আবাসন সংবাদপ্রধান প্রতিবেদন

রাজধানীতে শুরু হচ্ছে নির্মাণ, আবাসন ও বিদ্যুৎ মেলা

Share
কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস গ্লোবাল ইউএসএ) এর সংবাদ সম্মেলন
Share

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী নির্মাণ, আবাসন, বিদ্যুৎ মেলা। এই মেলা চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। প্রদর্শনীটির আয়োজন করবে কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস গ্লোবাল ইউএসএ)।

রবিবার (২৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বিষয় জানান প্রদর্শনী ও সম্মেলনের আয়োজক সংস্থাটি। তারা জানায়, আগামী ১৪ নভেম্বর শুরু হতে যাওয়া প্রদর্শনীটি চলবে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। এখানে চীন, ভারত, কোরিয়াসহ ২০ দেশের প্রায় ৫০০টিরও বেশি কোম্পানি অংশ নিচ্ছে। নির্মাণ, আবাসন, বিদ্যুৎ ও এ সম্পর্কিত শিল্পকে কেন্দ্র করে আয়োজিত হবে এই প্রদর্শনী।

আরও জানানো হয়, প্রদর্শনীতে থাকবে বিল্ড সিরিজ অব এক্সিবিশন বিষয়ক ‘২৯তম বিল্ড বাংলাদেশ ২০২৪’, রিয়েল এস্টেট ওহাউজিং সেক্টর বিষয়ক ‘২৩তম রিয়েল এস্টেট এক্সপো ২০২৪’, ওয়াটার প্রযুক্তি ও সমাধান সম্পর্কিত বিষয় নিয়ে অনুষ্ঠিত হবে ‘ষষ্ঠ ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো ২০২৪’। বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ ট্রান্সমিশন ও নবায়নযোগ্য শক্তির ওপর ভিত্তি করে অনুষ্ঠিত হবে পাওয়ার সিরিজ অব এক্সিবিশন সংশ্লিষ্ট ‘২৬তম পাওয়ার বাংলাদেশ ২০২৪’, ‘২১তম সোলার বাংলাদেশ ২০২৪’ এবং ‘ষষ্ঠ ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপো ২০২৪’।

সংবাদ সম্মেলনে সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম বলেন, বহুমুখী এ প্রদর্শনী বি-টু-বি (ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ) সংযোগ বাড়াবে। ক্রেতা ও সরবরাহকারীরা এক ছাদের নিচে পণ্য প্রদর্শন ও একে অপরের সঙ্গে যোগাযোগের ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম তৈরি করবে। আমাদের উদ্দেশ্য এখানে ব্যবসায়ীদের সাহায্য এ প্রদর্শনী নির্মাণ শিল্প, আবাসন ও বিদ্যুৎ শিল্পের অগ্রগতি ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলামের সভাপতিত্বে এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, সেমস-বাংলাদেশের মার্কেটিং বিভাগের প্রধান মাহমুদ রীয়াদ হাসান ও বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড স্ট্রাটেজিক প্ল্যান বিভাগের এজিএম আশরাফুল ইসলাম।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচন : আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল ঘোষণা

আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউসিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আসন্ন নির্বাচনে অংশ নিতে ২৯ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ‘আবাসন...

নেভানোর চেয়ে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি কমানোই কার্যকর পদক্ষেপ

দেশ ও মানুষের কল্যাণে ২৪ ঘণ্টা প্রস্তুত থাকা—এটাই যাদের কাজ, সেই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সপ্তাহে সাত দিনই...

Related Articles

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

আবাসন খাতের বড় আয়োজন রিহ্যাব সামার ফেয়ার ১২-১৫ আগস্ট, স্টল বুকিং শুরু

দেশের আবাসন খাতকে আরও গতিশীল করা, আবাসন প্রতিষ্ঠান, নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান, ব্যাংক...

<