আবাসন সংবাদএডিটরস পিকস্পটলাইট

বিপুল ক্রেতা-দর্শনার্থীদের অংশগ্রহণে শেষ হলো তিন দিনের কাতার ট্রেড ফেয়ার

Share
ছবি: সংগৃহীত
Share

হাজারো প্রবাসী বাঙালিদের স্বপ্ন পূরণে সহায়তার মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ ইভেন্ট ইন্টারন্যাশনালের আয়োজনে দোহার কাতারের ক্রাউন প্লাজায় আয়োজিত ‘বাংলাদেশ ট্রেড ফেয়ার কাতার ২০২৪’।

বৃহস্পতিবার (২৩ মে) বাংলাদেশ ইভেন্ট ইন্টারন্যাশনালের আয়োজনে দোহার কাতারের ক্রাউন প্লাজায় তিন দিনের এই মেলার উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশস্থ রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। মেলা চলে ২৫ মে, শনিবার সন্ধ্যা পর্যন্ত।

বিপুল ক্রেতা-দর্শনার্থীদের অংশগ্রহণে শেষ হলো তিন দিনের কাতার ট্রেড ফেয়ার
ছবি: সংগৃহীত

প্রবাসে চাকরি করে টাকা জমিয়ে অনেকেই স্বপ্ন দেখছেন যাদুর নগরী ঢাকার আশপাশে কোথাও তিন বা পাঁচ কাঠা জমি কিনে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করার। কিন্তু তারা জানেন না কোথায় গেলে, কোন রিয়েল এস্টেট কোম্পানির কাছে গেলে মিলবে সঠিক ও কাঙ্ক্ষিত স্বপ্নের সেই প্লটের সন্ধান। কাতারে অবস্থানরত সকল প্রবাসী বাঙালিদের সেই স্বপ্ন পূরণে সহায়তা করতে কাতারে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ট্রেড ফেয়ার কাতার ২০২৪’ এর তিন দিনের ট্রেড ফেয়ার। এ মেলায় অংশগ্রহণ করেছে রিয়েল এস্টেট কোম্পানি প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড।

ছবি: সংগৃহীত

>> আরও পড়ুন: কাতারে তিন দিনের ট্রেড ফেয়ার শুরু, প্রিমিয়াম হোল্ডিংসের প্রকল্পে বিশেষ ছাড়

প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রওশন আল মাহমুদ বলেন, অত্যন্ত জাকজমকপূর্ণভাবে কাতারে তিন দিনের ট্রেড ফেয়ার শুরু হয়। আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশস্থ রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। খুব সুন্দর ও আনন্দঘন পরিবেশে মেলা শুরু হয়। কাতারে অবস্থানরত হাজারো স্বপ্নবাজ প্রবাসী বাঙালি আসে এই মেলায়। মেলা উপলক্ষে প্রিমিয়াম হোল্ডিংসের তিনটি প্রকল্পে ছিল বিশেষ ছাড়। এতে ক্রেতাদের পছন্দের জমি সুলভ মূল্যে বেছে নিতে অনেক ‍সুবিধা হয়েছে। মেলায় এতো বেশি সাড়া পাবো কল্পনাও করিনি। ক্রেতাদের কাছ থেকে আশার চেয়ে বেশি সাড়া পেয়েছি।

Share

Don't Miss

প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত ‘যমুনা’

জাতীয় নির্বাচনের পর গত ২৮ ফেব্রুয়ারি মিন্টো রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবার সেই ভবনেই উঠবেন...

কোম্পানি পর্যায়ে আয়কর রিটার্নের সময় এক মাস বাড়ল

কোম্পানি পর্যায়ে আয়কর রির্টান দাখিলের সময় আরও এক মাস বাড়লো। নতুন সময় অনুযায়ী কোম্পানি পর্যায়ে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত আয়কর রির্টান জমা দেওয়া...

Related Articles

আবাসন খাতের বড় আয়োজন রিহ্যাব সামার ফেয়ার ১২-১৫ আগস্ট, স্টল বুকিং শুরু

দেশের আবাসন খাতকে আরও গতিশীল করা, আবাসন প্রতিষ্ঠান, নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান, ব্যাংক...

রিহ্যাব সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান হলেন গাফ্ফার মিয়াজী

বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন (রিহ্যাব)-এর সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান নির্বাচিত...

বিশ্ব আবাসনের নতুন কেন্দ্রবিন্দু রিয়াদে ৬৩ বিলিয়ন ডলারের রেকর্ড লেনদেন

রিয়াদে অনুষ্ঠিত মেগা-ইভেন্ট ‘সিটিস্কেপ গ্লোবাল’-এ রেকর্ড পরিমাণ লেনদেনের পর বৈশ্বিক আবাসন খাতের...

আবার ড্যাপ সংশোধন চান রিহ্যাব নেতারা

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের নেতারা আবারও রাজধানীর নতুন বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ)...

<