পুরান ঢাকা আবাসন মেলায় এসেন্ড গ্রুপের চার প্রকল্পে ৩০% মূল্য ছাড়

Share
Share

ঢাকায় চাকরি করে টাকা জমিয়ে অনেকেই স্বপ্ন দেখছেন যাদুর নগরী ঢাকার আশপাশে কোথাও তিন বা পাঁচ কাঠা জমি কিনে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করার। কিন্তু তারা জানেন না কোথায় গেলে, কোন রিয়েল এস্টেট কোম্পানির কাছে গেলে মিলবে সঠিক ও কাঙ্ক্ষিত স্বপ্নের সেই প্লটের সন্ধান।

পুরান ঢাকা আবাসন মেলায় এসেন্ড গ্রুপের চার প্রকল্পে ৩০% মূল্য ছাড়

রাজধানীতে অবস্থানরত নগরবাসীর সেই স্বপ্ন পূরণে সহায়তা করতে এবং আগ্রহী ক্রেতাদের সহজে জমির প্লট খুঁজে পাওয়ার সুযোগ করে দিতে রাজধানীতে শুরু হলো দিন দিনের ‘পুরান ঢাকা আবাসন মেলা ২০২৪’।

চারটি প্রকল্পের রেডি প্লট নিয়ে মেলায় অংশগ্রহণ করছে রিয়েল এসস্টেট কোম্পানি এসেন্ড গ্রুপ। মেলায় ক্রেতা-দর্শনার্থীদের জন্য চারটি প্রকল্পে রয়েছে বিশেষ আকর্ষণীয় মূল্য ছাড়। মেলায় ১, ২, ৩ নম্বর স্টলে কোম্পানির প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

>>আরও পড়ুন: পূর্বাচল বিল্ডার্স অ্যান্ড হাউজিং এক্সপোতে এসেন্ড গ্রুপের চার প্রকল্পে বিশেষ ছাড়

বৃহস্পতিবার (৬ জুন) বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনালের আয়োজনে ঢাকার ওয়ারীর গ্র্যান্ড তাজ বুফে কনভেনশন সেন্টার এ কে ফেমাস টাওয়ার (আড়ং বিল্ডিং), ৪১ র‍্যাঙ্কিন স্ট্রিটের মিলনায়তনে এই মেলা শুরু হলো। চলবে ৮ জুন, শনিবার রাত ৮টা পর্যন্ত।

মেলায় ছাড় ও অফারের বিষয়ে রিয়েল এসস্টে কোম্পানি এসেন্ড গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলা উপলক্ষে কোম্পানির পক্ষ থেকে প্লট কেনায় থাকছে বিশেষ আকর্ষণীয় মূল্য ছাড়। কোম্পানির চার প্রকল্পে থাকছে ৩০% মূল্য ছাড়। মেলায় প্লট বুকিং করলে মিলবে ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিটি, স্মার্ট এলইডি টিভি ও ডিনার সেট একদম ফ্রি। এছাড়া মেলায় এসে প্লট বুকিং দিলেই মিলবে আকর্ষণীয় পুরস্কার। আগ্রহী ক্রেতা প্লটের এককালীন মূল্য পরিশোধের সাথে সাথেই পেয়ে যাবেন সাব-কবলা রেজিস্ট্রেশন। তাই, আগ্রহীরা চাইলে মেলায় অংশগ্রহণ করে এসেন্ড গ্রুপের ১, ২, ৩ নম্বর স্টল পরিদর্শন করে প্রকল্পগুলো সমন্ধে বিস্তারিত জেনে ভবিষ্যতের বিনিয়োগ নিশ্চিত করতে পারবেন।

>>এসেন্ড গ্রুপের নিউজ আরও পড়ুন: রাজধানীর বারিধারায় একক আবাসন মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার

এসেন্ড গ্রুপ জানিয়েছে, রিয়েল এসস্টে কোম্পানিটির চারটি প্রকল্প রয়েছে। প্রকল্পগুলো হলো ‘পূর্বাচল এসেন্ড টাউন’, ‘এসেন্ড টাউন’, ‘এসেন্ড ইস্টার্ন টাউন’ ও ‘এসেন্ড গ্রীন টাউন’। কুড়িল বিশ্বরোড হতে মাত্র ১০ মিনিটের দূরত্বে গড়ে তোলা হয়েছে ‘পূর্বাচল এসেন্ড টাউন’। পূর্বাচল নিউ টাউনের ২১ নং সেক্টরের সাথে রয়েছে ‘এসেন্ড ইস্টার্ন টাউন’। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন গড়ে তোলা হয়েছে এসেন্ড টাউন। ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল থেকে ৩০ মিনিটের দূরত্বে, ঢাকা-মাওয়া মহাসড়ক নিমতলী বাজার থেকে ২ মিনিটের দূরত্ব, সিরাজদিখান রোডে গড়ে উঠেছে ‘এসেন্ড গ্রীন টাউন’।

>>আরও পড়ুন: তিন প্রকল্প নিয়ে পূর্বাচল বিল্ডার্স অ্যান্ড হাউজিং এক্সপোতে ইউরো-বাংলা বিল্ডার্স অ্যান্ড টেকনোলজি

মেলায় বিল্ডার্স অ্যান্ড হাউজিং কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানি, বিল্ডার্স মেটারিয়াল কোম্পানি, কনসালটেন্ট ফার্মসহ রিয়েল এস্টেট বিজনেস রিলেটেড বিভিন্ন কোম্পানি অংশগ্রহণ করবে।

মেলার যেকোনো বিষয়ে জানা যাবে +88 018 94 933000 +88 018 94 933003 এই মোবাইল নম্বরে। ওয়েবসাইটেও বিস্তারিত দেখা যাবে এই ঠিকানায়। ফেসবুকে বিস্তারিত দেখতে ভিজিট করুন।

প্রতিদিন মেলা সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। বিনা ‍মূল্যে মেলায় প্রবেশ করা যাবে। সবার জন্য মেলা উন্মুক্ত।

Share

Don't Miss

রিহ্যাব নির্বাচনে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম

রিহ্যাব নির্বাচন ২০২৬-২৮ এর পরিচালক পদে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম। আবাসন খাতের উন্নয়নে ৬৬ নম্বর ব্যালটে ভোট ও...

রিহ্যাব নির্বাচন : প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের প্যানেল ও ইশতেহার ঘোষণা

রিহ্যাব নির্বাচনে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের ২৯ সদস্যের পূর্ণ প্যানেল ঘোষণা ও ইশতেহার প্রকাশ করা হয়েছে। আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড...

Related Articles

আবাসনে নতুন ঠিকানা ‘মাহিম’স ফ্লোরিডা’

রাজধানীর ব্যস্ত নগরজীবনের মধ্যে নিরাপদ ও আধুনিক আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে।...

অ্যাগ্রো ট্যুরিজমের আড়ালে এমএলএম ফাঁদ, শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষি পর্যটন বা ‘অ্যাগ্রো ট্যুরিজম’ প্রকল্পের নামে আন্তর্জাতিক মানের...

আবাসন খাত উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে রিহ্যাবের ৬ প্রস্তাব

দেশের আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের আবাসন নিশ্চিত করতে...

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে রিহ্যাব ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা

আবাসন খাতের উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা আরও...

<