Connect with us

আবাসন সংবাদ

মেলায় এইচ আর হোল্ডিংসের রেডি প্লট ও হোটেল শেয়ার কিনলে মিলছে আকর্ষণীয় পুরস্কার ও ছাড়

মেলায় এইচ আর হোল্ডিংসের রেডি প্লট ও হোটেল শেয়ার কিনলে মিলছে আকর্ষণীয় পুরস্কার ও ছাড়

রাজধানীর আশপাশে কোথাও তিন বা পাঁচ কাঠা জমি কিনে যারা ঢাকায় স্থায়ীভাবে বসবাস করার স্বপ্ন দেখছেন, এমন স্বপ্নবাজ ও আগ্রহী ক্রেতাদের সহজে জমির প্লট খুঁজে পাওয়ার সুযোগ করে দিতে রাজধানীতে শুরু হলো তিন দিনের আবাসন মেলা ‘পুরান ঢাকা আবাসন মেলা ২০২৪’ ।

মেলায় আবাসন প্রকল্পের রেডি প্লট ও হোটেল শেয়ার নিয়ে গোল্ড স্পন্সর হিসেবে অংশগ্রহণ করছে এইচ আর গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রিয়েল এস্টেট কোম্পানি এইচ আর হোল্ডিংস লিমিটেড। মেলায় ২০ ও ২১ নম্বর স্টলে কোম্পানির প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

>> আরও পড়ুন: পুরান ঢাকা আবাসন মেলা শুরু

বৃহস্পতিবার (৬ জুন) বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনালের আয়োজনে ঢাকার ওয়ারীর গ্র্যান্ড তাজ বুফে কনভেনশন সেন্টার এ কে ফেমাস টাওয়ার (আড়ং বিল্ডিং), ৪১ র‍্যাঙ্কিন স্ট্রিটের মিলনায়তনে এই মেলা শুরু হয়। মেলা চলবে ৮ জুন শনিবার সন্ধ্যা ৮টা পর্যন্ত।

মেলায় এইচ আর হোল্ডিংসের রেডি প্লট ও হোটেল শেয়ার কিনলে মিলছে আকর্ষণীয় পুরস্কার ও ছাড়

ছবি: সংগৃহীত

ফিতা কেটে মেলা উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রায়হান কাওছার। এস সময় উপস্থিত ছিলেন বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল সিইও মো. ইসলাম শেখ এবং অংশগ্রহণকারী আবাসন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

মেলায় অংশগ্রহণ নিয়ে এইচ আর হোল্ডিংস লিমিটেড জানয়েছে, মেলায় আমরা ক্রেতা দর্শনার্থীদের জন্য নিয়ে এসেছি দারুণ কিছু প্রোডাক্ট। স্বপ্নবাজ ক্রেতারা মেলায় রেডি প্লট ও হোটেল শেয়ার ক্রয় করে জিতে নিতে পারছেন আকর্ষণীয় পুরস্কার। সেসাথে প্লট বুকিং দিলেই পাচ্ছেন মূল্য ছাড়া। মেলা চলাকালীন প্লট বুকিং দিলেই ক্রেতা পাচ্ছেন ২০% মূল্যছাড়। তবে অফারটি ঈদুল আযহা পর্যন্ত কার্যকর থাকবে।

Advertisement

>> আরও পড়ুন: পুরান ঢাকা আবাসন মেলায় তিন প্রকল্প নিয়ে ভাইয়া হাউজিং

কোম্পানিটির প্রকল্প সম্পর্কে জানান, এইচ আর হোল্ডিংস লিমিটেডের ‘এইচ আর স্যাটেলাইট সিটি’ নামে একটি অত্যাধুনিক প্রকল্প রয়েছে। এটি ধানমণ্ডি থেকে মাত্র ১০ মিনিটের দূরত্বে অবস্থিত। প্রকল্পটি পরিকল্পিত তৃতীয় প্রজন্মের আধুনিক শহর।এতে স্বপ্নবাজ ক্রেতাদের জন্রায রয়েছে ৫ কাঠা, ১০ কাঠা ও ১৫ কাঠার সম্পূর্ণ রেডি কমার্শিয়াল ও রেসিডেন্সিয়াল প্লট।

মেলায় এইচ আর হোল্ডিংসের রেডি প্লট ও হোটেল শেয়ার কিনলে মিলছে আকর্ষণীয় পুরস্কার ও ছাড়

ছবি: সংগৃহীত

মেলায় কক্সবাজারের সবচেয়ে বড় ফাইভ স্টারমানের ‘ইকো রিসোর্ট সিনবাদ’ ‘এক্সপেরিয়েন্স রিসোর্ট অ্যান্ড বিয়ান্ড’, এবং বাস্তবায়নাধীন ফাইভস্টার হোটেল অ্যান্ড রিসোর্ট ‘সিনবাদ প্যারাডাইজ’-এর শেয়ার কেনা যাচ্ছে। আগ্রহী ক্রেতারা শেয়ার কিনে আকর্ষণীয় মোবাইল হ্যান্ডসেট উপহার হিসেবে জিতে নিতে পারবেন। প্রথমম পুরস্কার হিসাবে পাচ্ছেন একটি অ্যাপল ১৫ প্রো ম্যাক্স, দ্বিতীয় পুরস্কার একটি সামসাং মোবাইল সেট এবং তৃতীয় পুরস্কার একটি অপো মোবাইল সেট।

>> আরও পড়ুন: তিন প্রকল্প নিয়ে পুরান ঢাকা আবাসন মেলায় প্রিমিয়াম হোল্ডিংস

আয়োজকরা জানিয়েছে, তিন দিনব্যাপী ওয়ারী আবাসন মেলা ২০২৪-এ থাকছে ঢাকা , পূর্বাচল , কেরানীগঞ্জ , মাওয়া হাইওয়ে রোড এর বিভিন্ন আবাসন কোম্পানির প্লট, ফ্ল্যাট, কমার্শিয়াল স্পেস এবং কক্সবাজার, কুয়াকাটা, গাজীপুরসহ বিভিন্ন পর্যটন এরিয়াতে বিভিন্ন রিসোর্ট ও ৫ তারকা হোটেল-এর শেয়ার অথবা মালিকানার সুযোগ।

মেলায় ছাড় ও অফারের বিষয়ে আয়োজকরা আরও জানিয়েছে, মেলায় বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের পক্ষ থেকে থাকছে ১০ থেকে ৩০% বিশেষ মূল্য ছাড় এবং বিভিন্ন ধরণের আকর্ষণীয় উপহার সামগ্রী।

Advertisement

>> আরও পড়ুন: পুরান ঢাকা আবাসন মেলায় এসেন্ড গ্রুপের চার প্রকল্পে ৩০% মূল্য ছাড়

মেলায় টাইটেল স্পন্সর ভাইয়া হাউজিং লিমিটেড, ওয়েল কেয়ার গ্রুপ, মারমেইড গ্রুপ, কো-স্পন্সর-প্রিমিয়াম হোল্ডিংস, শালবন ইকো রিসোর্টস এবং আই জি এল গ্রুপ, এম আই গ্রুপ সহ আরও অন্যান্য আবাসন প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

প্রতিদিন মেলা সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। বিনা ‍মূল্যে মেলায় প্রবেশ করা যাবে। সবার জন্য মেলা উন্মুক্ত।

যারা এইচ আর হোল্ডিংস লিমিটেডের ‘এইচ আর স্যাটেলাইট সিটি’র প্রকল্পের প্লট বুকিং দিতে চান তাদেরকে +8801713856130, +8801713856117 ও +8801713856138 মোবাইল নম্বরে যোগাযোগ করতে হবে। আরও বিস্তারিত জানা যাবে এইচ আর হোল্ডিংস লিমিটেডের ফেসবুকে এই ঠিকানায়

Advertisement

আবাসন সংবাদ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হলেন জাকারিয়া তাহের

Published

on

By

আবাসন কনটেন্ট কাউন্সিলর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের (সুমন)। তাকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন জাকারিয়া তাহের। তার মন্ত্রী হওয়ার খবরে কুমিল্লা শহর ও নির্বাচনি এলাকা বরুড়ায় আনন্দের বন্যা বইছে।

জাকারিয়া তাহের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থানবিষয়ক সম্পাদক। এর আগে ২০০৪ সালের ডিসেম্বরে উপ-নির্বাচনে কুমিল্লা-৮ (বরুড়া) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

জাকারিয়া তাহের বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামের বাসিন্দা। তার বাবা প্রয়াত একেএম আবু তাহের একই আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছিলেন। ২০০৪ সালে বাবার মৃত্যুর পর স্থানীয় রাজনীতির হাল ধরে উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন জাকারিয়া তাহের (সুমন)। যুক্তরাষ্ট্র থেকে ব্যাচেলর অব সায়েন্স ইন বিজনেস ম্যানেজমেন্ট সম্পন্ন করা জাকারিয়া তাহের ১৯৬৫ সালের ১৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ২০০৮ ও ২০১৮ সালে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি ব্যবধানে বিজয়ী হয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ১৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৯১ ভোট। ভোটের ব্যবধান ১ লাখ ২৪ হাজার ৮৭টি। কুমিল্লা-৮ আসনে মোট ভোটারসংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৮৩৩। এর মধ্যে ২ লাখ ২৬ হাজার ৮০৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন; যা প্রদত্ত ভোটের ৫৯ দশমিক ৫৬ শতাংশ।

Advertisement

হলফনামার তথ্য অনুযায়ী, জাকারিয়া তাহেরের স্থাবর ও অস্থাবর মিলিয়ে বর্তমানে সম্পদের পরিমাণ ২৩১ কোটি ৪১ লাখ ৪৬ হাজার ৯৭১ টাকার। অন্যদিকে তার স্ত্রী নাজনীন আহমেদের স্থাবর-অস্থাবর মিলিয়ে সম্পদের পরিমাণ ৬০ কোটি ৭৮ লাখ ৭ হাজার ৫৬০ টাকার।

Continue Reading

আবাসন সংবাদ

রাসিক মেয়র থেকে ভূমি মন্ত্রী হলেন মিজানুর রহমান মিনু

Published

on

By

আবাসন কনটেন্ট কাউন্সিলর

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। প্রায় তিন দশক ধরে রাজশাহীর রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রবীণ নেতা মিজানুর রহমান মিনু পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিএনপি সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন মিজানুর রহমান মিনুসহ ২৫ জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসন থেকে ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন মিজানুর রহমান মিনু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট।

মঙ্গলবার বিকেলে পিআইডির আয়োজনে নগরীর লক্ষ্মীপুর মোড়ে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয় শপথ অনুষ্ঠান। শপথের পরপরই আনন্দে ফেটে পড়েন সাধারণ জনতা। দলমত নির্বিশেষে রাজশাহীর সর্বস্তরের মানুষ এতে উচ্ছ্বাস প্রকাশ করেন।

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘দীর্ঘদিন পর রাজশাহী থেকে একজন পূর্ণাঙ্গ মন্ত্রী পাওয়া গেছে। এটি রাজশাহীর জন্য বেশ আনন্দের। আমরা চাই, তার মাধ্যমে রাজশাহীতে দলের চেয়ারম্যান তারেক রহমান যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, তা তিনি বাস্তবায়ন করবেন।’

Advertisement

মন্ত্রী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিজানুর রহমান মিনু বলেন, ‘মন্ত্রণালয়ের দায়িত্ব তো বটেই, রাজশাহীর জন্যও নিরলসভাবে কাজ করে যাব। আমি এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব।’

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মিনু ঘোষণা দিয়েছেন, চাঁদাবাজ ও দখলদাররা যে দলেরই হোক, তাদের কোনো ছাড় দেয়া হবে না। তিনি বলেন, ‘গত ১৭ বছরে রাজশাহীকে পিছিয়ে দেয়া হয়েছে। আবারও সামনের দিকে এগিয়ে নিতে যা করার প্রয়োজন, সেটাই করা হবে।’

মাত্র ৩২ বছর বয়সে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র নির্বাচিত হয়ে টানা ১৭ বছর দায়িত্ব পালন করেন মিজানুর রহমান মিনু। ২০০১ সালে তিনি প্রথমবার সংসদ সদস্য হন। ২০২৬ সালের নির্বাচনে বিজয়ী হয়ে তিনি দ্বিতীয়বারের মতো সংসদে যাচ্ছেন এবং প্রথমবারের মতো মন্ত্রিসভায় স্থান করে নিলেন। রাজশাহীতে বিএনপির রাজনীতিতে মিনুর অভিভাবকত্ব প্রায় আড়াই দশকের। যুবদল নেতা থাকাকালে মেয়র এবং পরবর্তীকালে দীর্ঘ সময় রাজশাহী মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। বিএনপির যুগ্ম মহাসচিব পদে দায়িত্ব পালনের পর সবশেষ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ পান তিনি।

উল্লেখ্য, ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে (তৎকালীন রাজশাহী-১ আসন) এমরান আলী সরকার জয়ী হন। তিনি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় ও আবদুস সাত্তারের মন্ত্রিসভায় ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আমিনুল ইসলাম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন।

Advertisement
Continue Reading
Advertisement
Advertisement
আবাসন সংবাদ2 weeks ago

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হলেন জাকারিয়া তাহের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের (সুমন)। তাকে গৃহায়ন ও...

আবাসন সংবাদ2 weeks ago

রাসিক মেয়র থেকে ভূমি মন্ত্রী হলেন মিজানুর রহমান মিনু

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। প্রায় তিন দশক...

অর্থ ও বাণিজ্য2 months ago

প্রিমিয়াম হোল্ডিং এর ৩ দিন ব্যাপী পিঠা উৎসব ও একক আবাসন মেলা

দেশের অন্যতম সেরা আবাসন কোম্পানী প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড প্রতি বছরের মতো এবারো বাংলা ও বাঙালীর ঐতিহ্য শীতকালকে উপলক্ষ করে ০৮-১০...

আবাসন সংবাদ2 months ago

৪ দিনব্যাপী আবাসন মেলা শুরু

রাজধানীতে চার দিনব্যাপী আবাসন মেলার আয়োজন করেছে রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। গতকাল শুরু হওয়া এ মেলা চলবে...

আবাসন সংবাদ3 months ago

ভূমিকম্পে ঢাকার বড় বিপদ স্পষ্ট হচ্ছে

ভূমিকম্পে রাজধানী শহর ঢাকার বড় বিপদের ঝুঁকি আরও স্পষ্ট হচ্ছে। ভূমিকম্পের উৎপত্তিস্থলের নৈকট্য, অপরিকল্পিত নগরায়ণ ও প্রাণহানির ঝুঁকিকে বিবেচনায় নিয়ে...

Advertisement

সর্বাধিক পঠিত