Connect with us

আবাসন সংবাদ

শুল্ক কর বাড়ায় সংকটে আবাসন খাত

গত ক’বছর ধরে আবাসন খাতে স্থবিরতা চলছে। ফ্ল্যাট-এপার্টমেন্টের দাম বেড়ে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে। উচ্চ মূল্যস্ফীতি এ খাতকে আরও উস্কে দিয়েছে। এর মধ্যে যোগ হয়েছে ডিটেইল্ড এরিয়া প্ল্যান বা বিশদ অঞ্চল পরিকল্পনা ‘ড্যাপ’। এর কারণে আবাসন খাত সংশ্লিষ্ট লিংকেজ শিল্পগুলো উৎপাদন কমিয়ে দিয়েছে। গত দুই বছর ধরে নকশা অনুমোদন কমে গেছে। দীর্ঘদিন ধরে আবাসন ব্যবসায়ী ও জমির ক্ষতিগ্রস্ত মালিকরা ইমারত নির্মাণ বন্ধ রেখেছেন। ফলে এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে কর্মসংস্থান হ্রাস পেয়েছে। এসব নানান সংকটের মাঝে অর্থনীতিতে ১৫ শতাংশ অবদান রাখা এই খাতের বিভিন্ন উপকরণের ওপর প্রস্তাবিত বাজেটে বাড়তি শুল্ক-কর ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’- হিসেবেই দেখছেন আবাসন ব্যবসায়ীরা।

খাত সংশ্লিষ্টরা বলছেন, আগামী অর্থবছরের বাজেটে নির্মাণের মূল উপকরণ রড ও সিমেন্ট উৎপাদনে শুল্ক-কর বাড়ানো হয়েছে। নির্মাণ কোম্পানির সেবার ওপর ভ্যাট সাড়ে ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। এছাড়া তারকাঁটা, নাট, বোল্টসহ বিভিন্ন খুচরা উপকরণেও বাড়ানো হয়েছে ভ্যাট। অথচ প্রস্তাবিত বাজেটে আবাসন খাতে কোনো সুখবর নেই। ফলে এসবের প্রভাবে ভবন এবং অন্যান্য স্থাপনা নির্মাণে ব্যয় বাড়বে বলে মনে করেন তারা।

করের আওতা আরও বেড়েছে: নির্মাণ খাতে আরও কিছু পদক্ষেপ রয়েছে, যার প্রভাব ক্ষেত্রভেদে ভিন্ন হবে। জমি বিক্রেতার হাতে যাতে কালো টাকা সৃষ্টি না হয়, সেজন্য প্রকৃত বিক্রয়মূল্যে সম্পত্তি রেজিস্ট্রেশনের লক্ষ্যে জমি হস্তান্তর থেকে মূলধনি মুনাফার ওপর উৎসে কর কমানো হয়েছে। জমির রেজিস্ট্রেশন (নিবন্ধন) খরচ কমানোর প্রস্তাব করা হয়েছে। সমবায়ভিত্তিক আবাসনে সদস্যদের মধ্যে জমি হস্তান্তরে কর অব্যাহতি দেয়ার প্রস্তাব করা হয়েছে। তবে করদাতা বাড়াতে সিটি করপোরেশন বা পৌর এলাকায় জমি ও ফ্ল্যাট কেনাবেচা বা হস্তান্তরের সময় আয়কর রিটার্ন জমার প্রমাণ দেখানোর বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।

এদিকে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আবাসন খাতে অপ্রদর্শিত সম্পদ বা কালো টাকা বিনিয়োগের সুযোগ রাখলেও- সেজন্য করের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। আবাসন খাতের ব্যবসায়ীদের বিরোধিতা সত্ত্বেও এজন্য কর বাড়ানো হয়েছে পাঁচগুণ পর্যন্ত। যাকে এককথায় ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’- হিসেবে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।

রিহ্যাবের সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া জানান, রড ও সিমেন্টের কাঁচামালের কর বাড়লে ভবন-ফ্ল্যাটের মূল্য বাড়বে। আবার জমির মৌজা মূল্য বাড়ালেও ব্যয় বাড়বে। এতে ক্রেতা কমবে, সংকটে পড়বে নির্মাণ খাত। তিনি বলেন, জমির নিবন্ধন খরচ কমানোর উদ্যোগ ভালো। তবে জমির মৌজা মূল্য বাড়ালে প্রকৃত খরচ অনেক বেড়ে যাবে। আবাসনে কালো টাকা বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, আমরা বৈধ আয়ের যে অংশ কর দেয়া হয়নি, সে অংশ বিনিয়োগের সুযোগ রাখার কথা বলি। আমাদের পর্যবেক্ষণ হলো- সুযোগ থাকার পরও এমন অর্থ আবাসনে খুব বেশি বিনিয়োগ হয় না। এরপর এবার পাঁচগুণ পর্যন্ত করা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে যা বরং বিনিয়োগকে নিরুৎসাহিত করাই। কেউ এত টাকা দিয়ে ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কিনবে না।

Advertisement

রড-সিমেন্টের ওপর বাড়তি কর: নির্মাণ খাতের অত্যাবশ্যকীয় কাঁচামাল রডের উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট কর ২০ শতাংশ বাড়ানো হয়েছে। এর ওপর আমদানি ও উৎপাদন পর্যায়ে শুল্ক ও ভ্যাট বাড়ানো হয়েছে। আমদানি করা অথবা স্থানীয়ভাবে সংগৃহীত পুনর্ব্যবহারযোগ্য লোহার খণ্ড বা স্ক্র্যাপ থেকে রড উৎপাদনে প্রতি টনে ভ্যাট ছিল ১ হাজার ৪০০ টাকা। এটি বাড়িয়ে ১ হাজার ৭০০ টাকা করা হয়েছে। আমদানি করা অথবা স্থানীয়ভাবে সংগৃহীত গলনযোগ্য স্ক্র্যাপ থেকে ধাতব ব্লক বা বিলেট উৎপাদনে ভ্যাট ১ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। সব ধরনের বিলেট থেকে রড উৎপাদনে ভ্যাট ছিল ১ হাজার ৫০০ টাকা, যা বাড়িয়ে ১ হাজার ৬০০ টাকা করা হয়েছে। স্ক্র্যাপ থেকে বিলেট উৎপাদনে ভ্যাট ছিল ২ হাজার ২০০ টাকা, যা বাড়িয়ে ২ হাজার ৭০০ টাকা করা হয়েছে। সিমেন্টের কাঁচামাল ক্লিঙ্কার আমদানিতে প্রতি টনে আমদানি শুল্ক ছিল ৭০০ টাকা থেকে ৯৫০ টাকা। এখন প্রতি টনের মূল্যের ওপর ১৫ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে, যা আগের চেয়ে খরচ বাড়াবে। সিমেন্ট শিট উৎপাদনে ভ্যাট হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

জমি ও ফ্ল্যাট কেনাবেচা: অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বিনিয়োগে গুলশানে ২ হাজার ৪০০ বর্গফুট আকারের ফ্ল্যাট কিনলে যেখানে আগের কর ছিল ১৩ লাখ ৩৮ হাজার টাকা। এখন তা বেড়ে হচ্ছে ৪৮ লাখ টাকা। বাড়তি করের হার ২৫৯ শতাংশ। একইভাবে ভবন নির্মাণে কর বেড়েছে প্রায় ৬২ শতাংশ পর্যন্ত। জমি বা ভবন হস্তান্তরের ক্ষেত্রে দলিল মূল্যের চেয়ে যদি অতিরিক্ত অর্থ লেনদেন হয়, তবে তা ব্যাংকিং মাধ্যমে প্রদর্শন করতে হবে। অন্যথায় তা কালো টাকা হিসেবে বিবেচিত হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। তবে আগে কেউ মৌজা মূল্যের কারণে দলিল কম মূল্যে করে থাকলে তিনি অতিরিক্ত অর্থ ব্যাংকে থাকার প্রমাণ দিয়ে তাতে প্রযোজ্য হারে কর দিয়ে অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ পাবেন। ফ্ল্যাট, জমি, দোকান বা ভবন কেনাবেচার সময় রিটার্ন দাখিলের প্রমাণ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। আগে ১০ লাখ টাকার ঊর্ধ্বে এই শর্ত থাকলেও এবার যে কোনো মূল্যের সম্পত্তির ক্ষেত্রেই এটি প্রযোজ্য হবে। এই পদক্ষেপের কারণে করজাল সমপ্রসারিত হবে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে বলে ধারণা করা হচ্ছে।

কোন এলাকায় কত কর বাড়াবে: বর্তমানে গুলশান, বনানী, বারিধারা, মতিঝিল বাণিজ্যিক এলাকাসহ ঢাকার অভিজাত এলাকাগুলোতে ২০০ বর্গমিটারের বেশি অ্যাপার্টমেন্ট ক্রয়ে মূল্য যা-ই হোক, প্রতি বর্গমিটারের জন্য ৬ হাজার টাকা নির্ধারিত কর দিতে হয়। আর ২০০ বর্গমিটারের কম আয়তনের এপার্টমেন্ট হলে, প্রতি বর্গমিটারের জন্য কর ৪ হাজার টাকা। রাজধানীর অন্যান্য এলাকা যেমন- মিরপুর, মোহাম্মদপুর, ধানমণ্ডি, মহাখালী, লালমাটিয়া, উত্তরা, বসুন্ধরা, সিদ্ধেশ্বরী, কারওয়ান বাজার, বনশ্রী, বিজয়নগর, ওয়ারী, সেগুনবাগিচা, নিকুঞ্জ এবং চট্টগ্রামের পাঁচলাইশ, খুলশী আগ্রাবাদ ও নাসিরাবাদ এলাকায় অপ্রদর্শিত অর্থের ক্ষেত্রে ২০০ বর্গমিটারের কম আয়তনের ফ্ল্যাটের কর বর্গমিটারপ্রতি ৩ হাজার টাকা ও বড় ফ্ল্যাটের কর প্রতি বর্গমিটারে ৩ হাজার ৫০০ টাকা। এসব এলাকার কর পাঁচগুণ বাড়তে পারে বলে জানান কর্মকর্তারা।

এর বাইরে অন্যান্য এলাকার কর বর্তমানে প্রতি বর্গমিটারের জন্য ৫০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা; এগুলোর কর বাড়তে পারে তিনগুণ। ধরা যাক, গুলশান এলাকায় কেউ ২০০ বর্গমিটার আয়তনের অ্যাপার্টমেন্ট কিনবেন কালো টাকা বিনিয়োগের মাধ্যমে। তাহলে বর্তমান হিসাবে কর আসবে ৮ লাখ টাকা। পাঁচগুণ বাড়ানোর পর কর দিতে হবে ৪০ লাখ টাকা।
রিহ্যাব সহ-সভাপতি এমএ আউয়াল বলেন, ঢালাওভাবে কর বাড়ানো হলে এবং শর্ত কঠোর করা হলে আবাসন খাত একদম মুখ থুবড়ে পড়বে। এত টাকা কর দিয়ে কেউ এপার্টমেন্ট কিনতে চাইবেন না। সার্বিক বিষয়ে শিগগিরই গণমাধম্যের সামনে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান তিনি।

Advertisement

আবাসন সংবাদ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হলেন জাকারিয়া তাহের

Published

on

By

আবাসন কনটেন্ট কাউন্সিলর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের (সুমন)। তাকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন জাকারিয়া তাহের। তার মন্ত্রী হওয়ার খবরে কুমিল্লা শহর ও নির্বাচনি এলাকা বরুড়ায় আনন্দের বন্যা বইছে।

জাকারিয়া তাহের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থানবিষয়ক সম্পাদক। এর আগে ২০০৪ সালের ডিসেম্বরে উপ-নির্বাচনে কুমিল্লা-৮ (বরুড়া) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

জাকারিয়া তাহের বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামের বাসিন্দা। তার বাবা প্রয়াত একেএম আবু তাহের একই আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছিলেন। ২০০৪ সালে বাবার মৃত্যুর পর স্থানীয় রাজনীতির হাল ধরে উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন জাকারিয়া তাহের (সুমন)। যুক্তরাষ্ট্র থেকে ব্যাচেলর অব সায়েন্স ইন বিজনেস ম্যানেজমেন্ট সম্পন্ন করা জাকারিয়া তাহের ১৯৬৫ সালের ১৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ২০০৮ ও ২০১৮ সালে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি ব্যবধানে বিজয়ী হয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ১৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৯১ ভোট। ভোটের ব্যবধান ১ লাখ ২৪ হাজার ৮৭টি। কুমিল্লা-৮ আসনে মোট ভোটারসংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৮৩৩। এর মধ্যে ২ লাখ ২৬ হাজার ৮০৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন; যা প্রদত্ত ভোটের ৫৯ দশমিক ৫৬ শতাংশ।

Advertisement

হলফনামার তথ্য অনুযায়ী, জাকারিয়া তাহেরের স্থাবর ও অস্থাবর মিলিয়ে বর্তমানে সম্পদের পরিমাণ ২৩১ কোটি ৪১ লাখ ৪৬ হাজার ৯৭১ টাকার। অন্যদিকে তার স্ত্রী নাজনীন আহমেদের স্থাবর-অস্থাবর মিলিয়ে সম্পদের পরিমাণ ৬০ কোটি ৭৮ লাখ ৭ হাজার ৫৬০ টাকার।

Continue Reading

আবাসন সংবাদ

রাসিক মেয়র থেকে ভূমি মন্ত্রী হলেন মিজানুর রহমান মিনু

Published

on

By

আবাসন কনটেন্ট কাউন্সিলর

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। প্রায় তিন দশক ধরে রাজশাহীর রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রবীণ নেতা মিজানুর রহমান মিনু পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিএনপি সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন মিজানুর রহমান মিনুসহ ২৫ জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসন থেকে ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন মিজানুর রহমান মিনু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট।

মঙ্গলবার বিকেলে পিআইডির আয়োজনে নগরীর লক্ষ্মীপুর মোড়ে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয় শপথ অনুষ্ঠান। শপথের পরপরই আনন্দে ফেটে পড়েন সাধারণ জনতা। দলমত নির্বিশেষে রাজশাহীর সর্বস্তরের মানুষ এতে উচ্ছ্বাস প্রকাশ করেন।

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘দীর্ঘদিন পর রাজশাহী থেকে একজন পূর্ণাঙ্গ মন্ত্রী পাওয়া গেছে। এটি রাজশাহীর জন্য বেশ আনন্দের। আমরা চাই, তার মাধ্যমে রাজশাহীতে দলের চেয়ারম্যান তারেক রহমান যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, তা তিনি বাস্তবায়ন করবেন।’

Advertisement

মন্ত্রী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিজানুর রহমান মিনু বলেন, ‘মন্ত্রণালয়ের দায়িত্ব তো বটেই, রাজশাহীর জন্যও নিরলসভাবে কাজ করে যাব। আমি এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব।’

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মিনু ঘোষণা দিয়েছেন, চাঁদাবাজ ও দখলদাররা যে দলেরই হোক, তাদের কোনো ছাড় দেয়া হবে না। তিনি বলেন, ‘গত ১৭ বছরে রাজশাহীকে পিছিয়ে দেয়া হয়েছে। আবারও সামনের দিকে এগিয়ে নিতে যা করার প্রয়োজন, সেটাই করা হবে।’

মাত্র ৩২ বছর বয়সে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র নির্বাচিত হয়ে টানা ১৭ বছর দায়িত্ব পালন করেন মিজানুর রহমান মিনু। ২০০১ সালে তিনি প্রথমবার সংসদ সদস্য হন। ২০২৬ সালের নির্বাচনে বিজয়ী হয়ে তিনি দ্বিতীয়বারের মতো সংসদে যাচ্ছেন এবং প্রথমবারের মতো মন্ত্রিসভায় স্থান করে নিলেন। রাজশাহীতে বিএনপির রাজনীতিতে মিনুর অভিভাবকত্ব প্রায় আড়াই দশকের। যুবদল নেতা থাকাকালে মেয়র এবং পরবর্তীকালে দীর্ঘ সময় রাজশাহী মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। বিএনপির যুগ্ম মহাসচিব পদে দায়িত্ব পালনের পর সবশেষ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ পান তিনি।

উল্লেখ্য, ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে (তৎকালীন রাজশাহী-১ আসন) এমরান আলী সরকার জয়ী হন। তিনি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় ও আবদুস সাত্তারের মন্ত্রিসভায় ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আমিনুল ইসলাম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন।

Advertisement
Continue Reading
Advertisement
Advertisement
আবাসন সংবাদ2 weeks ago

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হলেন জাকারিয়া তাহের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের (সুমন)। তাকে গৃহায়ন ও...

আবাসন সংবাদ2 weeks ago

রাসিক মেয়র থেকে ভূমি মন্ত্রী হলেন মিজানুর রহমান মিনু

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। প্রায় তিন দশক...

অর্থ ও বাণিজ্য2 months ago

প্রিমিয়াম হোল্ডিং এর ৩ দিন ব্যাপী পিঠা উৎসব ও একক আবাসন মেলা

দেশের অন্যতম সেরা আবাসন কোম্পানী প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড প্রতি বছরের মতো এবারো বাংলা ও বাঙালীর ঐতিহ্য শীতকালকে উপলক্ষ করে ০৮-১০...

আবাসন সংবাদ2 months ago

৪ দিনব্যাপী আবাসন মেলা শুরু

রাজধানীতে চার দিনব্যাপী আবাসন মেলার আয়োজন করেছে রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। গতকাল শুরু হওয়া এ মেলা চলবে...

আবাসন সংবাদ3 months ago

ভূমিকম্পে ঢাকার বড় বিপদ স্পষ্ট হচ্ছে

ভূমিকম্পে রাজধানী শহর ঢাকার বড় বিপদের ঝুঁকি আরও স্পষ্ট হচ্ছে। ভূমিকম্পের উৎপত্তিস্থলের নৈকট্য, অপরিকল্পিত নগরায়ণ ও প্রাণহানির ঝুঁকিকে বিবেচনায় নিয়ে...

Advertisement

সর্বাধিক পঠিত