আবাসন সংবাদএডিটরস পিক

চীনে ইস্পাতের দাম কমেছে

Share
চীনে ইস্পাতের দাম কমেছে
ছবি: সংগৃহীত
Share

ধাতবপণ্য ব্যবহারের দিক থেকে বিশ্বে শীর্ষ দেশ চীন। তবে দেশটিতে অবকাঠামো নির্মাণ কমে যাওয়ায় সম্প্রতি ইস্পাতসহ অন্যান্য ধাতব পণ্যের চাহিদা কমে এসেছে, ‍যা প্রভাব ফেলেছে দামে।

গতকাল সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফই) ইস্পাতের দাম কমেছে। গত তিন মাসে সর্বনিম্নে নেমেছে পণ্যটির দাম।

এসএইচএফইতে গতকাল ইস্পাতের দাম আগের দিনের তুলনায় দশমিক ৮ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য ৩ হাজার ৪৮৩ ইউয়ানে (৪৭৮ ডলার ৭৩ সেন্ট) নেমেছে, যা গত ৮ এপ্রিলের পর থেকে সর্বনিম্ন।

এছাড়া গতকাল এসএইচএফইতে হট-রোল্ড কয়েলের দাম ছিল টনপ্রতি ৩ হাজার ৬৮৭ ইউয়ান। এসএইচএফইতে এদিন ওয়্যার রড স্টিলের দাম আগের দিনের তুলনায় দশমিক ৭ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য নেমেছে ৩ হাজার ৬৬৫ ইউয়ানে। স্টেইনলেস স্টিলের দাম ১ দশমিক ২ শতাংশ কমে ১৩ হাজার ৯৫৫ ইউয়ানে নেমেছে।

চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) গতকাল সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিতে আকরিক লোহার দাম আগের দিনের তুলনায় ১ দশমিক ২ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৮১৮ ডলার ৫০ ইউয়ান। সিঙ্গাপুর এক্সচেঞ্জে আগস্টে সরবরাহ চুক্তিতে এটির দাম আগের দিনের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ কমে টনপ্রতি ১০৬ ডলার ৯০ সেন্ট হয়েছে। সূত্র: বিজনেস রেকর্ডার।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচন : আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল ঘোষণা

আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউসিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আসন্ন নির্বাচনে অংশ নিতে ২৯ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ‘আবাসন...

নেভানোর চেয়ে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি কমানোই কার্যকর পদক্ষেপ

দেশ ও মানুষের কল্যাণে ২৪ ঘণ্টা প্রস্তুত থাকা—এটাই যাদের কাজ, সেই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সপ্তাহে সাত দিনই...

Related Articles

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

আবাসন খাতের বড় আয়োজন রিহ্যাব সামার ফেয়ার ১২-১৫ আগস্ট, স্টল বুকিং শুরু

দেশের আবাসন খাতকে আরও গতিশীল করা, আবাসন প্রতিষ্ঠান, নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান, ব্যাংক...

<