আবাসন সংবাদএডিটরস পিক

প্রথম প্রান্তিকে রেকর্ড লেনদেন দুবাইয়ের আবাসন খাতে

Share
প্রথম প্রান্তিকে রেকর্ড লেনদেন দুবাইয়ের আবাসন খাতে
ছবি: সংগৃহীত
Share

আবাসন খাতে লেনদেনের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জনবহুল শহর দুবাই। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৩৪ হাজারের বেশি লেনদেন নথিভুক্ত রয়েছে বলে সম্প্রতি জানিয়েছে দুবাই ল্যান্ড ডিপার্টমেন্ট (ডিএলডি)।

আবাসনে খাতে মার্চে শেষ হওয়া প্রান্তিকে লেনদেন ২০২৩ সালের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ বেড়েছে। এতে ২০২৪ সালের প্রথম প্রান্তিক দুবাইয়ের আবাসন খাতের ইতিহাসে সবচেয়ে সক্রিয় প্রান্তিকের রেকর্ড স্পর্শ করেছে।

এ বিষয়ে রিয়েল এস্টেট এজেন্সি বেটারহোমসের মার্কেট প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ের আবাসন খাতের এমন বিস্ময়কর সাফল্যের পেছনে ভূমিকা রেখেছে নজরদারিমূলক এফএটিএফ গ্রে লিস্ট থেকে ইউএইর অপসারণ এবং বর্তমানে খাতটির ঊর্ধ্বমুখী বাজার।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড ওয়াইন্ড বলেন, ‘‌২০২৪ সালের প্রথম প্রান্তিকে ডিএলডিতে ৩৪ হাজারের বেশি লেনদেনের রেকর্ড হয়েছে। আনুষ্ঠানিকভাবে এটিই দুবাই রিয়েল এস্টেট খাতের সবচেয়ে বড় প্রান্তিক। বর্তমান ঊর্ধ্বমুখী বাজার সামনেও আমাদের অনুকূলে থাকবে বলে মনে হচ্ছে।’

দুবাইয়ে মূল্যবৃদ্ধির প্রবণতা ২০২৪ ও ২০২৫ সালেও অব্যাহত থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তথ্য বলছে, চলতি বছরের প্রথম তিন মাসে শহরটিতে জনসংখ্যা বেড়েছে প্রায় ২৬ হাজার। এ সময়ে নতুন বাড়ি সরবরাহ করা হয়েছে প্রায় ৬ হাজার ৫০০ ইউনিট। ফলে চাহিদা ও সরবরাহের মধ্যে বড় আকারের ঘাটতি তৈরি হয়েছে।

আবাসনের এ ঘাটতি বাড়ি ভাড়ার ওপর ব্যাপক প্রভাব ফেলেছে। ফলে বাড়ি ভাড়া আগের বছরের তুলনায় প্রায় ২২ শতাংশ বেড়েছে।

তথ্য বলছে, জানুয়ারি-মার্চের মধ্যে প্রতিদিন একটির বেশি আবাসনের নির্মাণকাজ চালু হয়েছে। দুবাইয়ের রিয়েল এস্টেট খাতে মোট লেনদেনের মধ্যে প্রায় ৫৮ শতাংশই অফ প্ল্যান আবাসন। রিয়েল এস্টেট খাতে ‘‌অফ প্ল্যান’ বলতে এমন প্রকল্পকে বোঝায়, যেখানে নির্মাণাধীন ও নির্মাণ শেষে হস্তান্তরের জন্য একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়েছে। সূত্র: অ্যারাবিয়ান বিজনেস।

Share

Don't Miss

সংকট সমাধানে নতুন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এর সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল এস্টেট এ্যান্ড...

অর্থমন্ত্রীর সাথে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

দেশের আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপির এর সঙ্গে সাক্ষাৎ করেছেন রিয়েল...

Related Articles

বিএফআইইউ’র সঙ্গে রিহ্যাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর নেতৃবৃন্দ এবং বাংলাদেশ...

REP Forum-এর ৮ সদস্যের কমিটি গঠন

রিয়েল এস্টেট খাতের পেশাজীবীদের সমন্বয়ে গঠিত REP Forum (রিয়েল এস্টেট প্রোফেশনালস ফোরাম)-এর...

জাঁকজমকপূর্ণ আয়োজনে জ্যামস গ্রুপের ১৯ বছরে পদার্পণ

দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান জ্যামস গ্রুপ (Jams Group) ১৮ বছর...

আধুনিক আবাসনে নতুন ট্রেন্ড: কন্ডোমিনিয়াম ও রিসোর্ট-লাইফস্টাইল

সকালের হিমেল হাওয়া ভেসে আসছে। জানালার পর্দা সরাতেই চোখে পড়ছে নীল জলরাশির...

<