবকত্ব প্রায় আড়াই দশকের। যুবদল নেতা থাকাকালে মেয়র এবং পরবর্তীকালে দীর্ঘ সময় রাজশাহী মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। বিএনপির যুগ্ম মহাসচিব পদে দায়িত্ব পালনের পর সবশেষ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ পান তিনি।
উল্লেখ্য, ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে (তৎকালীন রাজশাহী-১ আসন) এমরান আলী সরকার জয়ী হন। তিনি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় ও আবদুস সাত্তারের মন্ত্রিসভায় ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আমিনুল ইসলাম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন।
-
বিবিধ2 years agoবাংলাদেশে প্রচলিত বাড়ি ভাড়ার চুক্তি, নিয়ম ও নীতিমালা
-
নির্বাচিত প্রতিবেদন2 years agoরিয়েল এস্টেট ব্যবসা করবেন যেভাবে
-
আবাসন সংবাদ6 months agoরাজউকের নির্দেশে নর্থ সাউথ গ্রীন সিটি বন্ধ
-
আইন-কানুন2 years agoরিয়েল এস্টেট ডেভেলপারের সাথে জমি বা ফ্ল্যাট নিয়ে সমস্যা ও তার প্রতিকার (১ম পর্ব)
-
আইন-কানুন6 months agoদলিলে লেখা এসব শব্দের অর্থ জেনে রাখুন, নাহলে পড়তে পারেন আইনি জটিলতায়
-
বিবিধ2 years agoফ্ল্যাট বা অফিস ভাড়ার চুক্তিপত্র নমুনা
-
আবাসন ক্যারিয়ার2 years agoসিরামিক ইঞ্জিনিয়ার হতে চান, তাহলে জানতে হবে যে বিষয়গুলো
-
আবাসন সংবাদ6 months agoসীমান্ত রিয়েল এস্টেট এর অনুমোদনহীন সীমান্ত সিটি ও সীমান্ত কান্ট্রি প্রকল্প
