Connect with us

আবাসন সংবাদ

সীমান্ত রিয়েল এস্টেট এর অনুমোদনহীন সীমান্ত সিটি ও সীমান্ত কান্ট্রি প্রকল্প

বাংলাদেশের আবাসন খাতে আবারও বড় ধরনের প্রতারণার অভিযোগ উঠেছে সীমান্ত রিয়েল এস্টেট লিমিটেড-এর বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি সীমান্ত সিটি ও সীমান্ত কান্ট্রি নামে দুটি প্রকল্পের অনুমোদন ছাড়াই জমি বিক্রি ও বিপণন কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

সীমান্ত সিটি: জমি না কিনেই মালিকানা দাবি

সীমান্ত সিটি নামে পরিচিত প্রকল্পটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের আতলাপুর গ্রামে অবস্থিত বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। প্রকল্পের আওতায় তাওড়া, ভোলাব, বনবাগ ও কেন্দুয়া মৌজার নাম উল্লেখ করা হয়েছে।

কিন্তু বাস্তবে জমি না কিনেই ভোরে বাঁশ পুঁতে সাইনবোর্ড বসিয়ে মালিকানা দাবি করছে কোম্পানিটি। এলাকাবাসীর অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে তারা।

একজন ক্ষতিগ্রস্ত জমির মালিক বলেন, তাদের জমিতে অনুমতি ছাড়া সাইনবোর্ড বসানো হয়েছে অথচ কোম্পানিটি এক শতাংশ জমিও ক্রয় করেনি।

Advertisement

স্থানীয় জনপ্রতিনিধির অভিযোগ

ভোলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, সীমান্ত রিয়েল এস্টেট লিমিটেডের কোনো প্রকল্প ইউনিয়ন পরিষদ অনুমোদন দেয়নি। তারা অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছে এবং এ বিষয়ে উপজেলা প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে।

সীমান্ত কান্ট্রি: একই কৌশল
অন্যদিকে সীমান্ত কান্ট্রি নামে আরেকটি প্রকল্প দাউদপুর ইউনিয়নের বাগলা গ্রামে চালু করার চেষ্টা চলছে। বংশিদা, রোহিলা, বড় আমদিয়া ও বাগপাড়া মৌজার নাম উল্লেখ করে একই কৌশলে বাঁশ পুঁতে সাইনবোর্ড বসানো হয়েছে এবং ফেসবুকে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।

দাউদপুর ইউনিয়নের সচিব শামীম মিয়া বলেন, সীমান্ত রিয়েল এস্টেট বা সীমান্ত কান্ট্রি প্রকল্পের জন্য কোনো অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়নি, এমনকি তারা কোনো আবেদনও করেনি।

প্রশাসনের সতর্কবার্তা
নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ শাখা-ক অঞ্চল) মৌসুমী আক্তার জানান, সীমান্ত রিয়েল এস্টেটকে জমি অধিগ্রহণের অনুমতি দেওয়া হয়নি। অনুমতি ছাড়া জমি বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

Advertisement

রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় কিংবা জেলা প্রশাসন থেকে সীমান্ত রিয়েল এস্টেট কোনো অনুমোদন পায়নি। আইন ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে।

রাজউকের কড়া অবস্থান
রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, অনুমোদনহীনভাবে কোনো প্রতিষ্ঠান বিপণন বা বিক্রয় কার্যক্রম চালাতে পারে না। সীমান্ত রিয়েল এস্টেটের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি সাধারণ ক্রেতাদের জমি কেনার আগে অবশ্যই অনুমোদন যাচাই করার আহ্বান জানান।

পরিবেশের জন্য হুমকি
পরিবেশবিদ ড. আকলিমা পারভীন বলেন, অপরিকল্পিতভাবে কৃষিজমিতে অনুমোদনহীন প্রকল্প পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। এ ধরনের প্রতারণা বন্ধে প্রশাসনকে দ্রুত কঠোর পদক্ষেপ নিতে হবে।

ব্যবস্থাপনা পরিচালকের দ্বিধাদ্বন্দ্বপূর্ণ বক্তব্য
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মহাব্বত খান অনুমোদন সংক্রান্ত প্রশ্নে প্রথমে বলেন, আমরা এখনো বিক্রি শুরু করি নি। তবে যখন তাকে জিজ্ঞাসা করা হয়, আপনারা প্রতিনিয়ত প্রকল্প ভিজিট করাচ্ছেন এবং সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিচ্ছেন, তখন তিনি উত্তর না দিয়ে ফোন কেটে দেন। এরপর বারবার ফোন করা হলেও তিনি আর কল রিসিভ করেননি।

বিশেষজ্ঞদের মতামত
বিশেষজ্ঞরা বলছেন, অনুমোদন ছাড়া পরিচালিত প্রকল্পে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে। সীমান্ত রিয়েল এস্টেটসহ ভুয়া প্রকল্প দ্রুত শনাক্ত করে বন্ধ করা জরুরি, নইলে অনেক ক্রেতা সর্বস্বান্ত হবেন।

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

57 − = 51
Powered by MathCaptcha

আবাসন সংবাদ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হলেন জাকারিয়া তাহের

Published

on

By

আবাসন কনটেন্ট কাউন্সিলর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের (সুমন)। তাকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন জাকারিয়া তাহের। তার মন্ত্রী হওয়ার খবরে কুমিল্লা শহর ও নির্বাচনি এলাকা বরুড়ায় আনন্দের বন্যা বইছে।

জাকারিয়া তাহের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থানবিষয়ক সম্পাদক। এর আগে ২০০৪ সালের ডিসেম্বরে উপ-নির্বাচনে কুমিল্লা-৮ (বরুড়া) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

জাকারিয়া তাহের বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামের বাসিন্দা। তার বাবা প্রয়াত একেএম আবু তাহের একই আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছিলেন। ২০০৪ সালে বাবার মৃত্যুর পর স্থানীয় রাজনীতির হাল ধরে উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন জাকারিয়া তাহের (সুমন)। যুক্তরাষ্ট্র থেকে ব্যাচেলর অব সায়েন্স ইন বিজনেস ম্যানেজমেন্ট সম্পন্ন করা জাকারিয়া তাহের ১৯৬৫ সালের ১৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ২০০৮ ও ২০১৮ সালে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি ব্যবধানে বিজয়ী হয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ১৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৯১ ভোট। ভোটের ব্যবধান ১ লাখ ২৪ হাজার ৮৭টি। কুমিল্লা-৮ আসনে মোট ভোটারসংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৮৩৩। এর মধ্যে ২ লাখ ২৬ হাজার ৮০৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন; যা প্রদত্ত ভোটের ৫৯ দশমিক ৫৬ শতাংশ।

Advertisement

হলফনামার তথ্য অনুযায়ী, জাকারিয়া তাহেরের স্থাবর ও অস্থাবর মিলিয়ে বর্তমানে সম্পদের পরিমাণ ২৩১ কোটি ৪১ লাখ ৪৬ হাজার ৯৭১ টাকার। অন্যদিকে তার স্ত্রী নাজনীন আহমেদের স্থাবর-অস্থাবর মিলিয়ে সম্পদের পরিমাণ ৬০ কোটি ৭৮ লাখ ৭ হাজার ৫৬০ টাকার।

Continue Reading

আবাসন সংবাদ

রাসিক মেয়র থেকে ভূমি মন্ত্রী হলেন মিজানুর রহমান মিনু

Published

on

By

আবাসন কনটেন্ট কাউন্সিলর

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। প্রায় তিন দশক ধরে রাজশাহীর রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রবীণ নেতা মিজানুর রহমান মিনু পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিএনপি সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন মিজানুর রহমান মিনুসহ ২৫ জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসন থেকে ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন মিজানুর রহমান মিনু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট।

মঙ্গলবার বিকেলে পিআইডির আয়োজনে নগরীর লক্ষ্মীপুর মোড়ে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয় শপথ অনুষ্ঠান। শপথের পরপরই আনন্দে ফেটে পড়েন সাধারণ জনতা। দলমত নির্বিশেষে রাজশাহীর সর্বস্তরের মানুষ এতে উচ্ছ্বাস প্রকাশ করেন।

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘দীর্ঘদিন পর রাজশাহী থেকে একজন পূর্ণাঙ্গ মন্ত্রী পাওয়া গেছে। এটি রাজশাহীর জন্য বেশ আনন্দের। আমরা চাই, তার মাধ্যমে রাজশাহীতে দলের চেয়ারম্যান তারেক রহমান যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, তা তিনি বাস্তবায়ন করবেন।’

Advertisement

মন্ত্রী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিজানুর রহমান মিনু বলেন, ‘মন্ত্রণালয়ের দায়িত্ব তো বটেই, রাজশাহীর জন্যও নিরলসভাবে কাজ করে যাব। আমি এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব।’

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মিনু ঘোষণা দিয়েছেন, চাঁদাবাজ ও দখলদাররা যে দলেরই হোক, তাদের কোনো ছাড় দেয়া হবে না। তিনি বলেন, ‘গত ১৭ বছরে রাজশাহীকে পিছিয়ে দেয়া হয়েছে। আবারও সামনের দিকে এগিয়ে নিতে যা করার প্রয়োজন, সেটাই করা হবে।’

মাত্র ৩২ বছর বয়সে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র নির্বাচিত হয়ে টানা ১৭ বছর দায়িত্ব পালন করেন মিজানুর রহমান মিনু। ২০০১ সালে তিনি প্রথমবার সংসদ সদস্য হন। ২০২৬ সালের নির্বাচনে বিজয়ী হয়ে তিনি দ্বিতীয়বারের মতো সংসদে যাচ্ছেন এবং প্রথমবারের মতো মন্ত্রিসভায় স্থান করে নিলেন। রাজশাহীতে বিএনপির রাজনীতিতে মিনুর অভিভাবকত্ব প্রায় আড়াই দশকের। যুবদল নেতা থাকাকালে মেয়র এবং পরবর্তীকালে দীর্ঘ সময় রাজশাহী মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। বিএনপির যুগ্ম মহাসচিব পদে দায়িত্ব পালনের পর সবশেষ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ পান তিনি।

উল্লেখ্য, ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে (তৎকালীন রাজশাহী-১ আসন) এমরান আলী সরকার জয়ী হন। তিনি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় ও আবদুস সাত্তারের মন্ত্রিসভায় ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আমিনুল ইসলাম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন।

Advertisement
Continue Reading
Advertisement
Advertisement
আবাসন সংবাদ2 weeks ago

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হলেন জাকারিয়া তাহের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের (সুমন)। তাকে গৃহায়ন ও...

আবাসন সংবাদ2 weeks ago

রাসিক মেয়র থেকে ভূমি মন্ত্রী হলেন মিজানুর রহমান মিনু

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। প্রায় তিন দশক...

অর্থ ও বাণিজ্য2 months ago

প্রিমিয়াম হোল্ডিং এর ৩ দিন ব্যাপী পিঠা উৎসব ও একক আবাসন মেলা

দেশের অন্যতম সেরা আবাসন কোম্পানী প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড প্রতি বছরের মতো এবারো বাংলা ও বাঙালীর ঐতিহ্য শীতকালকে উপলক্ষ করে ০৮-১০...

আবাসন সংবাদ2 months ago

৪ দিনব্যাপী আবাসন মেলা শুরু

রাজধানীতে চার দিনব্যাপী আবাসন মেলার আয়োজন করেছে রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। গতকাল শুরু হওয়া এ মেলা চলবে...

আবাসন সংবাদ3 months ago

ভূমিকম্পে ঢাকার বড় বিপদ স্পষ্ট হচ্ছে

ভূমিকম্পে রাজধানী শহর ঢাকার বড় বিপদের ঝুঁকি আরও স্পষ্ট হচ্ছে। ভূমিকম্পের উৎপত্তিস্থলের নৈকট্য, অপরিকল্পিত নগরায়ণ ও প্রাণহানির ঝুঁকিকে বিবেচনায় নিয়ে...

Advertisement

সর্বাধিক পঠিত