রিহ্যাব নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী শাহাদাত হোসেন

Share
Share

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ–এর ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) পদে প্রার্থীতা ঘোষণা করেছেন জেমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন।

আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে সামনে রেখে তিনি তাঁর প্রার্থীতা আনুষ্ঠানিকভাবে জানান। নির্বাচিত হলে সংগঠনের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, সদস্যদের কল্যাণে কার্যকর বাজেট প্রণয়ন এবং আবাসন খাতের টেকসই উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

শাহাদাত হোসেন বলেন, “রিহ্যাবের আর্থিক কাঠামোকে আরও সুসংগঠিত ও আধুনিক করা জরুরি। সদস্যদের স্বার্থরক্ষায় বাস্তবমুখী উদ্যোগ গ্রহণই হবে আমার প্রধান লক্ষ্য।” তিনি মনে করেন, স্বচ্ছতা, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার সমন্বয়ই একটি শিল্পখাতকে এগিয়ে নিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শিক্ষাজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। কর্মজীবনের শুরুতে ব্যাংকিং খাতে কাজ করার মাধ্যমে পেশাগত অভিজ্ঞতা অর্জন করেন। পরবর্তীতে রিয়েল এস্টেট, নির্মাণ, ট্রেডিং, ইন্টেরিয়র ও প্রপার্টি খাতে ব্যবসা সম্প্রসারণ করেন। বর্তমানে তিনি জেমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ব্যবসা পরিচালনায় তাঁর রয়েছে ১৫ বছরেরও বেশি অভিজ্ঞতা।

ব্যক্তিজীবনে তিনি প্রয়াত ভাষা সৈনিক শামছুল ইসলাম–এর পুত্র। তাঁর পিতার সততা ও ন্যায়পরায়ণতা তাঁর জীবনে অনুপ্রেরণা হিসেবে কাজ করে বলে উল্লেখ করেন তিনি।

রিহ্যাব নির্বাচনে তাঁর ভোটার নম্বর ২৬৫। তিনি সংগঠনের সদস্যদের সমর্থন ও দোয়া কামনা করেছেন।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচনে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম

রিহ্যাব নির্বাচন ২০২৬-২৮ এর পরিচালক পদে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম। আবাসন খাতের উন্নয়নে ৬৬ নম্বর ব্যালটে ভোট ও...

রিহ্যাব নির্বাচন : প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের প্যানেল ও ইশতেহার ঘোষণা

রিহ্যাব নির্বাচনে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের ২৯ সদস্যের পূর্ণ প্যানেল ঘোষণা ও ইশতেহার প্রকাশ করা হয়েছে। আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড...

Related Articles

আবাসনে নতুন ঠিকানা ‘মাহিম’স ফ্লোরিডা’

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মধ্যে নিরাপদ ও আধুনিক আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে।...

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

<