Connect with us

আবাসন সংবাদ

ভাইয়া হাউজিংয়ের বীরতারা সিটিতে মিলছে সুলভ মূল্যের রেডি প্লট

ভাইয়া হাউজিংয়ের বীরতারা সিটিতে মিলছে সুলভ মূল্যের রেডি প্লট

সারা দেশ থেকে চাকরির সুবাদে ঢাকায় এসে দীর্ঘ দিন ধরে বসবাস করছেন অসংখ্য মানুষ। ভাড়াটিয়া হিসেবে অন্যের বাসায় থেকে বাড়ির মালিককে বছরের পর বছর লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন। এমন চাকরিজীবীরা যারা রাজধানীর আশপাশে কোথাও তিন বা পাঁচ কাঠা জমি কিনে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করার স্বপ্ন দেখছেন তাদের জন্য দেশের স্বনামধন্য কোম্পানি ভাইয়া গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ভাইয়া হাউজিং লিমিটেড দিচ্ছে সুখবর।

যান্ত্রিক জীবনের কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির সৌন্দর্যের মাঝে স্নিগ্ধ ও নিরিবিলি, পরিবেশে গড়ে তোলা হয়েছে ভাইয়া হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘বীরতারা সিটি’। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সাথেই গড়ে উঠছে সুপরিকল্পিতভাবে অত্যাধুনিক নাগরিক সব ধরনের সুযোগ-সুবিধাসম্পন্ন সবুজে ঘেরা নিরাপদ আবাসন প্রকল্পটি।

>>আরও পড়ুন: পুরান ঢাকা আবাসন মেলায় তিন প্রকল্প নিয়ে ভাইয়া হাউজিং

প্রতিষ্ঠানটি ঢাকার অদূরে সফল বিনিয়োগের নির্ভরতায় গড়ে উঠা ‘বীরতারা সিটি’ প্রকল্পে সুলভ ‍মূল্যে প্লট কিনে বাড়ি করার সুযোগ করে দিচ্ছে। যারা ঢাকায় বাড়ি করার কথা ভাবছেন তারা ‘বীরতারা সিটি’তে প্লট কিনে হতে পারেন উন্নত আধুনিক শহরের অংশীদার।

ভাইয়া হাউজিংয়ের বীরতারা সিটিতে মিলছে সুলভ মূল্যের রেডি প্লট

ভাইয়া গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন যাবৎ ভাইয়া গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ভাইয়া হাউজিং লিমিটেড সুনামের সাথে আবাসন খাতে ব্যাবসায়িক সেবা প্রদান করে আসছে। ভাইয়া হাউজিংয়ের তিনটি আবাসন প্রকল্প রয়েছে। এগুলো হলো, ‘পূর্বাচল টিউলিপ ভ্যালি’, ‘পূর্বাচল পাইন সিটি’ ও ‘বীরতারা সিটি’। রাজধানীতে বসবাসরত মানুষের ক্রয় ক্ষমতা, সাধ ও সাধ্যের কথা ভেবে এসব প্রকল্পে সুলভ মূল্যে স্বপ্নের প্লট পাওয়া যাচ্ছে।

Advertisement

>> আরও পড়ুন: ৬০ লাখ টাকার ফ্ল্যাট মাত্র ৪০ লাখ টাকায়

>> আরও পড়ুন: সানফাই ফার্নিচারে ১০% ছাড়

>> আরও পড়ুন: রাজধানীর বারিধারায় একক আবাসন মেলা শুরু

>> আরও পড়ুন: পূর্বাচল বিল্ডার্স অ্যান্ড হাউজিং এক্সপোতে এসেন্ড গ্রুপের চার প্রকল্পে বিশেষ ছাড়

>>আরও পড়ুন: তিন দিনের মিরপুর আবাসন মেলা শুরু

Advertisement

>>আরও পড়ুন: ঢাকায় বাড়ি করতে চান, পূর্বাচলে প্রিমিয়াম টাউনে মিলছে সুলভ মূল্যের জমি

>>আরও পড়ুন: প্রিমিয়াম ভ্যালিতে সুলভ মূল্যে জমি কেনার সুযোগ

>> আরও পড়ুন: কাতারে তিন দিনের ট্রেড ফেয়ার শুরু, প্রিমিয়াম হোল্ডিংসের প্রকল্পে বিশেষ ছাড়

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, রাজউক ঝিলমিল প্রকল্প থেকে ‘বীরতারা সিটি’র দুরত্ব ১০ মিনিটের এবং নিমতলা বাসস্ট্যান্ড থেকে মাত্র ৫ মিনিটের। প্রকল্পটি নিমতলাতে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে জংশন (ঢাকা – কলকাতা)-এর বিপরীত পাশে অবস্থিত। ঢাকা-মাওয়া হাইওয়ে সংলগ্ন রিভারভিউ এই স্মার্ট সিটিটিতে রয়েছে আধুনিক নাগরিক জীবনের সব ধরনের উপকরণ। চারদিকে রয়েছে মানুষের বসবাস। রয়েছে উন্নত ও অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা। প্রকল্পের উভয়দিকে রয়েছে সরকারি প্রশস্ত রাস্তা। আগ্রহী ক্রেতা জমি কিনে মূল্য পরিশোধের সাথে সাথে সাফ-কবলা দলিলসহ রেজিস্ট্রেশন করে দেওয়ার রয়েছে উন্নত ও মানসম্মত ব্যবস্থা। সাথে সাথে কোম্পানিটি দিচ্ছে সুলভ মূল্যে কিস্তিতে প্লট ক্রয়ের সুযোগ। কাঠা প্রতি মাসিক মাত্র ৩ হাজার ২৮৫ টাকা মাসিক কিস্তিতেও প্লট কেনা যাচ্ছে। ৩, ৫, ১০ ও ২০ কাঠা পরিমাণে প্লট পাওয়া যাচ্ছে।

 

Advertisement

ভাইয়া হাউজিংয়ের বীরতারা সিটিতে মিলছে সুলভ মূল্যের রেডি প্লট

‘বীরতারা সিটি’ প্রকল্প থেকে কেনো প্লট কিনবেন ক্রেতারা, জবাবে প্রতিষ্ঠানটি জানায়, স্বপ্নের পদ্মাসেতুকে কেন্দ্র করে ঢাকা মাওয়া রোড ফুটে উঠছে সরকারের বহুমুখী উন্নয়নের চিত্র। ইতিমধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার স্থানান্তরিত হয়েছে কেরাণীগঞ্জ ঢাকা-মাওয়া রোডের পাশে। তার পাশেই গড়ে উঠবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েল দ্বিতীয় ক্যাম্পাস। যার জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। পদ্মাসেতু বাস্তবায়নের সাথে সাথেই দক্ষিণাঞ্চলকে ঘিরে সরকার সুদূর প্রসারী মহাপরিকল্পনা হাতে নিয়েছে। ইতিমধ্যে পায়রা সমুদ্র বন্দর উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। পদ্মার পাড়ে গড়ে উঠছে আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্সসহ অলিম্পিক ভিলেজ। হংকং ও সিঙ্গাপুরের আদলে গড়ে উঠবে বঙ্গবন্ধু স্যাটেলাইট সিটি। মুন্সিগঞ্জে গড়ে উঠবে আধুনিক শিল্প পল্লী। উন্নত নাগরিক সুবিধা নিয়ে পবিবেশ ও গ্রাহকবান্ধব আবাসন হবে‘বীরতারা সিটি’ প্রকল্পটি।

> আরও পড়ুন: তিন প্রকল্প নিয়ে পূর্বাচল বিল্ডার্স অ্যান্ড হাউজিং এক্সপোতে ইউরো-বাংলা বিল্ডার্স অ্যান্ড টেকনোলজি 

>> আরও পড়ুন: বিপুল ক্রেতা-দর্শনার্থীদের অংশগ্রহণে শেষ হলো তিন দিনের কাতার ট্রেড ফেয়ার

>>আরও পড়ুন: মধ্যবিত্তদের আবাসন চাহিদা মেটাতে কাজ করছে প্রিমিয়ার হোল্ডিংস : রওশন আল মাহমুদ

>> আরও পড়ুন: ‘রিয়েল স্টার প্রোপার্টিজকে একটা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে চাই’

Advertisement

>> আরও পড়ুন: ‘সরকারের সুনজরে ফার্নিচার শিল্পখাতে অনেক মানুষের কর্মসংস্থান সম্ভব’

জানা গেছে, ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ১৯৭২ সাল থেকে বাংলাদেশের শিল্পোন্নয়নে অনবদ্য অবদান রেখে যাচ্ছে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে ভোগ্য পণ্য ব্যবসায় ভাইয়া গ্রুপ ছিল অগ্রদূত। তারই ধারাবাহিকতায় একের পর এক রপ্তানিমুখী শিল্প স্থাপন করে অসংখ্য বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে এই ব্যবসায়িক গ্রুপটি। দেশের স্বনাম ধন্য ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ কোম্পানিটির ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এগুলোর মধ্যে আবাসনখাতে উল্লেখযোগ্য হলো, রিয়েল অ্যাস্টেট বিজনেসে ভাইয়া হাউজিং লিমিটেড, হোটেল, রিসোর্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানী অন্যতম।

>> আরও পড়ুন: বিপুল ক্রেতা-দর্শনার্থীদের অংশগ্রহণে শেষ হলো তিন দিনের কাতার ট্রেড ফেয়ার

>>আরও পড়ুন: মধ্যবিত্তদের আবাসন চাহিদা মেটাতে কাজ করছে প্রিমিয়ার হোল্ডিংস : রওশন আল মাহমুদ

>> আরও পড়ুন: ‘রিয়েল স্টার প্রোপার্টিজকে একটা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে চাই’

Advertisement

যারা ‘বীরতারা সিটি’ প্রকল্পের জমি কিনতে আগ্রহী তাদেরকে 01404-441802 মোবাইল নম্বরে যোগাযোগ করতে হবে। আরও বিস্তারিত জানা যাবে ভাইয়া হাউজিং লিমিটেডের অফিসিয়াল ফেসবুকের এই ঠিকানায়। ‘বীরতারা সিটি’র ওয়েবসাইটেও বিস্তারিত জানাবে এই লিংকে

আবাসন সংবাদ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হলেন জাকারিয়া তাহের

Published

on

By

আবাসন কনটেন্ট কাউন্সিলর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের (সুমন)। তাকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন জাকারিয়া তাহের। তার মন্ত্রী হওয়ার খবরে কুমিল্লা শহর ও নির্বাচনি এলাকা বরুড়ায় আনন্দের বন্যা বইছে।

জাকারিয়া তাহের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থানবিষয়ক সম্পাদক। এর আগে ২০০৪ সালের ডিসেম্বরে উপ-নির্বাচনে কুমিল্লা-৮ (বরুড়া) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

জাকারিয়া তাহের বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামের বাসিন্দা। তার বাবা প্রয়াত একেএম আবু তাহের একই আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছিলেন। ২০০৪ সালে বাবার মৃত্যুর পর স্থানীয় রাজনীতির হাল ধরে উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন জাকারিয়া তাহের (সুমন)। যুক্তরাষ্ট্র থেকে ব্যাচেলর অব সায়েন্স ইন বিজনেস ম্যানেজমেন্ট সম্পন্ন করা জাকারিয়া তাহের ১৯৬৫ সালের ১৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ২০০৮ ও ২০১৮ সালে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি ব্যবধানে বিজয়ী হয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ১৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৯১ ভোট। ভোটের ব্যবধান ১ লাখ ২৪ হাজার ৮৭টি। কুমিল্লা-৮ আসনে মোট ভোটারসংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৮৩৩। এর মধ্যে ২ লাখ ২৬ হাজার ৮০৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন; যা প্রদত্ত ভোটের ৫৯ দশমিক ৫৬ শতাংশ।

Advertisement

হলফনামার তথ্য অনুযায়ী, জাকারিয়া তাহেরের স্থাবর ও অস্থাবর মিলিয়ে বর্তমানে সম্পদের পরিমাণ ২৩১ কোটি ৪১ লাখ ৪৬ হাজার ৯৭১ টাকার। অন্যদিকে তার স্ত্রী নাজনীন আহমেদের স্থাবর-অস্থাবর মিলিয়ে সম্পদের পরিমাণ ৬০ কোটি ৭৮ লাখ ৭ হাজার ৫৬০ টাকার।

Continue Reading

আবাসন সংবাদ

রাসিক মেয়র থেকে ভূমি মন্ত্রী হলেন মিজানুর রহমান মিনু

Published

on

By

আবাসন কনটেন্ট কাউন্সিলর

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। প্রায় তিন দশক ধরে রাজশাহীর রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রবীণ নেতা মিজানুর রহমান মিনু পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিএনপি সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন মিজানুর রহমান মিনুসহ ২৫ জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসন থেকে ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন মিজানুর রহমান মিনু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট।

মঙ্গলবার বিকেলে পিআইডির আয়োজনে নগরীর লক্ষ্মীপুর মোড়ে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয় শপথ অনুষ্ঠান। শপথের পরপরই আনন্দে ফেটে পড়েন সাধারণ জনতা। দলমত নির্বিশেষে রাজশাহীর সর্বস্তরের মানুষ এতে উচ্ছ্বাস প্রকাশ করেন।

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘দীর্ঘদিন পর রাজশাহী থেকে একজন পূর্ণাঙ্গ মন্ত্রী পাওয়া গেছে। এটি রাজশাহীর জন্য বেশ আনন্দের। আমরা চাই, তার মাধ্যমে রাজশাহীতে দলের চেয়ারম্যান তারেক রহমান যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, তা তিনি বাস্তবায়ন করবেন।’

Advertisement

মন্ত্রী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিজানুর রহমান মিনু বলেন, ‘মন্ত্রণালয়ের দায়িত্ব তো বটেই, রাজশাহীর জন্যও নিরলসভাবে কাজ করে যাব। আমি এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব।’

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মিনু ঘোষণা দিয়েছেন, চাঁদাবাজ ও দখলদাররা যে দলেরই হোক, তাদের কোনো ছাড় দেয়া হবে না। তিনি বলেন, ‘গত ১৭ বছরে রাজশাহীকে পিছিয়ে দেয়া হয়েছে। আবারও সামনের দিকে এগিয়ে নিতে যা করার প্রয়োজন, সেটাই করা হবে।’

মাত্র ৩২ বছর বয়সে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র নির্বাচিত হয়ে টানা ১৭ বছর দায়িত্ব পালন করেন মিজানুর রহমান মিনু। ২০০১ সালে তিনি প্রথমবার সংসদ সদস্য হন। ২০২৬ সালের নির্বাচনে বিজয়ী হয়ে তিনি দ্বিতীয়বারের মতো সংসদে যাচ্ছেন এবং প্রথমবারের মতো মন্ত্রিসভায় স্থান করে নিলেন। রাজশাহীতে বিএনপির রাজনীতিতে মিনুর অভিভাবকত্ব প্রায় আড়াই দশকের। যুবদল নেতা থাকাকালে মেয়র এবং পরবর্তীকালে দীর্ঘ সময় রাজশাহী মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। বিএনপির যুগ্ম মহাসচিব পদে দায়িত্ব পালনের পর সবশেষ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ পান তিনি।

উল্লেখ্য, ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে (তৎকালীন রাজশাহী-১ আসন) এমরান আলী সরকার জয়ী হন। তিনি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় ও আবদুস সাত্তারের মন্ত্রিসভায় ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আমিনুল ইসলাম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন।

Advertisement
Continue Reading
Advertisement
Advertisement
আবাসন সংবাদ5 days ago

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হলেন জাকারিয়া তাহের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের (সুমন)। তাকে গৃহায়ন ও...

আবাসন সংবাদ5 days ago

রাসিক মেয়র থেকে ভূমি মন্ত্রী হলেন মিজানুর রহমান মিনু

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। প্রায় তিন দশক...

অর্থ ও বাণিজ্য1 month ago

প্রিমিয়াম হোল্ডিং এর ৩ দিন ব্যাপী পিঠা উৎসব ও একক আবাসন মেলা

দেশের অন্যতম সেরা আবাসন কোম্পানী প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড প্রতি বছরের মতো এবারো বাংলা ও বাঙালীর ঐতিহ্য শীতকালকে উপলক্ষ করে ০৮-১০...

আবাসন সংবাদ2 months ago

৪ দিনব্যাপী আবাসন মেলা শুরু

রাজধানীতে চার দিনব্যাপী আবাসন মেলার আয়োজন করেছে রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। গতকাল শুরু হওয়া এ মেলা চলবে...

আবাসন সংবাদ3 months ago

ভূমিকম্পে ঢাকার বড় বিপদ স্পষ্ট হচ্ছে

ভূমিকম্পে রাজধানী শহর ঢাকার বড় বিপদের ঝুঁকি আরও স্পষ্ট হচ্ছে। ভূমিকম্পের উৎপত্তিস্থলের নৈকট্য, অপরিকল্পিত নগরায়ণ ও প্রাণহানির ঝুঁকিকে বিবেচনায় নিয়ে...

Advertisement

সর্বাধিক পঠিত