আবাসন সংবাদএডিটরস পিক

রিহ্যাব নির্বাচন : প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের প্যানেল ও ইশতেহার ঘোষণা

Share
Share

রিহ্যাব নির্বাচনে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদের ২৯ সদস্যের পূর্ণ প্যানেল ঘোষণা ও ইশতেহার প্রকাশ করা হয়েছে।

আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশনস অব বাংলাদেশ (রিহ্যাব)-এর আসন্ন নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দেশ বরেণ্য কৃষি বিজ্ঞানী ড. আলী আফজালকে (প্রেসিডেন্ট) ও আরমা গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট করে ২৯ সদস্যের পূর্ণ প্যানেল ঘোষণা করেছে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ।

রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই প্যানেল ও নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আলী আফজাল, যিনি উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে ইশতেহারের মূল দিকগুলো তুলে ধরেন।

প্যানেলের নেতৃত্বে রয়েছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ড. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট-১ পদপ্রার্থী শেখ শাদী, ভাইস প্রেসিডেন্ট-২ পদপ্রার্থী এ কে এম বরকাতুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ পদপ্রার্থী এ এফ এম ওবায়দুল্লাহ ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) পদপ্রার্থী ড. মো. হারুন অর রশিদ, ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম) পদপ্রার্থী মো. নূর উদ্দিন আহমেদ।

পরিচালক পদে মনোনীতদের মধ্যে রয়েছেন ডা. এন জোহা, মোঃ গোলাম কিবরিয়া মজুমদার, মোহাম্মদ জসিম উদ্দিন, আবুল বারাকাত বাবুল, ইঞ্জিনিয়ার সঞ্জয় চক্রবর্তী, ডা. এ এম কামাল উদ্দিন, মোহাম্মদ বেলাল হোসেন, প্রকৌশলী মোঃ মোস্তফা কামাল, এ. জেড. এম কামরুদ্দিন, মোঃ মোস্তাফিজুর রহমান রহমান, মোঃ খাজা নাজিবুল্লাহ চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, মোঃ সুলতান মাহমুদ, মুহাম্মদ লাবিব বিল্লাহ্, মোঃ মোসলেহ ইদ্দিন, মোঃ হামিদুর রহমান, ফখরুল ইসলাম, এমদাদুল হোসেন সোহেল, ইঞ্জি. সৈয়দ শামীম আজিজ, এ. কে. এম কামরুল আহসান, সারিস্তে বিনতে নুর ও মাইনুল হাসান।

ইশতেহারের মূল প্রতিশ্রুতি
আবাসন খাতে বিদ্যমান সব ধরনের প্রশাসনিক ও নীতিগত জটিলতা দূর করে একটি সুসংগঠিত, স্বচ্ছ ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে। রাজউক, গৃহায়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব সরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয় বৃদ্ধি করে একটি স্বচ্ছ, সুসংগঠিত ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে।

Share

Don't Miss

প্রথম ফ্ল্যাট কিনে ঠকতে না চাইলে মেনে চলুন এই ১০ কৌশল

ছয় বছর আগে রাজধানীর শাহীনবাগে ১ হাজার ২৫০ বর্গফুটের একটি অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট কিনতে স্বল্প পরিচিত এক আবাসন প্রতিষ্ঠানে বুকিং দেন পুরান ঢাকার...

রাজউকের নির্দেশে নর্থ সাউথ গ্রীন সিটি বন্ধ

রাজধানীসংলগ্ন রূপগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুর—যেখানেই হাত দিয়েছে ‘নর্থ সাউথ গ্রুপ’, সেখানেই জমি দখল, ভয়ভীতি আর প্রতারণার বিস্তৃত অভিযোগ। এবার সেই বহুল আলোচিত ‘নর্থ...

Related Articles

১৪ বছরের সংগ্রামের পর রিহ্যাবে নির্বাচন: এক অসহনীয় আন্দোলন

দীর্ঘ ১৪ বছর ধরে নির্বাচনহীন অবস্থায় ছিল দেশের অন্যতম প্রভাবশালী আবাসন ব্যবসায়ীদের...

রিহ্যাব নির্বাচনে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন এম. ফখরুল ইসলাম

রিহ্যাব নির্বাচন ২০২৬-২৮ এর পরিচালক পদে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ থেকে লড়ছেন...

রিহ্যাব নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী শাহাদাত হোসেন

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন...

রিহ্যাব নির্বাচন : আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল ঘোষণা

আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউসিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব)...

<