আবাসন সংবাদ
মিরপুর ফার্নিচার উৎসবে মিলছে আকর্ষণীয় ছাড় ও উপহার
বিয়ের পর শুরু হয় নতুন সংসার। ঘর সাজাতে ফার্নিচার বা আসবাবপত্রের বিকল্প নেই। আসবাবপত্রের শুরুতেই আসে খাট, আলমারি, ড্রেসিং টেবিল, খাবার টেবিল, টি টেবিল, বসার চেয়ার, সোফাসহ আরও অনেক কিছু। এখনকার নতুন দম্পতিরা চান নিজের মতো করে নতুন ফার্নিচার দিয়ে সংসার সাজাতে। ছিমছাম উপায়ে ঘরকে কীভাবে আরামদায়ক করে তোলা যায় সেই চিন্তাই থাকে সবার।

ছবি: সংগৃহীত
যাদুর নগরীতে যারা নতুন সংসারের ঘর, দোকান, অফিস সাজানোর জন্য প্রয়োজনীয় ফার্নিচারের খোঁজ করছেন তাদের পছন্দের ও অত্যাধুনিক ডিজােইনের ফার্নিচার কেনার সুযোগ করে দিতে রাজধনীতে শুরু হয়েছে ‘মিরপুর ফার্নিচার উৎসব ২০২৪’।
>> আরও পড়ুন: রাজধানীর বারিধারায় একক আবাসন মেলা শুরু
>> আরও পড়ুন: পূর্বাচল বিল্ডার্স অ্যান্ড হাউজিং এক্সপোতে এসেন্ড গ্রুপের চার প্রকল্পে বিশেষ ছাড়
>>আরও পড়ুন: তিন দিনের মিরপুর আবাসন মেলা শুরু
>> আরও পড়ুন: রাজধানীর মতিঝিলে কেডি প্রপার্টিসের ঈদ আবাসন মেলা শুরু ৮ জুন
বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি মিরপুর অঞ্চলের আয়োজনে ২০ মে থেকে মিরপুর বেগম রোকেয়া সরণিতে শুরু হয়েছে এই উৎসব। চলবে ঈদের আগের রাত পর্যন্ত।

ছবি: সংগৃহীত
আয়োজকরা জানান, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি (মিরপুর অঞ্চল) বেগম রোকেয়া সরণির ফার্নিচার শিল্পের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঢাকায় এটিই হলো সবচেয়ে পুরোনো এবং সবচেয়ে বড় ফার্নিচার বিক্রয় অঞ্চল যার রয়েছে এক ঐতিহ্যবাহী অতীত ও বৈচিত্র্যময় বর্তমান। আধুনিক নাগরিক জীবনে বাড়িতে নতুন লুক আনেত চাইলে আধুনিক ফার্নিচারের জুড়ি নেই। ঢাকাবাসীর যারা নতুন সংসারের ঘর সাজানো ও নতুন দোকান, অফিস জন্য প্রয়োজনীয় ফার্নিচারের খোঁজ করছেন তাদের পছন্দের ও অত্যাধুনিক ডিজােইনের ফার্নিচার কেনার সুযোগ করে দিতে রাজধনীতে শুরু হয়েছে ‘মিরপুর ফার্নিচার উৎসব ২০২৪’। ক্রেতারা এক প্লাটফর্মে পেয়ে যাবেন একটা সংসারের ঘর সাজানোর মতো প্রয়োজনীয় সব ধরনের ফার্নিচার। এখানে যেসব ফার্নিচার বিক্রি করা হয় সবগুলোই টেকসই ও গুণগতমানসম্পন্ন।
>> আরও পড়ুন: রাজধানীর বারিধারায় একক আবাসন মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার
>> আরও পড়ুন: তিন প্রকল্প নিয়ে পূর্বাচল বিল্ডার্স অ্যান্ড হাউজিং এক্সপোতে ইউরো-বাংলা বিল্ডার্স অ্যান্ড টেকনোলজি

ছবি: সংগৃহীত
আয়োজকরা আরও জানান, মাসব্যাপী আয়োজিত এই ফার্নিচার উৎসব অংশগ্রহণ করছে ১০০টিরও বেশি ফার্নিচার কোম্পানী। মেলায় ক্রেতারা কিনতে পারবেন বাসা, অফিস ও কিচেনসহ সব ধরনের ফার্নিচার।
>> আরও পড়ুন: বিপুল ক্রেতা-দর্শনার্থীদের অংশগ্রহণে শেষ হলো তিন দিনের কাতার ট্রেড ফেয়ার
>>আরও পড়ুন: মধ্যবিত্তদের আবাসন চাহিদা মেটাতে কাজ করছে প্রিমিয়ার হোল্ডিংস : রওশন আল মাহমুদ
>> আরও পড়ুন: ‘রিয়েল স্টার প্রোপার্টিজকে একটা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে চাই’
মেলায় ক্রেতাদের ফার্নিচার কেনায় থাকছে আকর্ষণীয় মূল্য ছাড় ও অফার। সেসাথে থাকছে অসংখ্য পুরস্কার জেতার সুযোগ। ২০ হাজার টাকায় ফার্নিচার কেনায় থাকছে ক্র্যাচ কার্ড। ক্র্যাচ কার্ড ঘষলেই মিলছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম পুরস্কার মোটরসেইকেল, দ্বিতীয় পুরস্কার এয়ার কুলার, তৃতীয় পুরস্কার ডিনারসেট, চতুর্থ পুরস্কার ল্যাপটপ, পঞ্চম পুরস্কার ফ্রিজ, ওয়াশিং মেশিন, এলইডি স্মার্ট টিভি, মাইক্রোভেন, ফ্যান, ওয়াটার ফিল্টারসহ আর রকমারি উপহার।
>>আরও পড়ুন: ঢাকায় বাড়ি করতে চান, পূর্বাচলে প্রিমিয়াম টাউনে মিলছে সুলভ মূল্যের জমি
>>আরও পড়ুন: প্রিমিয়াম ভ্যালিতে সুলভ মূল্যে জমি কেনার সুযোগ
>> আরও পড়ুন: কাতারে তিন দিনের ট্রেড ফেয়ার শুরু, প্রিমিয়াম হোল্ডিংসের প্রকল্পে বিশেষ ছাড়
প্রতিদিন মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। ফেসবুকে বিস্তারিত জানা যাবে এই লিংকে। মেলা সম্পর্কে বিস্তারিত জানা যাবে 01819-403809 এই মোবাইল নম্বরে।
আবাসন সংবাদ
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হলেন জাকারিয়া তাহের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের (সুমন)। তাকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন জাকারিয়া তাহের। তার মন্ত্রী হওয়ার খবরে কুমিল্লা শহর ও নির্বাচনি এলাকা বরুড়ায় আনন্দের বন্যা বইছে।
জাকারিয়া তাহের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থানবিষয়ক সম্পাদক। এর আগে ২০০৪ সালের ডিসেম্বরে উপ-নির্বাচনে কুমিল্লা-৮ (বরুড়া) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।
জাকারিয়া তাহের বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামের বাসিন্দা। তার বাবা প্রয়াত একেএম আবু তাহের একই আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছিলেন। ২০০৪ সালে বাবার মৃত্যুর পর স্থানীয় রাজনীতির হাল ধরে উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন জাকারিয়া তাহের (সুমন)। যুক্তরাষ্ট্র থেকে ব্যাচেলর অব সায়েন্স ইন বিজনেস ম্যানেজমেন্ট সম্পন্ন করা জাকারিয়া তাহের ১৯৬৫ সালের ১৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ২০০৮ ও ২০১৮ সালে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি ব্যবধানে বিজয়ী হয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ১৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৯১ ভোট। ভোটের ব্যবধান ১ লাখ ২৪ হাজার ৮৭টি। কুমিল্লা-৮ আসনে মোট ভোটারসংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৮৩৩। এর মধ্যে ২ লাখ ২৬ হাজার ৮০৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন; যা প্রদত্ত ভোটের ৫৯ দশমিক ৫৬ শতাংশ।
হলফনামার তথ্য অনুযায়ী, জাকারিয়া তাহেরের স্থাবর ও অস্থাবর মিলিয়ে বর্তমানে সম্পদের পরিমাণ ২৩১ কোটি ৪১ লাখ ৪৬ হাজার ৯৭১ টাকার। অন্যদিকে তার স্ত্রী নাজনীন আহমেদের স্থাবর-অস্থাবর মিলিয়ে সম্পদের পরিমাণ ৬০ কোটি ৭৮ লাখ ৭ হাজার ৫৬০ টাকার।
আবাসন সংবাদ
রাসিক মেয়র থেকে ভূমি মন্ত্রী হলেন মিজানুর রহমান মিনু
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। প্রায় তিন দশক ধরে রাজশাহীর রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রবীণ নেতা মিজানুর রহমান মিনু পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিএনপি সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন মিজানুর রহমান মিনুসহ ২৫ জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসন থেকে ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন মিজানুর রহমান মিনু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট।
মঙ্গলবার বিকেলে পিআইডির আয়োজনে নগরীর লক্ষ্মীপুর মোড়ে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয় শপথ অনুষ্ঠান। শপথের পরপরই আনন্দে ফেটে পড়েন সাধারণ জনতা। দলমত নির্বিশেষে রাজশাহীর সর্বস্তরের মানুষ এতে উচ্ছ্বাস প্রকাশ করেন।
রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘দীর্ঘদিন পর রাজশাহী থেকে একজন পূর্ণাঙ্গ মন্ত্রী পাওয়া গেছে। এটি রাজশাহীর জন্য বেশ আনন্দের। আমরা চাই, তার মাধ্যমে রাজশাহীতে দলের চেয়ারম্যান তারেক রহমান যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, তা তিনি বাস্তবায়ন করবেন।’
মন্ত্রী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিজানুর রহমান মিনু বলেন, ‘মন্ত্রণালয়ের দায়িত্ব তো বটেই, রাজশাহীর জন্যও নিরলসভাবে কাজ করে যাব। আমি এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব।’
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মিনু ঘোষণা দিয়েছেন, চাঁদাবাজ ও দখলদাররা যে দলেরই হোক, তাদের কোনো ছাড় দেয়া হবে না। তিনি বলেন, ‘গত ১৭ বছরে রাজশাহীকে পিছিয়ে দেয়া হয়েছে। আবারও সামনের দিকে এগিয়ে নিতে যা করার প্রয়োজন, সেটাই করা হবে।’
মাত্র ৩২ বছর বয়সে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র নির্বাচিত হয়ে টানা ১৭ বছর দায়িত্ব পালন করেন মিজানুর রহমান মিনু। ২০০১ সালে তিনি প্রথমবার সংসদ সদস্য হন। ২০২৬ সালের নির্বাচনে বিজয়ী হয়ে তিনি দ্বিতীয়বারের মতো সংসদে যাচ্ছেন এবং প্রথমবারের মতো মন্ত্রিসভায় স্থান করে নিলেন। রাজশাহীতে বিএনপির রাজনীতিতে মিনুর অভিভাবকত্ব প্রায় আড়াই দশকের। যুবদল নেতা থাকাকালে মেয়র এবং পরবর্তীকালে দীর্ঘ সময় রাজশাহী মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। বিএনপির যুগ্ম মহাসচিব পদে দায়িত্ব পালনের পর সবশেষ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ পান তিনি।
উল্লেখ্য, ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে (তৎকালীন রাজশাহী-১ আসন) এমরান আলী সরকার জয়ী হন। তিনি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় ও আবদুস সাত্তারের মন্ত্রিসভায় ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আমিনুল ইসলাম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন।
-
বিবিধ2 years agoবাংলাদেশে প্রচলিত বাড়ি ভাড়ার চুক্তি, নিয়ম ও নীতিমালা
-
নির্বাচিত প্রতিবেদন2 years agoরিয়েল এস্টেট ব্যবসা করবেন যেভাবে
-
আবাসন সংবাদ6 months agoরাজউকের নির্দেশে নর্থ সাউথ গ্রীন সিটি বন্ধ
-
আইন-কানুন2 years agoরিয়েল এস্টেট ডেভেলপারের সাথে জমি বা ফ্ল্যাট নিয়ে সমস্যা ও তার প্রতিকার (১ম পর্ব)
-
আইন-কানুন6 months agoদলিলে লেখা এসব শব্দের অর্থ জেনে রাখুন, নাহলে পড়তে পারেন আইনি জটিলতায়
-
বিবিধ2 years agoফ্ল্যাট বা অফিস ভাড়ার চুক্তিপত্র নমুনা
-
আবাসন ক্যারিয়ার2 years agoসিরামিক ইঞ্জিনিয়ার হতে চান, তাহলে জানতে হবে যে বিষয়গুলো
-
আবাসন সংবাদ6 months agoসীমান্ত রিয়েল এস্টেট এর অনুমোদনহীন সীমান্ত সিটি ও সীমান্ত কান্ট্রি প্রকল্প
