আবাসন সংবাদএডিটরস পিক

ইস্পাত আমদানিতে নতুন আইন জারি যুক্তরাষ্ট্রের

Share
ইস্পাত আমদানিতে নতুন আইন জারি যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত
Share

শুল্ক এড়াতে মেক্সিকোকে ব্যবহার করে চীনসহ অন্যান্য দেশ থেকে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানি করে থাকে যুক্তরাষ্ট্রের অনেক শিপিং সংস্থা। এবার এ সংস্থাগুলোকে লক্ষ্য করে নতুন আইন জারি করেছে যুক্তরাষ্ট্র।

সীমান্ত কর এড়াতে চাইলে মেক্সিকো দিয়ে বিভিন্ন পণ্য আমদানির ক্ষেত্রে শিপিং সংস্থাগুলোকে এখন পণ্যের উৎসের প্রমাণ দিতে হবে। বুধবার এক নির্দেশনায় এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউজ।

অন্যান্য দেশ থেকে ইস্পাত আমদানিতে ২৫ শতাংশ ও অ্যালুমিনিয়াম আমদানিতে ১০ শতাংশ কর নির্ধারণ করেছিল যুক্তরাষ্ট্র। তবে মার্কিন বাণিজ্যে অন্যতম বৃহৎ অংশীদার দেশ মেক্সিকো এর বাইরে ছিল। বুধবারের নির্দেশনায় হোয়াইট হাউজ জানায়, মেক্সিকো থেকে পণ্য আমদানিতে কর থেকে অব্যাহতি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারণ কর প্রদান এড়াতে দেশটিকে একটি স্টপিং পয়েন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। এছাড়া মেক্সিকো থেকে বিভিন্ন পণ্য আমদানি বাড়ানোর সিদ্ধান্তও নেয়া হয়েছে।

হোয়াইট হাউজ আরো জানায়, আমদানীকৃত ইস্পাত উত্তর আমেরিকায় তৈরি হয়েছে এ তথ্যের প্রমাণ এখন যুক্তরাষ্ট্রের ইস্পাত শিপিং কোম্পানিগুলোকে দিতে হবে। অন্যদিকে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এটি চীন, রাশিয়া, বেলারুশ বা ইরানে তৈরি হয়নি তার প্রমাণও দিতে হবে।

ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে নতুন এ আইন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে চীনের প্রতি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কঠোর মনোভাব প্রদর্শন প্রমাণের একটি অংশ। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন ইস্পাত ও অ্যালুমিনিয়াম নির্মাতাদের স্বার্থে কর আরোপের সিদ্ধান্ত নিয়েছিলেন।

এ বিষয়ে অ্যালায়েন্স ফর আমেরিকান ম্যানুফ্যাকচারিংয়ের প্রধান স্কট পল এক বিবৃতিতে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপের প্রশংসা করেছেন।

তিনি বলেন, ‘চীনের বাণিজ্য অনুশীলনের বিরুদ্ধে ও উত্তর আমেরিকার ইস্পাত বাণিজ্যকে আরো ন্যায্য করে তোলার ক্ষেত্রে এ পদক্ষেপ আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছে।’ সূত্র: বিবিসি।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচন : আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল ঘোষণা

আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউসিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আসন্ন নির্বাচনে অংশ নিতে ২৯ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ‘আবাসন...

নেভানোর চেয়ে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি কমানোই কার্যকর পদক্ষেপ

দেশ ও মানুষের কল্যাণে ২৪ ঘণ্টা প্রস্তুত থাকা—এটাই যাদের কাজ, সেই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সপ্তাহে সাত দিনই...

Related Articles

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

আবাসন খাতের বড় আয়োজন রিহ্যাব সামার ফেয়ার ১২-১৫ আগস্ট, স্টল বুকিং শুরু

দেশের আবাসন খাতকে আরও গতিশীল করা, আবাসন প্রতিষ্ঠান, নির্মাণসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান, ব্যাংক...

<