Connect with us

আবাসন সংবাদ

‘ফার’ ইস্যুতে আবাসন ব্যবসায় স্থবিরতা

রাজউকের নতুন বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) কারণে রাজধানীতে থমকে আছে নতুন ভবনের নকশা অনুমোদন। নতুন ড্যাপের নিয়মে সড়কের প্রশস্ততার ওপর ভিত্তি করে ভবনের উচ্চতা ও ফ্লোর এরিয়া রেশিও (এফএআর বা ফার) নির্ধারণ করা হয়েছে। এতে ছোট রাস্তার পাশের জমিতে বহুতল ভবন নির্মাণ প্রায় অসম্ভব বলে জানাচ্ছেন আবাসন সংশ্লিষ্টরা।

নতুন নিয়মের কারণে জমির মালিকরা তাদের জমি ডেভেলপারদের দিতে আগ্রহ হারাবেন। তাদের বক্তব্য, ছোট রাস্তার কারণে ভবনে তলার সংখ্যা কমে গেলে ডেভেলপারদের সঙ্গে লাভজনক শেয়ার চুক্তি করা সম্ভব হবে না। এতে জমির মালিক যেমন প্রাপ্য ফ্ল্যাটের সংখ্যা নিয়ে অনিশ্চয়তায় পড়ছেন, তেমনি ডেভেলপাররাও বিনিয়োগের ঝুঁকিতে যেতে চাইছেন না।

ফ্ল্যাট সংখ্যা কমার আশঙ্কা
উদ্যোক্তাদের হিসাব অনুযায়ী, ৩ কাঠার প্লটে জনঘনত্ব ১ দশমিক ৭৭ হলে আগে যেখানে ১২টি ফ্ল্যাট করা যেত, সংশোধিত নিয়মে তা নেমে আসবে ছয়টিতে। ৫ কাঠার প্লটে আগে ১৪–১৬টি ফ্ল্যাট পাওয়া যেত, এখন হবে মাত্র ৯টি—এর মধ্যে বড় সাইজের সিঙ্গেল ইউনিট ২৪শ স্কয়ারফুট বা ডাবল ইউনিট ১২শ স্কয়ারফুট।

নতুন ড্যাপ সংশোধনীতে আগের মতোই বৈষম্য রয়ে গেছে। উদাহরণস্বরূপ, বসুন্ধরায় জনঘনত্ব ১ দশমিক ৯৮ ও আফতাবনগরে ১ দশমিক ৫৮, অথচ দুটোই পরিকল্পিত আবাসিক এলাকা। বসুন্ধরায় ঘরবাড়ি বেশি হলেও জনঘনত্ব কমানো হয়নি, আর আফতাবনগরে বাড়ানো হয়নি।- বেসিক বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুল লতিফ

এ প্রসঙ্গে রিহ্যাব সহ-সভাপতি আব্দুল লতিফ বলেন, ‘এভাবে ফ্ল্যাট সংখ্যা কমে গেলে জমির মালিকরা ডেভেলপমেন্টে অনাগ্রহী হবেন না, কর্মসংস্থান কমবে এবং ফ্ল্যাটের দাম বাড়বে।’

Advertisement

এলাকাভিত্তিক এফএআর পরিবর্তন
সংশোধিত ড্যাপে ঢাকা শহরকে ৬৫টি জনঘনত্ব ব্লকে ভাগ করে নতুন এফএআর নির্ধারণ করা হচ্ছে। সর্বোচ্চ এফএআর গুলশান-বনানীতে ৫ দশমিক ৫ এবং সর্বনিম্ন ১ দশমিক ৬। গুলশান-বনানীতে ফার বেড়েছে ১ দশমিক ৭ থেকে ২ দশমিক ০, ধানমন্ডিতে ১ দশমিক ৭ থেকে ২ দশমিক ১, রামপুরায় ১ দশমিক ৪ থেকে ২ দশমিক ৩, খিলক্ষেতে ১ দশমিক ২ থেকে ২ দশমিক ০—কিছু ক্ষেত্রে এলাকাভেদে আরও বেশি। তবে বারিধারায় ফার কমেছে ১ দশমিক ৮ থেকে ১ দশমিক ৭। বসুন্ধরায় ১ দশমিক ৯ থেকে ২ দশমিক ০, মিরপুরে ১ দশমিক ৭ থেকে ২ দশমিক ০।

বৈষম্যের অভিযোগ
উদ্যোক্তারা বলছেন, বসুন্ধরা ও আফতাবনগরের মতো পরিকল্পিত এলাকার মধ্যে অযৌক্তিক বৈষম্য রাখা হয়েছে। উদাহরণস্বরূপ, বসুন্ধরায় জনঘনত্ব ১ দশমিক ৯৮ আর আফতাবনগরে ১ দশমিক ৫৮, অথচ ঘর-বাড়ির ঘনত্ব ঠিক বিপরীত অনুপাতে। এছাড়া মেইন সিটিতে ১ দশমিক ৯৭, ১ দশমিক ৫৭, ১ দশমিক ৮৭ এর মতো ভিন্ন জনঘনত্ব নির্ধারণ করায় ৫ কাঠার প্লটে ফ্ল্যাট সংখ্যা আরও কমে যাচ্ছে।

ঢাকা শহরের প্রকৃত জমির মালিকরা ভবন নির্মাণ করতে পারছেন না। নতুন করে কোনো ভবন নির্মাণ করতে গেলেই জটিলতা তৈরি হচ্ছে, এ কারণে প্ল্যান পাস হচ্ছে না। একই পরিমাণ জমিতে আগে যেখানে ১০ তলা ভবন হতো, এখন ফার ইস্যুতে পাঁচতলা ভবন পাওয়া যাবে।- ভূমি মালিক সমিতির সমন্বয়ক অধ্যাপক ড. দেওয়ান এম এ সাজ্জাদ

বেসিক বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, ‘নতুন ড্যাপ সংশোধনীতে আগের মতোই বৈষম্য রয়ে গেছে। উদাহরণস্বরূপ, বসুন্ধরায় জনঘনত্ব ১ দশমিক ৯৮ ও আফতাবনগরে ১ দশমিক ৫৮, অথচ দুটোই পরিকল্পিত আবাসিক এলাকা। বসুন্ধরায় ঘরবাড়ি বেশি হলেও জনঘনত্ব কমানো হয়নি, আর আফতাবনগরে বাড়ানো হয়নি।’

ফ্ল্যাটের দাম ও ক্রেতার নাগাল
উদ্যোক্তাদের মতে, বড় আকারের ফ্ল্যাট বাধ্যতামূলক করার ফলে নির্মাণ খরচ ও বাজারমূল্য উভয়ই বাড়বে। এতে মধ্যবিত্ত শ্রেণি ক্রমশ বাইরে চলে যাবে আবাসন বাজার থেকে। ধনী এলাকার (গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি) উচ্চ এফএআর ভবনগুলোকে আরও বড় করবে, তবে মধ্য ও নিম্নবিত্ত এলাকায় ভবন সংখ্যা ও ফ্ল্যাট কমবে।

Advertisement

বৈষম্যমূলক ড্যাপের কারণেই আবাসন সেক্টরে স্থবিরতা
সব মিলিয়ে ড্যাপ সংশোধন কেন্দ্র করে সরকারের নীতিনির্ধারক, প্রকৌশলী, নগর পরিকল্পনাবিদ ও আবাসন উদ্যোক্তাদের মধ্যে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে। একপক্ষের দাবি, এটি ঢাকার আবাসন সংকট সমাধানের পথে এক ধাপ; অন্যপক্ষের মতে, এতে ফ্ল্যাটের দাম নাগালের বাইরে যাবে এবং শহরের বাসযোগ্যতা আরও হুমকির মুখে পড়বে।

প্রকৌশলী ও নগরবিদদের মিশ্র প্রতিক্রিয়া
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি প্রকৌশলী ডদশমিক আবু সাঈদ এম আহমেদ ড্যাপ-২০২২–২০৩৫-কে ‘জনবৈরী, বৈষম্যপূর্ণ ও অকার্যকর’ আখ্যা দিয়ে বাতিলের দাবি জানিয়েছেন। তার মতে, এই পরিকল্পনা পুরোনো তথ্যের ওপর ভিত্তি করে তৈরি এবং বাস্তবতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ, যা নির্মাণ খাতকে স্থবির করেছে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান মনে করেন, ‘ফার কোথাও কমেনি, বরং বেড়েছে। ব্যবসায়ীদের চাপেই এই পরিবর্তন আনা হয়েছে, যা ঢাকার ঘনত্ব ও অবকাঠামোগত চাপ আরও বাড়াবে।’

আবাসন শিল্পের কার্যক্রমের ওপর নির্ভর করে রড, সিমেন্টসহ দুই শতাধিক লিংকেজ শিল্প অর্থনীতির চাকা গতিশীল রেখেছে। ড্যাপের কারণে দীর্ঘদিন ধরেই স্থবির হয়ে আছে আবাসন ব্যবসা। এটার সমাধান না হলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে ও বেকারত্ব বাড়বে।- রিহ্যাব সভাপতি ওয়াদিুজ্জামান

একাধিক রিয়েল এস্টেট প্রতিষ্ঠান জানিয়েছে, ড্যাপের কারণে অনেক নকশা অনুমোদন আটকে আছে। নতুন প্রকল্পের কাজ শুরু হচ্ছে না, ফলে বাজারে নতুন ফ্ল্যাটের সরবরাহ কমে যাচ্ছে। এ সুযোগে পুরোনো অনুমোদনপ্রাপ্ত ভবনগুলোর ফ্ল্যাট চড়া দামে বিক্রি হচ্ছে।

Advertisement

জমির মালিক ও উদ্যোক্তারা বলছেন, ড্যাপের উদ্দেশ্য ছিল অবৈজ্ঞানিক ও অপরিকল্পিত ভবন নিয়ন্ত্রণ করা এবং জনবসতির চাপকে সুষ্ঠুভাবে বিতরণ করা। তবে বাস্তবায়নের ক্ষেত্রে কিছু জটিলতা তৈরি হয়েছে, যা সমন্বয়ের মাধ্যমে সমাধান করা সম্ভব।

বেসিক বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুল লতিফ জাগো নিউজকে বলেন, ‘ড্যাপ ২০২২-২০৩৫ ও বৈষম্যমূলক ফারের (এফএআর) কারণে ঢাকা শহরের আবাসন উন্নয়ন প্রায় স্থবির হয়ে পড়েছে। ড্যাপের কারণে নতুন প্রকল্প নেই, বাড়ছে ফ্ল্যাটের দাম এবং বাড়ি ভাড়া। এতে আবাসন খাত স্থবির হয়ে পড়ছে, লোকসানে পড়ছেন উদ্যোক্তাসহ ভাড়াটিয়া। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য ঢাকা মহানগর ইমারত বিধিমালা ২০০৮ অনুসারে ভবন নির্মাণ করা যেতে পারে।’

ভূমি মালিক সমিতির সমন্বয়ক অধ্যাপক ড. দেওয়ান এম এ সাজ্জাদ জাগো নিউজকে বলেন, ‘ঢাকা শহরের প্রকৃত জমির মালিকরা ভবন নির্মাণ করতে পারছেন না। নতুন করে কোনো ভবন নির্মাণ করতে গেলেই জটিলতা তৈরি হচ্ছে, এ কারণে প্ল্যান পাস হচ্ছে না। একই পরিমাণ জমিতে আগে যেখানে ১০ তলা ভবন হতো, এখন ফার ইস্যুতে পাঁচতলা ভবন পাওয়া যাবে।’

তিনি বলেন, ‘ব্যাপক ক্ষতি ও চরম বৈষম্যের সম্মুখীন হতে হচ্ছে জমির মালিকদের। আমরা মনে করি এর মাধ্যমে প্রকৃত ভূমি মালিকদের ঢাকা শহরের বাইরে বের করে দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনা। আমরা ত্রুটিপূর্ণ ড্যাপ ও বৈষম্যমূলক ফার সংশোধনের দাবি জানাই সরকারের কাছে।’

এ বিষয়ে জানতে চাইলে রাজউকের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ফার বা রাস্তার প্রস্থের ভিত্তিতে ভবন উচ্চতার সীমাবদ্ধতা নিয়ে জমির মালিকদের নানা আপত্তি এসেছে। তারা এসব আপত্তি যাচাই-বাছাই করে যৌক্তিক সমাধানের উদ্যোগ নিয়েছেন। সরকারও আন্তরিক, আশা করা যায় শিগগির এটার সমাধান আসবে।

Advertisement

খাতের সংশ্লিষ্টরা আরও বলছেন, ড্যাপ পুরোপুরি কার্যকর না হলে রাজধানীতে ভবন অনুমোদন প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হবে। এতে ফ্ল্যাটের সরবরাহ ঘাটতি এবং চাহিদাজনিত মূল্যবৃদ্ধির চাপ চলতেই থাকবে। অন্যদিকে, ড্যাপ ও ইমারত নির্মাণ বিধিমালার ফার সংক্রান্ত সমস্যায় কমেছে সরকারি-বেসরকারি অবকাঠামো প্রকল্পের গতি। এ কারণে সংশ্লিষ্ট লিংকেজ প্রায় দুই শতাধিক ইন্ডাস্ট্রিতে মারাত্মক স্থবিরতা বিরাজ করছে। কমেছে উৎপাদন, লোকসান কমাতে বাধ্য হচ্ছেন কর্মী ছাঁটাই করতে। এতে বেকারত্বের হার বাড়বে, ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতি।

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব সভাপতি এবং জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালক ওয়াদিুজ্জামান জাগো নিউজকে বলেন, ‘মৌলিক চাহিদার অন্যতম নিরাপদ আবাসনের ব্যবস্থা করতে চান উদ্যোক্তারা। খাতের আন্তরিক প্রচেষ্টায় শহরে সুন্দর ও নান্দনিক ভবন তৈরি হয়েছে। আবাসন শিল্পের কার্যক্রমের ওপর নির্ভর করে রড, সিমেন্টসহ দুই শতাধিক লিংকেজ শিল্প অর্থনীতির চাকা গতিশীল রেখেছে। যেখানে প্রায় দুই কোটি লোক জড়িত আর জিডিপিতে প্রায় ১৫ শতাংশ অবদান রয়েছে এ খাতের। ড্যাপের কারণে দীর্ঘদিন ধরেই স্থবির হয়ে আছে আবাসন ব্যবসা। এটার সমাধান না হলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে ও বেকারত্ব বাড়বে।’

ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়ক প্রফেসর ড. দেওয়ান এম এ সাজ্জাদ ড্যাপ সংশোধন সংক্রান্ত মন্ত্রণালয়ের সভায় ঢাকার ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অ্যাসোসিয়েশনকে পক্ষভুক্ত না করায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮-এর আলোকে ইমারত নির্মাণ বিধিমালা ২০২৫ ঘোষণার দাবি জানান। ড্যাপ সংশোধন-পরিমার্জন না করা হলে তীব্র আন্দোলনের কথা জানান তিনি।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ড্যাপ ও ইমারত বিধিমালা সংশোধনের জন্য এখন পর্যন্ত মোট ৩৭টি সভা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে উপদেষ্টা পর্যায়ে ৩টি, সচিব পর্যায়ে ৪টি, মন্ত্রণালয় গঠিত কমিটির ১০টি এবং রাজউকের অংশীজনদের সঙ্গে ২০টি বৈঠক রয়েছে। এসব আলোচনার ভিত্তিতে শিগগির আসতে পারে চূড়ান্ত ঘোষণা।

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

65 − = 57
Powered by MathCaptcha

আবাসন সংবাদ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হলেন জাকারিয়া তাহের

Published

on

By

আবাসন কনটেন্ট কাউন্সিলর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের (সুমন)। তাকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন জাকারিয়া তাহের। তার মন্ত্রী হওয়ার খবরে কুমিল্লা শহর ও নির্বাচনি এলাকা বরুড়ায় আনন্দের বন্যা বইছে।

জাকারিয়া তাহের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থানবিষয়ক সম্পাদক। এর আগে ২০০৪ সালের ডিসেম্বরে উপ-নির্বাচনে কুমিল্লা-৮ (বরুড়া) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

জাকারিয়া তাহের বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামের বাসিন্দা। তার বাবা প্রয়াত একেএম আবু তাহের একই আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছিলেন। ২০০৪ সালে বাবার মৃত্যুর পর স্থানীয় রাজনীতির হাল ধরে উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন জাকারিয়া তাহের (সুমন)। যুক্তরাষ্ট্র থেকে ব্যাচেলর অব সায়েন্স ইন বিজনেস ম্যানেজমেন্ট সম্পন্ন করা জাকারিয়া তাহের ১৯৬৫ সালের ১৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ২০০৮ ও ২০১৮ সালে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি ব্যবধানে বিজয়ী হয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ১৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৯১ ভোট। ভোটের ব্যবধান ১ লাখ ২৪ হাজার ৮৭টি। কুমিল্লা-৮ আসনে মোট ভোটারসংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৮৩৩। এর মধ্যে ২ লাখ ২৬ হাজার ৮০৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন; যা প্রদত্ত ভোটের ৫৯ দশমিক ৫৬ শতাংশ।

Advertisement

হলফনামার তথ্য অনুযায়ী, জাকারিয়া তাহেরের স্থাবর ও অস্থাবর মিলিয়ে বর্তমানে সম্পদের পরিমাণ ২৩১ কোটি ৪১ লাখ ৪৬ হাজার ৯৭১ টাকার। অন্যদিকে তার স্ত্রী নাজনীন আহমেদের স্থাবর-অস্থাবর মিলিয়ে সম্পদের পরিমাণ ৬০ কোটি ৭৮ লাখ ৭ হাজার ৫৬০ টাকার।

Continue Reading

আবাসন সংবাদ

রাসিক মেয়র থেকে ভূমি মন্ত্রী হলেন মিজানুর রহমান মিনু

Published

on

By

আবাসন কনটেন্ট কাউন্সিলর

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। প্রায় তিন দশক ধরে রাজশাহীর রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রবীণ নেতা মিজানুর রহমান মিনু পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিএনপি সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন মিজানুর রহমান মিনুসহ ২৫ জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসন থেকে ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন মিজানুর রহমান মিনু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট।

মঙ্গলবার বিকেলে পিআইডির আয়োজনে নগরীর লক্ষ্মীপুর মোড়ে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয় শপথ অনুষ্ঠান। শপথের পরপরই আনন্দে ফেটে পড়েন সাধারণ জনতা। দলমত নির্বিশেষে রাজশাহীর সর্বস্তরের মানুষ এতে উচ্ছ্বাস প্রকাশ করেন।

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘দীর্ঘদিন পর রাজশাহী থেকে একজন পূর্ণাঙ্গ মন্ত্রী পাওয়া গেছে। এটি রাজশাহীর জন্য বেশ আনন্দের। আমরা চাই, তার মাধ্যমে রাজশাহীতে দলের চেয়ারম্যান তারেক রহমান যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, তা তিনি বাস্তবায়ন করবেন।’

Advertisement

মন্ত্রী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিজানুর রহমান মিনু বলেন, ‘মন্ত্রণালয়ের দায়িত্ব তো বটেই, রাজশাহীর জন্যও নিরলসভাবে কাজ করে যাব। আমি এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব।’

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মিনু ঘোষণা দিয়েছেন, চাঁদাবাজ ও দখলদাররা যে দলেরই হোক, তাদের কোনো ছাড় দেয়া হবে না। তিনি বলেন, ‘গত ১৭ বছরে রাজশাহীকে পিছিয়ে দেয়া হয়েছে। আবারও সামনের দিকে এগিয়ে নিতে যা করার প্রয়োজন, সেটাই করা হবে।’

মাত্র ৩২ বছর বয়সে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র নির্বাচিত হয়ে টানা ১৭ বছর দায়িত্ব পালন করেন মিজানুর রহমান মিনু। ২০০১ সালে তিনি প্রথমবার সংসদ সদস্য হন। ২০২৬ সালের নির্বাচনে বিজয়ী হয়ে তিনি দ্বিতীয়বারের মতো সংসদে যাচ্ছেন এবং প্রথমবারের মতো মন্ত্রিসভায় স্থান করে নিলেন। রাজশাহীতে বিএনপির রাজনীতিতে মিনুর অভিভাবকত্ব প্রায় আড়াই দশকের। যুবদল নেতা থাকাকালে মেয়র এবং পরবর্তীকালে দীর্ঘ সময় রাজশাহী মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। বিএনপির যুগ্ম মহাসচিব পদে দায়িত্ব পালনের পর সবশেষ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ পান তিনি।

উল্লেখ্য, ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে (তৎকালীন রাজশাহী-১ আসন) এমরান আলী সরকার জয়ী হন। তিনি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় ও আবদুস সাত্তারের মন্ত্রিসভায় ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আমিনুল ইসলাম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন।

Advertisement
Continue Reading
Advertisement
Advertisement
আবাসন সংবাদ2 weeks ago

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হলেন জাকারিয়া তাহের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের (সুমন)। তাকে গৃহায়ন ও...

আবাসন সংবাদ2 weeks ago

রাসিক মেয়র থেকে ভূমি মন্ত্রী হলেন মিজানুর রহমান মিনু

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। প্রায় তিন দশক...

অর্থ ও বাণিজ্য2 months ago

প্রিমিয়াম হোল্ডিং এর ৩ দিন ব্যাপী পিঠা উৎসব ও একক আবাসন মেলা

দেশের অন্যতম সেরা আবাসন কোম্পানী প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড প্রতি বছরের মতো এবারো বাংলা ও বাঙালীর ঐতিহ্য শীতকালকে উপলক্ষ করে ০৮-১০...

আবাসন সংবাদ2 months ago

৪ দিনব্যাপী আবাসন মেলা শুরু

রাজধানীতে চার দিনব্যাপী আবাসন মেলার আয়োজন করেছে রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। গতকাল শুরু হওয়া এ মেলা চলবে...

আবাসন সংবাদ3 months ago

ভূমিকম্পে ঢাকার বড় বিপদ স্পষ্ট হচ্ছে

ভূমিকম্পে রাজধানী শহর ঢাকার বড় বিপদের ঝুঁকি আরও স্পষ্ট হচ্ছে। ভূমিকম্পের উৎপত্তিস্থলের নৈকট্য, অপরিকল্পিত নগরায়ণ ও প্রাণহানির ঝুঁকিকে বিবেচনায় নিয়ে...

Advertisement

সর্বাধিক পঠিত