আবাসন সংবাদএডিটরস পিক

রিহ্যাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

Share
Share

আবাসন খাতের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর নতুন নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। সদ্য বিদায়ী সভাপতি মো. ওয়াহিদুজ্জামান বুধবার রাজধানীর রিহ্যাব কার্যালয়ে নবনির্বাচিত সভাপতি আলী আফজালের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে অনানুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেয় আলী আফজালের নেতৃত্বাধীন নতুন পরিচালনা পর্ষদ। একইদিন নির্বাচন-পরবর্তী আপিল শুনানি শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করে নির্বাচন বোর্ড। এরপর রাতেই নতুন পর্ষদ দায়িত্ব গ্রহণ করে।

গত শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি, ৬ জন সহসভাপতি এবং ২২ জন পরিচালক নির্বাচিত হন। নির্বাচনে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ সভাপতি পদসহ মোট ১৫টি পদে জয়লাভ করে। অন্যদিকে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ ১৪টি পদে জয়ী হয়। জাগরণ প্যানেল কোনো পদে জয় পায়নি।

দায়িত্ব গ্রহণের পর বুধবার (২২ এপ্রিল) দুপুরে নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আলী আফজাল। পরে বেলা দুইটার দিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত জ্যেষ্ঠ সহসভাপতি আবদুর রাজ্জাক, সহসভাপতি আবু খালিদ মো. বরকতউল্লাহ এবং বিদায়ী জ্যেষ্ঠ সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

রিহ্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন নেতৃত্ব আবাসন খাতের টেকসই উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। বিশেষ করে কৃষিজমি সংরক্ষণে গুরুত্বারোপ করে তারা জানিয়েছে, অপরিকল্পিত নগরায়ণের ফলে কৃষিজমি হ্রাস পাওয়া দেশের খাদ্যনিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। তাই ভবিষ্যৎ পরিকল্পনায় পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করা হবে।

এ ছাড়া ঢাকার আশপাশে প্রায় ৪৫ লাখ টাকার মধ্যে ছোট আকারের ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনার কথাও জানিয়েছে নতুন পর্ষদ। এর মাধ্যমে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের জন্য সাশ্রয়ী আবাসনের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। নির্মাণ ব্যয় কমাতে উচ্চ ভবন নির্মাণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সরকারের নীতিগত সহায়তার ওপর জোর দেওয়া হবে।

সংগঠনের নেতারা আরও বলেন, আবাসন খাতে দীর্ঘদিনের সমস্যা—উচ্চ নিবন্ধন ব্যয়, ব্যাংকঋণের সীমাবদ্ধতা এবং প্রকল্প অনুমোদনের জটিলতা সমাধানে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।

Share

Don't Miss

সংকট সমাধানে নতুন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এর সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল এস্টেট এ্যান্ড...

অর্থমন্ত্রীর সাথে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপির এর সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল...

Related Articles

বিএফআইইউ’র সঙ্গে রিহ্যাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর নেতৃবৃন্দ এবং বাংলাদেশ...

REP Forum-এর ৮ সদস্যের কমিটি গঠন

রিয়েল এস্টেট খাতের পেশাজীবীদের সমন্বয়ে গঠিত REP Forum (রিয়েল এস্টেট প্রোফেশনালস ফোরাম)-এর...

জাঁকজমকপূর্ণ আয়োজনে জ্যামস গ্রুপের ১৯ বছরে পদার্পণ

দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান জ্যামস গ্রুপ (Jams Group) ১৮ বছর...

আধুনিক আবাসনে নতুন ট্রেন্ড: কন্ডোমিনিয়াম ও রিসোর্ট-লাইফস্টাইল

সকালের হিমেল হাওয়া ভেসে আসছে। জানালার পর্দা সরাতেই চোখে পড়ছে নীল জলরাশির...

<