প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠকে সমস্যার কথা তুলে ধরল রিহ্যাব

Share
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠকে সমস্যার কথা তুলে ধরল রিহ্যাব
ছবি: সংগৃহীত
Share

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা বৈঠক করেছেন। সরকার প্রধানের কাছে ব্যাংক ঋণের সুদহার ও ডলারের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ জানিয়ে নতুন করে সুদহার যাতে না বাড়ে, আমদানিতে নির্ধারিত দরে ডলার প্রাপ্তি নিশ্চিত করাসহ আগামী বাজেটে বাস্তবায়নের জন্যও বেশ কিছু দাবিদাওয়া তুলে ধরেন ব্যবসায়ী নেতারা।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের নেতৃত্বে ব্যবসায়ী নেতারা শনিবার সন্ধ্যা ৭টার দিকে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন। এর আগে বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক দফা আলোচনা করেন সালমান এফ রহমান।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি এস এম মান্নান, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান, বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর সভাপতি মোহাম্মদ আলী, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুও উপস্থিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, বৈঠকে প্রধানমন্ত্রী ব্যবসায়ী নেতাদের কথাই বেশি শুনেছেন। নোট নিয়েছেন। প্রধানমন্ত্রী অল্প কয়েকটি বিষয়ে কথা বলেছেন। এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতাদের আলোচনা হয়েছে। তিনি সবার কথা মনোযোগ দিয়ে শুনেছেন। আমরা বেশ কিছু দাবিদাওয়া প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছি।’

বৈঠকে রিহ্যাব-এর প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান প্রধানমন্ত্রীকে বলেন, ড্যাপ এ ফার ইস্যুতে ভবনের উচ্চতা এবং আয়তন কমে যাওয়ায় আবাসন খাতে স্থবিরতা তৈরি হয়েছে। একেক এলাকায় একেক রকম ফার দেওয়াতে নাগরিকদের মাঝে বৈষম্য তৈরি হয়েছে। এছাড়া নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি এবং নিবন্ধন ব্যয় বৃদ্ধি এই খাতে মারাত্মক সংকট তৈরি করেছে।

বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিজিএমইএর সভাপতি এস এম মান্নান বেশ কিছু দাবিদাওয়া তুলে ধরেন। তিনি রপ্তানিতে উৎসে কর কমানোর অনুরোধ করেন।

ব্যবসায়ী নেতারা জানান, ব্যাংকঋণের সুদের হার ও ডলারের দাম বেড়ে যাওয়ায় ব্যবসার খরচ বেড়ে যাচ্ছে-এমন উদ্বেগের কথা প্রধানমন্ত্রীকে জানান ব্যবসায়ী নেতারা। পাশাপাশি পণ্য আমদানির ঋণপত্র খুলতে আমদানিকারকেরা যাতে নির্ধারিত দরে ডলার পান, সেটি সেটি নিশ্চিত করার দাবিও করেন ব্যবসায়ী নেতারা।

Share

Don't Miss

আবাসন খাতের উন্নয়নে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান মোহাম্মদ আলিম উল্লাহ

দীর্ঘদিন ধরে আবাসন খাতের সঙ্গে সম্পৃক্ত থেকে আবাসন ব্যবসায় মোহাম্মদ আলিম উল্লাহ অতি দক্ষতা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করে আসছেন। রিহ্যাব সদস্যদের স্বার্থ...

১৪ বছরের সংগ্রামের পর রিহ্যাবে নির্বাচন: এক অসহনীয় আন্দোলন

দীর্ঘ ১৪ বছর ধরে নির্বাচনহীন অবস্থায় ছিল দেশের অন্যতম প্রভাবশালী আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। এই দীর্ঘ সময়ে সংগঠনের ভেতরে গণতান্ত্রিক চর্চা স্থবির হয়ে...

Related Articles

দেশের অর্ধেক মানুষের নিরাপদ আবাসন নেই

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে প্রতিবছর বিশ্বে বিপুলসংখ্যক মানুষ গৃহহীন হচ্ছে। বাংলাদেশেও বিভিন্ন...

বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ

বাংলাদেশের অর্থনীতিতে আবাসন বা রিয়েল এস্টেট খাত অন্যতম প্রধান চালিকাশক্তি। মোট দেশজ...

আবাসনে নতুন ঠিকানা ‘মাহিম’স ফ্লোরিডা’

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মধ্যে নিরাপদ ও আধুনিক আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে।...

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

<