Connect with us

আবাসন সংবাদ

তিন প্রকল্প নিয়ে পূর্বাচল বিল্ডার্স অ্যান্ড হাউজিং এক্সপোতে ইউরো-বাংলা বিল্ডার্স অ্যান্ড টেকনোলজি

তিন প্রকল্প নিয়ে পূর্বাচল বিল্ডার্স অ্যান্ড হাউজিং এক্সপো

যাদুর নগরী রাজধানীর আশপাশে কোথাও তিন বা পাঁচ কাঠা জমি কিনে যারা ঢাকায় স্থায়ীভাবে বসবাস করার স্বপ্ন দেখছেন, এমন স্বপ্নবাজ ও আগ্রহী ক্রেতাদের সহজে জমির প্লট খুঁজে পাওয়ার সুযোগ করে দিতে রাজধানীতে শুরু হচ্ছে দুই দিনের আবাসন মেলা ‘পূর্বাচল বিল্ডার্স অ্যান্ড হাউজিং এক্সপো ২০২৪’।

মেলায় তিনটি আবাসন প্রকল্পের রেডি প্লট নিয়ে অংশগ্রহণ করছে রিয়েল এসস্টে কোম্পানি ইউরো-বাংলা বিল্ডার্স অ্যান্ড টেকনোলজি (প্রা.) লিমিটেড।

আগামী শুক্রবার (২৪ মে) পাসওয়ার্ড কমিউনিকেশনের আয়োজনে পূর্বাচল ক্লাব লিমিটেডের মিলনায়তনে এই মেলা শুরু হচ্ছে। চলবে ২৫ মে, শনিবার পর্যন্ত।

>>আরও পড়ুন: পূর্বাচল বিল্ডার্স অ্যান্ড হাউজিং এক্সপো ২০২৪ শুরু শুক্রবার 

ইউরো-বাংলা বিল্ডার্স অ্যান্ড টেকনোলজি (প্রা.) লিমিটেড জানিয়েছেন, কোম্পানিটির ঢাকার কেরাণীগঞ্জে তিনটি প্রকল্প রয়েছে। প্রকল্পগুলো হলো ‘কালিন্দী মডেল টাউন’, ‘সোনার বাংলা গ্রীণসিটি’, ও ‘সোনার বাংলা আবাসিক প্রকল্প’। রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর থেকে মাত্র অল্প দূরে, খুব সহজেই চলে আসা যায় বসিলা ব্রিজ হয়ে প্রকল্পগুলোতে। ঢাকা-মাওয়া রোডের কাছে একক মালিকানার প্রজেক্ট এবং কোম্পানীর সম্পূর্ণ নিজস্ব সম্পত্তির উপর গড়ে উঠা প্রকল্প। বিদ্যুৎ,পানিসহ আধুনিক নাগরিক জীবনের সকল সুযোগ-সুবিধা বিদ্যমান। বালু ভরাটকৃত প্রাকৃতিকভাবে উঁচু, তাই সম্পূর্ণ বন্যামুক্ত প্রকল্প। প্রকল্পের পাশে ঢাকা-মাওয়া মহাসড়ক এবং সাভার বাইপাস রোড ও প্রকল্পের ভিতরে থাকছে ৬০’ থেকে সর্বনিম্ন ৩০’ প্রশস্ত রাস্তা।

Advertisement

>>আরও পড়ুন: কাতারের ট্রেড ফেয়ারে মিলবে প্রিমিয়াম হোল্ডিংসের তিন প্রকল্পের জমি 

কোম্পানিটি জানিয়েছে, মেলা উপলক্ষে কোম্পানির পক্ষ থেকে প্লট কেনায় থাকছে বিশেষ আকর্ষণীয় মূল্য ছাড়। মেলায় প্লট বুকিং দিলেই মিলবে ল্যাপটপ, মোটরসাইকেলের মতো আকর্ষণীয় পুরস্কার। বুকিং দিলে প্লট হস্তান্তরের সুবর্ণ সুযোগ। অন্যদিকে, আগ্রহী ক্রেতা প্লটের এককালীন মূল্য পরিশোধের সাথে সাথেই পেয়ে যাবেন সাব-কবলা রেজিস্ট্রেশন। তাই, আগ্রহীরা চাইলে মেলায় অংশগ্রহণ করে ইউরো-বাংলা বিল্ডার্স অ্যান্ড টেকনোলজি (প্রা.) লিমিটেডের স্টল পরিদর্শন করে প্রকল্পগুলো সমন্ধে বিস্তারিত জেনে ভবিষ্যতের বিনিয়োগ নিশ্চিত করতে পারবেন।

মেলার যেকোনো বিষয়ে জানা যাবে 01600360660, 01896050686 ও 01979034444 এই মোবাইল নম্বরে। ফেসবুকেও বিস্তারিত দেখা যাবে এই ঠিকানায়

>> আরও পড়ুন: রাজধানীর বারিধারায় একক আবাসন মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার 

মেলার আয়োজন সম্পর্কে পাসওয়ার্ড কমিউনিকেশনের ফাউন্ডার অ্যান্ড সিইও শেখ মেহেদী হাসান বলেন, রাজধানীতে যেসব কোম্পানি রিয়েল এস্টেট বা আবাসনশিল্পের সঙ্গে প্রত্যক্ষ/পরোক্ষভাবে জড়িত সেসব কোম্পানি মেলায় স্পন্সরশিপ, পার্টনারশিপ এবং স্টলের মাধ্যমে ইভেন্টে অংশগ্রহণ করবে। পূর্বাচল এলাকার বর্তমান রিয়েল এস্টেট কোম্পানির জমি/প্লট মালিকদের সাথে ভবিষ্যতের সম্ভাব্য ক্রেতাদের দেখা করার সুযোগ করে দিতে পূর্বাচল ক্লাবে আয়োজন করা হয়েছে ‘পূর্বাচল বিল্ডার্স অ্যান্ড হাউজিং এক্সপো ২০২৪’। যারা ঢাকায় প্লট কিনে বাড়ি করার পরিকল্পনা করছেন এমন আগ্রহী ও স্বপ্নবাজ ক্রেতাদের জন্য মেলায় থাকছে সুলভ ‍মূল্যে প্লট বুকিং দেওয়ার সুযোগ। সেসাথে অংশগ্রহণকারী বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানির পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় ছাড় ও অফার।

Advertisement

মেলার আয়োজনের উদ্দেশ্য নিয়ে তিনি বলেন, যারা ঢাকায় স্থায়ীভাবে বসবাস করার স্বপ্ন দেখছেন, এমন স্বপ্নবাজ ও আগ্রহী ক্রেতাদের সহজে জমির প্লট খুঁজে পাওয়ার সুযোগ এবং পূর্বাচল এলাকার রিয়েল এস্টেট কোম্পানির জমি/প্লট মালিকদের সাথে ভবিষ্যতের সম্ভাব্য ক্রেতাদের দেখা করার সুযোগ করে দিতে পূর্বাচল ক্লাবে আয়োজন করা হয়েছে ‘পূর্বাচল বিল্ডার্স অ্যান্ড হাউজিং এক্সপো ২০২৪’।

মেলায় বিল্ডার্স অ্যান্ড হাউজিং কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানি, বিল্ডার্স মেটারিয়াল কোম্পানি, কনসালটেন্ট ফার্মসহ রিয়েল এস্টেট বিজনেস রিলেটেড বিভিন্ন কোম্পানি অংশগ্রহণ করবে।

>>আরও পড়ুন: তিন দিনের মিরপুর আবাসন মেলা শুরু 

মেলায় প্রধান স্পন্সর হিসেবে থাকছে একেএস রিফাইন্ড স্টিল। এছাড়াও আয়োজনের বিল্ডিং পার্টনার এফডিএল, হাউজিং পার্টনার পূর্বাচল ইস্ট ওড সিটি, এডুকেশন পার্টনার স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, রেজিট্রেশন পার্টনার প্রোপার্টি পাসওয়ার্ড, ট্রাভেল পার্টনার বাহাজা, রিফ্রেশমেন্ট পার্টনার লাসপেরিউস, মিডিয়া পার্টনার এনটিএন বাংলা ও রেডিও ফুর্তি ৮৮ এফএম।

>>আরও পড়ুন: গুলশানে ক্যানভা রিয়েল এস্টেট একক আবাসন মেলা চলছে 

Advertisement

প্রতিদিন মেলা সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। বিনা ‍মূল্যে মেলায় প্রবেশ করা যাবে। সবার জন্য মেলা উন্মুক্ত।

আবাসন সংবাদ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হলেন জাকারিয়া তাহের

Published

on

By

আবাসন কনটেন্ট কাউন্সিলর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের (সুমন)। তাকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন জাকারিয়া তাহের। তার মন্ত্রী হওয়ার খবরে কুমিল্লা শহর ও নির্বাচনি এলাকা বরুড়ায় আনন্দের বন্যা বইছে।

জাকারিয়া তাহের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থানবিষয়ক সম্পাদক। এর আগে ২০০৪ সালের ডিসেম্বরে উপ-নির্বাচনে কুমিল্লা-৮ (বরুড়া) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

জাকারিয়া তাহের বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামের বাসিন্দা। তার বাবা প্রয়াত একেএম আবু তাহের একই আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছিলেন। ২০০৪ সালে বাবার মৃত্যুর পর স্থানীয় রাজনীতির হাল ধরে উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন জাকারিয়া তাহের (সুমন)। যুক্তরাষ্ট্র থেকে ব্যাচেলর অব সায়েন্স ইন বিজনেস ম্যানেজমেন্ট সম্পন্ন করা জাকারিয়া তাহের ১৯৬৫ সালের ১৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ২০০৮ ও ২০১৮ সালে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি ব্যবধানে বিজয়ী হয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ১৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৯১ ভোট। ভোটের ব্যবধান ১ লাখ ২৪ হাজার ৮৭টি। কুমিল্লা-৮ আসনে মোট ভোটারসংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৮৩৩। এর মধ্যে ২ লাখ ২৬ হাজার ৮০৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন; যা প্রদত্ত ভোটের ৫৯ দশমিক ৫৬ শতাংশ।

Advertisement

হলফনামার তথ্য অনুযায়ী, জাকারিয়া তাহেরের স্থাবর ও অস্থাবর মিলিয়ে বর্তমানে সম্পদের পরিমাণ ২৩১ কোটি ৪১ লাখ ৪৬ হাজার ৯৭১ টাকার। অন্যদিকে তার স্ত্রী নাজনীন আহমেদের স্থাবর-অস্থাবর মিলিয়ে সম্পদের পরিমাণ ৬০ কোটি ৭৮ লাখ ৭ হাজার ৫৬০ টাকার।

Continue Reading

আবাসন সংবাদ

রাসিক মেয়র থেকে ভূমি মন্ত্রী হলেন মিজানুর রহমান মিনু

Published

on

By

আবাসন কনটেন্ট কাউন্সিলর

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। প্রায় তিন দশক ধরে রাজশাহীর রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রবীণ নেতা মিজানুর রহমান মিনু পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিএনপি সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন মিজানুর রহমান মিনুসহ ২৫ জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসন থেকে ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন মিজানুর রহমান মিনু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট।

মঙ্গলবার বিকেলে পিআইডির আয়োজনে নগরীর লক্ষ্মীপুর মোড়ে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয় শপথ অনুষ্ঠান। শপথের পরপরই আনন্দে ফেটে পড়েন সাধারণ জনতা। দলমত নির্বিশেষে রাজশাহীর সর্বস্তরের মানুষ এতে উচ্ছ্বাস প্রকাশ করেন।

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘দীর্ঘদিন পর রাজশাহী থেকে একজন পূর্ণাঙ্গ মন্ত্রী পাওয়া গেছে। এটি রাজশাহীর জন্য বেশ আনন্দের। আমরা চাই, তার মাধ্যমে রাজশাহীতে দলের চেয়ারম্যান তারেক রহমান যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, তা তিনি বাস্তবায়ন করবেন।’

Advertisement

মন্ত্রী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিজানুর রহমান মিনু বলেন, ‘মন্ত্রণালয়ের দায়িত্ব তো বটেই, রাজশাহীর জন্যও নিরলসভাবে কাজ করে যাব। আমি এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব।’

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মিনু ঘোষণা দিয়েছেন, চাঁদাবাজ ও দখলদাররা যে দলেরই হোক, তাদের কোনো ছাড় দেয়া হবে না। তিনি বলেন, ‘গত ১৭ বছরে রাজশাহীকে পিছিয়ে দেয়া হয়েছে। আবারও সামনের দিকে এগিয়ে নিতে যা করার প্রয়োজন, সেটাই করা হবে।’

মাত্র ৩২ বছর বয়সে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র নির্বাচিত হয়ে টানা ১৭ বছর দায়িত্ব পালন করেন মিজানুর রহমান মিনু। ২০০১ সালে তিনি প্রথমবার সংসদ সদস্য হন। ২০২৬ সালের নির্বাচনে বিজয়ী হয়ে তিনি দ্বিতীয়বারের মতো সংসদে যাচ্ছেন এবং প্রথমবারের মতো মন্ত্রিসভায় স্থান করে নিলেন। রাজশাহীতে বিএনপির রাজনীতিতে মিনুর অভিভাবকত্ব প্রায় আড়াই দশকের। যুবদল নেতা থাকাকালে মেয়র এবং পরবর্তীকালে দীর্ঘ সময় রাজশাহী মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। বিএনপির যুগ্ম মহাসচিব পদে দায়িত্ব পালনের পর সবশেষ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ পান তিনি।

উল্লেখ্য, ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে (তৎকালীন রাজশাহী-১ আসন) এমরান আলী সরকার জয়ী হন। তিনি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় ও আবদুস সাত্তারের মন্ত্রিসভায় ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আমিনুল ইসলাম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন।

Advertisement
Continue Reading
Advertisement
Advertisement
আবাসন সংবাদ2 weeks ago

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হলেন জাকারিয়া তাহের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের (সুমন)। তাকে গৃহায়ন ও...

আবাসন সংবাদ2 weeks ago

রাসিক মেয়র থেকে ভূমি মন্ত্রী হলেন মিজানুর রহমান মিনু

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। প্রায় তিন দশক...

অর্থ ও বাণিজ্য2 months ago

প্রিমিয়াম হোল্ডিং এর ৩ দিন ব্যাপী পিঠা উৎসব ও একক আবাসন মেলা

দেশের অন্যতম সেরা আবাসন কোম্পানী প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড প্রতি বছরের মতো এবারো বাংলা ও বাঙালীর ঐতিহ্য শীতকালকে উপলক্ষ করে ০৮-১০...

আবাসন সংবাদ2 months ago

৪ দিনব্যাপী আবাসন মেলা শুরু

রাজধানীতে চার দিনব্যাপী আবাসন মেলার আয়োজন করেছে রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। গতকাল শুরু হওয়া এ মেলা চলবে...

আবাসন সংবাদ3 months ago

ভূমিকম্পে ঢাকার বড় বিপদ স্পষ্ট হচ্ছে

ভূমিকম্পে রাজধানী শহর ঢাকার বড় বিপদের ঝুঁকি আরও স্পষ্ট হচ্ছে। ভূমিকম্পের উৎপত্তিস্থলের নৈকট্য, অপরিকল্পিত নগরায়ণ ও প্রাণহানির ঝুঁকিকে বিবেচনায় নিয়ে...

Advertisement

সর্বাধিক পঠিত