পোরসেলিনা হোম ব্র্যান্ডের সব পণ্য ক্রয়ে বিশেষ ছাড় পাবেন রূপায়ণ সিটির কর্মকর্তারা

Share
পোরসেলিনা হোম ব্র্যান্ডের সব পণ্য ক্রয়ে বিশেষ ছাড় পাবেন রূপায়ণ সিটির ক্রেতা
ছবি: সংগৃহীত
Share

আধুনিক উদ্ভাবনী চিন্তাভাবনাকে লালন করে এগিয়ে চলছে দেশের প্রথম সিটি ব্র্যান্ড ‘রূপায়ণ সিটি’। এই অগ্রযাত্রার নতুন অধ্যায়ে যোগ দিয়েছে গ্রামসিকো গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘পোরসেলিনা হোম’; যারা হোম ডেকোর ও পরিষেবার মাধ্যমে গৃহকে করে আরও প্রাণবন্ত।

সম্প্রতি রূপায়ণ সিটি উত্তরার গ্র্যান্ড লাউঞ্জে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে রূপায়ণ সিটি ও পোরসেলিনা হোমের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান এবং পোরসেলিনা হোমের ম্যানেজিং পার্টনার আবির মোরশেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তির ফলে রূপায়ণ সিটির ক্রেতা ও কর্মকর্তারা বিশ্বখ্যাত পোরসেলিনা হোম ব্র্যান্ডের হোম-ডেকোরসহ সব পণ্য ক্রয়ে বিশেষ ছাড়সহ অন্যান্য সুবিধা পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপায়ণ সিটির সিবিও রেজাউল হক লিমন, ব্র্যান্ড মার্কেটিং প্রধান গোস্বামী অসীম রঞ্জন এবং পোরসেলিনা হোমের পক্ষে এইচওবিডি এসএম নাহিয়ান বিন মাহবুব ও ডেপুটি ম্যানেজার সালাম ভুইয়া।

অনুষ্ঠানে রূপায়ণ সিটির সিবিও রেজাউল হক লিমন বলেন, ‘রূপায়ণ সিটি যেমন আবাসন খাতে এক অনন্য উদ্ভাবনী ব্র্যান্ড হিসেবে সুপরিচিত, পোরসেলিনা হোমও তাদের স্বকীয়তার মাধ্যমে এগিয়ে নিয়ে চলছে হোম ডেকোর ইন্ডাস্ট্রিকে। রূপায়ণ সিটি সর্বদা তার গ্রাহককে নতুন ও অনন্য অভিজ্ঞতা এবং নানান সুবিধা দিতে বদ্ধপরিকর। রূপায়ণ সিটি বিশ্বাস করে এই চুক্তির মাধ্যমে তাদের ক্রেতারা আরও উন্নত জীবনযাপন করতে পারবেন।’

পোরসেলিনা হোমের ম্যানেজিং পার্টনার আবির মোরশেদ বলেন, ‘পোরসেলিনা হোম ডেকোর হচ্ছে হোম সল্যুশনের ওয়ানস্টপ হাব। গৃহস্থালি সাজসজ্জার ব্যাপারে যতটুকু চিন্তা করা যায়, তার চেয়েও বেশি সবকিছুই একই ছাদের নিচে পাওয়া যাবে। এরই ধারাবাহিকতায় আজ রূপায়ণ সিটির সঙ্গে এ চুক্তির মাধ্যমে আমরা তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছি আকর্ষণীয় সব সুবিধা ও ছাড়। এই অনন্য ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে আমরা খুবই আনন্দিত এবং অভিনন্দন জানাই রূপায়ণ সিটির কর্মকর্তাদের।’

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচনে সহ-সভাপতি পদে লড়ছেন এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আসন্ন গভর্নিং বডি নির্বাচনে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশের অন্যতম শীর্ষ আবাসন কোম্পানি এশিউর গ্রুপের...

জাপান বৈশাখী মেলায় প্রিমিয়াম হোল্ডিংস

জাপানের মিশাতো সিটিতে বর্ণিল ও উৎসবমুখর ‘বৈশাখী মেলা জাপান ২০২৬’এ অংশ নিল প্রিমিয়াম হোল্ডিংস লি.। জাপানে অবস্থানরত সকল প্রবাসীর আবাসন চাহিদা পূরণে প্রিমিয়াম...

Related Articles

বসুন্ধরা এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংসদীয় কমিটিতে প্রশ্ন

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা আসলে কার নিয়ন্ত্রণে, সেখানে জমি কীভাবে বেচাকেনা হয়—জাতীয়...

দেশের অর্ধেক মানুষের নিরাপদ আবাসন নেই

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে প্রতিবছর বিশ্বে বিপুলসংখ্যক মানুষ গৃহহীন হচ্ছে। বাংলাদেশেও বিভিন্ন...

বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ

বাংলাদেশের অর্থনীতিতে আবাসন বা রিয়েল এস্টেট খাত অন্যতম প্রধান চালিকাশক্তি। মোট দেশজ...

আবাসনে নতুন ঠিকানা ‘মাহিম’স ফ্লোরিডা’

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মধ্যে নিরাপদ ও আধুনিক আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে।...

<