৬ কোটি ডলারের বাড়ি বিক্রি হচ্ছে হলিউড তারকা দম্পতির

Share
বিক্রি হচ্ছে হলিউড তারকা দম্পতির ৬ কোটি ডলারের বাড়ি
ছবি: সংগৃহীত
Share

হলিউড তারকা দম্পতি বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ দর্শক ও ভক্তদের কাছে ‘বেনিফার’ নামে পরিচিতি। সম্প্রতি এ জুটির বিচ্ছেদের গুঞ্জন উঠেছে। সে গুঞ্জনের উত্তাপ বাড়িয়ে দিয়েছে তাদের ৬ কোটি ডলারের বাড়ি বিক্রির ঘোষণা।

দুই বছরেরও বেশি সময় ধরে নতুন বাড়ি খুঁজছিলেন বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ। এরপর গত বছর বেভারলি হিলসের ছয় একরের বাড়িটি কেনেন। তাদের বিলাসবহুল প্রাসাদটি পাহাড়ের ওপর হওয়ায় গোপনীয়তা সুরক্ষার জন্য ছিল শতভাগ ঠিকঠাক। ৮০টি গাড়ির জন্য পার্কিং সুবিধাসহ ১৭ বেডরুমের এ বাড়িতে রয়েছে ৩০টি বাথরুম।

এখান থেকে দেখা যায় লস অ্যাঞ্জেলেসের মনোরম প্রাকৃতিক দৃশ্য। বাড়িটি পুনর্নির্মাণ করেছিল ওয়ালিংফোর্ড এস্টেট। সেখানে রয়েছে বাস্কেটবল, পিকেলবল, পুল, জিম, বক্সিং রিং, স্পোর্টস বার, আউটডোর লাউঞ্জিং এরিয়াসহ ইনডোর স্পোর্টস কমপ্লেক্স। ম্যানশনটি ২০১৮ সালে বিক্রির জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে তালিকাভুক্ত হয়। এক পর্যায়ে ১৩ কোটি ৫০ লাখ ডলার মূল্য চাওয়া হলেও বেনিফার দম্পতি এর অর্ধেক দামে কিনে নেন।

বর্তমানে বেন অ্যাফ্লেক এ বাড়িতে থাকেন না। তার ভাড়া বাড়িটি এখান থেকে কয়েক মাইল দূরেই অবস্থিত। জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের প্রথম পরিচয় ও সম্পর্ক দুই দশক আগে। ওই সময় বাগদানে গিয়েও সম্পর্ক বিয়েতে গড়ায়নি। এরপর একাধিক বিয়ে ও বিচ্ছেদের মাঝে গেছেন দুই তারকা।

দুই বছর আগে নাটকীয়ভাবে তাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়, তা পরিণয়ে রূপ নেয়। পেশাগত ক্ষেত্রে ‘দি অ্যাকাউন্ট্যান্ট টু’ সিনেমা নিয়ে ব্যস্ত বেন অ্যাফ্লেক। অন্যদিকে সম্প্রতি বাতিল হয়ে গেছে জেনিফার লোপেজের সিরিজ কনসার্ট। সূত্র: ফক্স বিজনেস

Share

Don't Miss

আবাসন খাতের উন্নয়নে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান মোহাম্মদ আলিম উল্লাহ

দীর্ঘদিন ধরে আবাসন খাতের সঙ্গে সম্পৃক্ত থেকে আবাসন ব্যবসায় মোহাম্মদ আলিম উল্লাহ অতি দক্ষতা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করে আসছেন। রিহ্যাব সদস্যদের স্বার্থ...

১৪ বছরের সংগ্রামের পর রিহ্যাবে নির্বাচন: এক অসহনীয় আন্দোলন

দীর্ঘ ১৪ বছর ধরে নির্বাচনহীন অবস্থায় ছিল দেশের অন্যতম প্রভাবশালী আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। এই দীর্ঘ সময়ে সংগঠনের ভেতরে গণতান্ত্রিক চর্চা স্থবির হয়ে...

Related Articles

বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ

বাংলাদেশের অর্থনীতিতে আবাসন বা রিয়েল এস্টেট খাত অন্যতম প্রধান চালিকাশক্তি। মোট দেশজ...

আবাসনে নতুন ঠিকানা ‘মাহিম’স ফ্লোরিডা’

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মধ্যে নিরাপদ ও আধুনিক আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে।...

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

<